Bihar Election Results 2025: বিহারে বিরাট ভরাডুবির পর ইন্ডিয়া জোটের 'মুখ' এবার মমতা? কল্যানের বিরাট মন্তব্যে তুঙ্গে জল্পনা

Bihar Election Results 2025: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই গেরুয়া শিবিরে উচ্ছ্বাসের ঢেউ। কমিশনের তথ্য অনুসারে, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রস্তুত।

Bihar Election Results 2025: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই গেরুয়া শিবিরে উচ্ছ্বাসের ঢেউ। কমিশনের তথ্য অনুসারে, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রস্তুত।

author-image
Sayan Sarkar
New Update
bihar election 2025, bihar election result live, jdu party, eci results, election results bihar, election commission of bihar, election result, election commission result, eci bihar result, eci bihar, bihar election live, rjd party, rjd, bihar election result live 2025, live election results, election commission of india results, live bihar election result, election commission bihar result, nitish kumar, bihar news, bihar election results live, bihar results, bihar election live result, bihar election commission, election commission bihar, bihar election live counting, bihar election 2025 live, bihar election news, bihar news live, bihar counting, by poll election results today live, election results live, eci result bihar 2025, eci result bihar, result of bihar election, live, tejashwi yadav, bihar elections, nda party in bihar, election commission of bihar result, live election results 2025, bihar election results 2025, election commi

বিহারে বিরাট ভরাডুবির পর ইন্ডিয়া জোটের 'মুখ' এবার মমতা? কল্যানের বিরাট মন্তব্যে তুঙ্গে জল্পনা

Bihar Election Results 2025:ফার্স্ট বয় নীতীশেই আস্থা। বিরাট মার্জিনে রেকর্ড জয়, বিহারে গেরুয়া দাপুটে 'ভ্যানিশ' তেজস্বী। বিহার বিধানসভা  নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই সামনে এসেছে। নির্বাচন কমিশন রাত ৮:৪০ পর্যন্ত ২০৫টি আসনের ফলাফল ঘোষণা করেছে। যার মধ্যে বিজেপি ৮০টি আসন নিয়ে এগিয়ে রয়েছে, জেডি(ইউ) ৬৭টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আরজেডি ২০টি আসন পেয়েছে।

Advertisment

আরও পড়ুন-Tejashwi Yadav: বিহারের ভার তেজস্বীকে দিলেন না রাজ্যবাসী! নেপথ্যে রয়েছে এই ৩ কারণ  

২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই গেরুয়া শিবিরে উচ্ছ্বাসের ঢেউ। কমিশনের  তথ্য অনুসারে, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রস্তুত। বিহার বিধানসভায় ২৪৩টি আসন রয়েছে।  ম্যাজিক ফিগার ১২২টি আসন। এনডিএ শেষ পাওয়া খবর অনুসারে ২০২টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে মহাজোট ৩২টি আসনে এগিয়ে। 

Advertisment

বিহার নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাহুল গান্ধী বলেন, "বিহারের লক্ষ লক্ষ ভোটার যারা মহাজোটের প্রতি আস্থা প্রকাশ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিহারের এই ফলাফল সত্যিই আশ্চর্যজনক। আমরা এমন একটি নির্বাচন জিততে ব্যর্থ হয়েছি । এই লড়াই সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য। কংগ্রেস এই ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে এবং গণতন্ত্রকে আরও কার্যকর করার জন্য তাদের প্রচেষ্টা করবে।" 

আরও পড়ুন- Bihar Election 2025 Results LIVE Updates: 'বিহারে সুশাসনের জয়!', NDA-র দুর্ধর্ষ কামব্যাকে আপ্লুত মোদী, নীতিশদের শুভেচ্ছায় ভরালেন প্রধানমন্ত্রী

