Malda News: কম্পিউটার ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি ছেড়েছিল, শেষে গঙ্গায় মিলল কলেজ ছাত্রীর নিথর দেহ

Bhutni Bridge incident: ভূতনির ব্রিজ থেকে গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মানিকচক কলেজের এক ছাত্রী। প্রেমঘটিত কারণ বা ব্ল্যাকমেলিংয়ের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার বিস্তারিত পড়ুন।

Bhutni Bridge incident: ভূতনির ব্রিজ থেকে গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মানিকচক কলেজের এক ছাত্রী। প্রেমঘটিত কারণ বা ব্ল্যাকমেলিংয়ের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার বিস্তারিত পড়ুন।

author-image
Madhumita Dey
New Update
Bhutni Bridge incident,  Ganga river suicide,  College student suicide West Bengal , Manikchak college student death  ,Malda district news  ,Young girl suicide case , Suspicious death college girl  ,Love affair angle suicide,  Blackmail suicide case  ,West Bengal breaking news,ভূতনির ব্রিজ  ,গঙ্গা নদীতে ঝাঁপ,  কলেজ ছাত্রী আত্মহত্যা  ,মানিকচক কলেজ ছাত্রী  ,মালদা জেলা খবর,  তরুণীর রহস্যমৃত্যু  ,প্রেমঘটিত আত্মহত্যা  ,ব্ল্যাকমেলিং অভিযোগ  ,ভূতনি থানা পুলিশ  ,আজকের স্থানীয় খবর

Manikchak college student death: শোকে ভেঙে পড়েছে পরিবার।

Bhutni Bridge incident: মালদহের ভূতনির ব্রিজ থেকে গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মানিকচক এলাকায়। সোমবার সকাল আনুমানিক ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ভূতনি থানার পুলিশ।

Advertisment

পুলিশ ও স্থানীয় জেলেদের যৌথ প্রচেষ্টায় বেশ কিছুক্ষণ তল্লাশির পর গঙ্গা নদী থেকে উদ্ধার করা হয় ছাত্রীর নিথর দেহ। পরে তাঁকে মানিকচক সরকারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন- ইলেক্টোরাল বন্ড বাতিলের বছর পেরোলেও অনুদানে ভাটা পড়েনি, বিরোধীদের তুলনায় বহু গুণ তহবিল বিজেপির

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম মাধুরী কর্মকার (২০)। তিনি ভূতনি থানার উত্তর চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের পুলিনটোলা এলাকার বাসিন্দা এবং মানিকচক কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। এদিন সকালে বাড়ি থেকে মানিকচকের মথুরাপুর এলাকার একটি কম্পিউটার সেন্টারে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন তিনি। মানিকচকে যাওয়ার পথে ভূতনির ব্রিজ পার হওয়ার সময় গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলে পুলিশের অনুমান।

আরও পড়ুন- Samserganj murder case: সামসেরগঞ্জের জোড়া খুনের মামলায় নজিরবিহীন রায়, ১৩ জনকে দোষী সাব্যস্ত জঙ্গিপুর আদালতের

মৃত ছাত্রীর পরিবার এই ঘটনার কারণ সম্পর্কে কোনও স্পষ্ট বক্তব্য দিতে পারেনি। মাধুরীর জামাইবাবু বিকাশ কর্মকার জানান, “কেন এভাবে মাধুরী আত্মহত্যা করল, তা আমরা কিছুই বুঝতে পারছি না। ওর আচরণে কোনও অস্বাভাবিকতা কখনও চোখে পড়েনি। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

আরও পড়ুন-Humayun Kabir new party: ‘তৃণমূল শূন্য করবই’, দল গড়েই মমতাকে রুদ্ধশ্বাস চ্যালেঞ্জ ছুঁড়লেন হুমায়ুন কবীর

এদিকে তদন্তকারী পুলিশকর্তাদের প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কোনও কারণ অথবা ব্ল্যাকমেলিং-এর মতো কোনও ঘটনা এই মৃত্যুর পিছনে থাকতে পারে। তবে সব দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চান তদন্তকারীরা। উল্লেখ্য, ঘটনার পর মৃত ছাত্রীর মোবাইল ফোন উদ্ধার করা যায়নি। মোবাইল ফোন ও অন্যান্য সূত্রের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Malda Bengali News Today Death NEWS