Bihar Cabinet: নীতীশের সঙ্গে শপথ আরও ২০ মন্ত্রীর? উপমুখ্যমন্ত্রী পদে মহিলা মুখে বড় বাজি?

Bihar Cabinet: আগামীকালই নীতীশের কুমার নেতৃত্বাধীন বিহার মন্ত্রীপরিষদ শপথ নিতে চলেছেন। বিহারের নতুন সরকার বৃহস্পতিবার সকাল ১১:৩০-এ পাটনার গান্ধী ময়দানে শপথ নেবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ মোট ২০ জন মন্ত্রী এদিন শপথ নেবেন।

Bihar Cabinet: আগামীকালই নীতীশের কুমার নেতৃত্বাধীন বিহার মন্ত্রীপরিষদ শপথ নিতে চলেছেন। বিহারের নতুন সরকার বৃহস্পতিবার সকাল ১১:৩০-এ পাটনার গান্ধী ময়দানে শপথ নেবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ মোট ২০ জন মন্ত্রী এদিন শপথ নেবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Bihar ministers oath 2025,Bihar cabinet ministers list 2025,Bihar deputy chief minister race,Bihar woman candidate deputy CM, Bihar political update 2025, Bihar government formation, Bihar cabinet swearing-in, Bihar ministerial appointments 2025, Bihar politics latest, Bihar government news 2025, Bihar deputy CM candidates, Bihar cabinet expansion 2025, Bihar state politics, Bihar election aftermath, Bihar leadership news"

নীতীশের সঙ্গে শপথ আরও ২০ মন্ত্রীর? উপমুখ্যমন্ত্রী পদে মহিলা মুখে বড় বাজি?

Bihar Cabinet: আগামীকালই নীতীশের কুমার নেতৃত্বাধীন বিহার  মন্ত্রীপরিষদ শপথ নিতে চলেছেন। বিহারের নতুন সরকার বৃহস্পতিবার সকাল ১১:৩০-এ পাটনার গান্ধী ময়দানে শপথ নেবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারসহ মোট ২০ জন মন্ত্রী এদিন শপথ নেবেন। উপমুখ্যমন্ত্রী পদে বিজেপি নেতা সম্রাট চৌধুরী, মঙ্গল পাণ্ডে এবং বিজয় কুমার সিনহা, এই তিনজনের নামই বিবেচনায় রয়েছে। বিজয় সিনহা স্পিকারের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় উঠে এসেছেন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রাথমিকে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু আজই, অনলাইনে আবেদন, কারা যোগ্য?

বিজেপির তরফে নীতিন নবীন, শ্রেয়সী সিং এবং রমা নিশাদ—এই তিনজনই হচ্ছেন সম্ভাব্য মন্ত্রী। পাশাপাশি এক বা দুজনকে  উপমুখ্যমন্ত্রী মনোনীত করা হবে বলে সূত্রের খবর। এমনকি একজন মহিলা  উপমুখ্যমন্ত্রী নিয়োগের বিষয়েও আলোচনা চলছে। উল্লেখ্য, আগেও বিজেপির রেণু দেবী বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Advertisment

জেডিইউ কোটায় সম্ভাব্য মন্ত্রী

জেডিইউ সূত্রে জানা গেছে, দলের বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী ঠাই পেতে পারেন নতুন মন্ত্রী পরিষদে। তাদের মধ্যে রয়েছেন বিজেন্দ্র যাদব, বিজয় কুমার চৌধুরী, জামা খান, শ্রবণ কুমার, মদন সাহনি। নতুন মুখ হিসেবে জেডিইউ-র রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহা এবং কালাধর মণ্ডলের নাম শোনা যাচ্ছে।

আরও পড়ুন-Local Train Cancelled: শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, দুর্ভোগ এড়াতে বিশদে জানুন

অন্য মিত্রদলগুলোর কোটায়

রাষ্ট্রীয় লোক মোরচা (আরএলএম)-র কোটা থেকে উপেন্দ্র কুশওয়ার স্ত্রী স্নেহ লতার নাম মন্ত্রীদের নামের তালিকায় উঠে আসছে। হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম)-র সভাপতি সন্তোষ কুমার, যিনি বর্তমানে মন্ত্রী, তাকেও পুনরায় মন্ত্রীত্ব দেওয়া হতে পারে।

উপমুখ্যমন্ত্রী পদে দিলীপ জওসয়াল দৌড়ে

বিজেপির পূর্বতন মন্ত্রীদের মধ্যে সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিনহা, মঙ্গল পাণ্ডে, নীতিন নবীন, নীতীশ মিশ্র, রেণু দেবী এবং জনক রামের প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুনদের মধ্যে শ্রেয়সী সিংহ ও রমা নিশাদও মন্ত্রীপরিষদে স্থান পেতে পারেন।  

বিহার বিজেপি সভাপতি দিলীপ জওসওয়াল উপমুখ্যমন্ত্রী পদের দৌড়ে আছেন। বিজয় কুমার সিনহাকে তিনটি পদের জন্য বিবেচনা করা হচ্ছে—উপমুখ্যমন্ত্রী, স্পিকার এবং রাজ্য সভাপতি। রামকৃপাল যাদবও স্পিকার বা মন্ত্রী, উভয় পদেই সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। স্পিকার পদের দৌড়ে প্রেম কুমারের নামও উঠে এসেছে।

আরও পড়ুন-Bolo Dugga Mayki:‘বলো দুগ্গা মাইকি জয়’, বিসর্জনের সময় কেন উচ্চারিত হয় এই ডাক? জানুন চমকপ্রদ সেই ইতিহাস

Nitish Government Bihar Election Results 2025