Bihar election 2025: বিহার নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব মিটতেই মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জোর চর্চা, অবশেষে বিরাট ঘোষণা বিজেপির

Bihar election 2025: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের পর রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিজেপির শীর্ষ নেতা ও বিহার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মেন্দ্র প্রধান স্পষ্টভাবে জানিয়েছেন, এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে!

Bihar election 2025: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের পর রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিজেপির শীর্ষ নেতা ও বিহার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মেন্দ্র প্রধান স্পষ্টভাবে জানিয়েছেন, এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে!

author-image
IE Bangla Web Desk
New Update
মোদী বাংলা ভাষণ দুর্গাপুর  জয় মা কালী জয় মা দুর্গা মোদী  মোদী জনসভা দুর্গাপুর ২০২৫  মোদীর বাংলায় বক্তব্য  বিজেপি বনাম তৃণমূল দুর্গাপুর  মোদী বাঙালি আবেগ রাজনীতি  তৃণমূল কটাক্ষ মোদীর ভাষণ  মোদী বাংলা ভাষা রাজনীতি  জয় শ্রী রাম বনাম জয় মা কালী  তৃণমূল মমতা মোদী কটাক্ষ  বাংলা ভাষণ বিতর্ক মোদী  মোদী জনসভা আমন্ত্রণ জয় মা কালী

মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জোর চর্চা, অবশেষে বিরাট ঘোষণা বিজেপির

Bihar election 2025:২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের পর রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিজেপির শীর্ষ নেতা ও বিহার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মেন্দ্র প্রধান স্পষ্টভাবে জানিয়েছেন, এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী একমাত্র নীতীশ কুমারই। তাঁর কথায়, “এই বিষয়ে কোনও বিভ্রান্তির অবকাশ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি সকলেই ইতিমধ্যেই নীতীশ কুমারকেই এনডিএ-র নেতা হিসেবে ঘোষণা করেছেন।” বিজেপি নেতা আরও জানান, চিরাগ পাসওয়ান,জিতন রাম মাঝি এবং  উপেন্দ্র কুশওয়াহাও এই বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করেছেন।  

Advertisment

বিরোধীদের কটাক্ষ

বিরোধীদের কটাক্ষ করে ধর্মেন্দ্র প্রধান বলেন, “রাহুল গান্ধী এখনও আনুষ্ঠানিকভাবে তেজস্বী যাদবকে মহাজোটের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেননি। নিজেদের জোটে যখন কোনও স্পষ্টতা নেই, তখন অন্যদের নিয়ে প্রশ্ন তোলার অধিকারও তাঁর নেই।”ভোটের পরিসংখ্যান উল্লেখ করে প্রধান বলেন, প্রথম দফায় ৬৫.০৮ শতাংশ ভোট পড়েছে, যা বিহারের নির্বাচনী ইতিহাসে এক নতুন রেকর্ড। তাঁর দাবি, এই ভোট উন্নয়ন, সুশাসন ও স্থিতিশীলতার পক্ষে পড়েছে। বিশেষ করে বিপুল সংখ্যক মহিলা ভোটার এনডিএ-র প্রতি আস্থা প্রকাশ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

আরজেডিকে কড়া ভাষায় আক্রমণ করে ধর্মেন্দ্র প্রধান বলেন, “আরজেডি এখন সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। বিহারের জনগণ জঙ্গলরাজের যুগ দেখেছে এবং এখন তারা উন্নয়নের পথে হাঁটতে চায়। এই নির্বাচনে মূল লড়াই জঙ্গলরাজ বনাম  সুশাসনের মধ্যে।”

অনুপ্রবেশের প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “এটি একটি গুরুতর সমস্যা এবং এনডিএ সরকার কঠোরভাবে এই ইস্যু মোকাবেলা করবে। দেশের সম্পদের উপর অধিকার কেবলমাত্র ভারতের নাগরিকদেরই।” ওয়াইসির উন্নয়ন সংক্রান্ত অভিযোগের জবাবে তিনি বলেন, “বিরোধীরা অনুপ্রবেশকারীদের বরাবরই ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে, দেশের প্রকৃত উন্নয়নের জন্য কিছুই করেনি।”

শেষে ধর্মেন্দ্র প্রধান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “বিহারের জনগণ সুশাসনের পথে এগোতে চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিহার আরও উন্নত ও স্থিতিশীল রাজ্যে পরিণত হবে।”

আরও পড়ুন- উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম

Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে

FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন

“মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি

মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট

লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন

সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস

অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য

দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?

চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ

‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা

নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে

Bihar election 2025