বিহার নির্বাচনে মহাজোটের পরাজয়ের পর, টিএমসি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "যে দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতারই ইন্ডিয়া জোটের 'মুখ' হওয়া উচিত। প্রতিবেশী বিহারে বিজেপির দাপুটে পারফরম্যান্স বাংলার উপর প্রভাব ফেলতে পারে এমন দাবিকে তিনি কার্যত উড়িয়ে দিয়েছেন। কল্যান বলেন, বিহারে বিজেপির শক্তিশালী সাংগঠনিক উপস্থিতি রয়েছে। কংগ্রেসের স্ট্র্যাটেজি ব্যর্থ হয়েছে। মহাজোটের ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বিজেপির বিরুদ্ধে দেশব্যাপী লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া ব্লকের মুখ করা উচিত।

শ্রীরামপুরের তৃণমূল সাংসদের দাবি,, বিহারের ফলাফল বাংলায় প্রভাব ফেলবে না, কারণ বিহারে বিজেপির শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে। যেটা কংগ্রেস সামলাতে ব্যর্থ হয়েছে। ফলে তাদের বড় পরাজয়ের মুখে পড়তে হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দিদিকেই এই ফ্রন্টের নেতৃত্বে থাকা উচিত। বিজেপির সাম্প্রদায়িক, বিভেদমূলক ও স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে তিনি সারা দেশে সফলভাবে লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেন।” এর আগেও তৃণমূল কংগ্রেসে একাধিকবার এই দাবি করেছে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবিও করেছিল ঘাসফুল শিবির। 

আরও পড়ুন-Bihar Election Result 2025: বিহারে কেন ডুবল মহাগঠবন্ধন? কংগ্রেসের ভরাডুবির নেপথ্যে মূলত এই ৩ কারণ

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়ের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসে তিনি বলেন, “বিহারে যেমন জঙ্গলরাজ উপড়ে ফেলেছি, এবার বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব।” মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী আরও দাবি করেন, বিহারের ফলাফল গোটা দেশের রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিয়েছে—“গণতন্ত্রে উন্নয়ন ও স্থিতিশীলতার রাজনীতিই মানুষ বেছে নিয়েছে।” তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে “দুর্নীতি, তোলাবাজি ও বিশৃঙ্খলাই” চলছে, এবং পরিবর্তনের সময় এসেছে। মোদীর কথায়, “বাংলার জনগণও শান্তি, উন্নয়ন ও সুশাসন চায়। বিহারের মতই বাংলা থেকেও জঙ্গলরাজের অবসান ঘটবে।”

বিহার নির্বাচন ২০২৫: প্রার্থীভিত্তিক গুরুত্বপূর্ণ আসনের ফলাফল

আরজেডি নেতা এবং মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব তার পারিবারিক দুর্গ রাঘোপুর আসনে জয় নিশ্চিত করেছেন। একই সঙ্গে আলিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ও জনপ্রিয় লোকশিল্পী মৈথিলী ঠাকুর জয়ী হয়েছেন, তিনি এবার বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন।

আরও পড়ুন- Bihar Election 2025 Results LIVE Updates: SIR-এর পর প্রথম বড় পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাশ, ডবল সেঞ্চুরি হাঁকিয়ে দাপট দেখালো NDA

তারাপুরে জয়ী হয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সম্রাট চৌধুরী। লক্ষীসরাইয়ে বড় ব্যবধানে জয়ী   উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। সিওয়ান আসনে জয়ী হয়েছেন বিজেপি নেতা মঙ্গল পান্ডে। কাটিহার থেকে আবারও জয়ের ধারা বজায় রেখেছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা তারকিশোর প্রসাদ। মোকামা বিধানসভা কেন্দ্রে দৃঢ় অবস্থান বজায় রেখে জেডিইউ-র একনিষ্ঠ নেতা অনন্ত কুমার সিং জয়ী হয়েছেন। অন্যদিকে, আরজেডি থেকে বেরিয়ে নিজের দল গড়ে মহুয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করা তেজস্বী যাদবের ভাই তেজপ্রতাপ যাদব এই নির্বাচনে পরাজিত হয়েছেন।

mamata INDIA Alliance Bihar Assembly Election 2025 Bihar Election Results 2025