/indian-express-bangla/media/media_files/2025/11/15/nitish-kumar-oath-2025-11-15-16-22-16.jpg)
কবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ?
Nitish Kumar Oath: বিহার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। দুই দফার ভোট গণনা শেষে ঘোষণা করা ১৮তম বিধানসভার ফলাফল অনুযায়ী, এনডিএ মোট ২০২টি আসনে জয়ী হয়েছে। বিজেপির আসন সংখ্যা গতবারের তুলনায় আরও বেড়েছে। বিজেপি একাই ৮৯টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসাবে আর্বিভূত হয়েছে। অপরদিকে JDU পেয়েছে ৮৫টি আসন। আরজেডি-র আসন সংখ্যা ৭৫ থেকে কমে ২৫-এ দাঁড়িয়েছে। কংগ্রেস ৬১টি আসনের মধ্যে মাত্র ৬ আসন পেয়েছে।
আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র?
এই চিত্তাকর্ষক জয় ইঙ্গিত দিচ্ছে—রাজ্যের সবচেয়ে অভিজ্ঞ নেতা নীতীশ কুমারই দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে রাজনৈতিক মহলের ধারণা—জনসমর্থনের জোয়ার সেই সিদ্ধান্তকেই সুদৃঢ় করেছে।নীতীশ কুমার শপথ নেওয়ার আগে তাঁর মুখ্যমন্ত্রিত্বের ইতিহাস নতুন করে আলোচনায় এসেছে।
আরও পড়ুন-লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে বাংলা যোগ! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া
২০০০ সালে মাত্র ৭ দিনের ইনিংস দিয়ে শুরু হয় তাঁর যাত্রা। সংখ্যাগরিষ্ঠতার অভাবে তিনি ১০ মার্চ পদত্যাগ করতে বাধ্য হলেও বিহারের রাজনীতিতে এক স্থায়ী প্রভাব ফেলেন। পরে ২০০৫ সালে এনডিএ জয়ী হলে তিনি পূর্ণ মেয়াদে মুখ্যমন্ত্রী হন এবং প্রশাসনিক উন্নতিতে “সুশাসন বাবু” হিসেবে পরিচিতি পান।
আরও পড়ুন-Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়!
২০১০ সালে পুনরায় জয়ী হয়ে দ্বিতীয়বার টানা মুখ্যমন্ত্রী হন। তবে ২০১৪ সালে লোকসভায় খারাপ ফলাফলের দায় নিয়ে পদত্যাগ করেন। ২০১৫ সালে মাঞ্জি সরকারের পতনের পর তিনি ফিরে আসেন। একই বছর মহাজোটের জয় তাঁকে আবার মুখ্যমন্ত্রী করলেও ২০১৭ সালে আরজেডির সঙ্গে দ্বন্দ্ব চরমে পৌঁছে তিনি জোট ছেড়ে দিয়ে এনডিএতে ফিরে আসেন। ২০২০ সালে জেডিইউ খারাপ পারফরম্যান্স করলেও তিনি সপ্তমবার মুখ্যমন্ত্রী হন। ২০২২ সালে আবার মহাজোটে যোগ দিলেও ২০২৪ সালের জানুয়ারিতে পুনরায় এনডিএতে ফিরে নবমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।
আরও পড়ুন- Srinagar blast: আবারও রক্তাক্ত ভূস্বর্গ! শ্রীনগরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, আহত ২৯
ফল ঘোষণার পর থেকেই নীতীশ কুমারের বাড়িতে অভিনন্দন জানাতে ভিড় জমছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে শুভেচ্ছা জানান। শনিবার সকালে চিরাগ পাসওয়ান সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের রূপরেখা নিয়ে আলোচনা করেন। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। তার আগেই নতুন সরকার গঠনের সম্ভাবনা প্রবল। আজই নীতীশ কুমার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগ জমা দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেন বলে সূত্রের খবর। এনডিএর বিপুল জয়ে শপথগ্রহণ এখন কেবল সময়ের অপেক্ষা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us