/indian-express-bangla/media/media_files/2025/04/05/V4Ntn6i2hUPnAfVLMcSt.jpg)
কেন এনডিএ-কে আটকাতে পারছে না ইন্ডিয়া জোট?
Bihar Election Result: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র নিরঙ্কুশ জয়ের পর ইন্ডিয়া জোটের বিপর্যয় নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিহার ভোটের ফলাফলের পর ভরাডুবির কারণ খুঁজতে আসরে নেমেছে বিরোধী জোটের শীর্ষ নেতৃত্ব। বিরোধীদের কৌশল নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে পাঁচটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে এআইএমআইএম। এরপর আসাদুদ্দিন ওয়াইসি ইন্ডিয়া জোট ও মহাজোটকে তীব্র সমালোচনা করেন এবং কিছু পরামর্শও দেন।
আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র?
ওয়াইসি অভিযোগ করেন, বিরোধীরা এখনও বুঝতে পারছে না কেন তারা বিজেপিকে আটকে রাখতে ব্যর্থ হচ্ছে। সপা প্রধান অখিলেশ যাদব যখন এসআইআর-কে মহাজোটের পরাজয়ের কারণ বলে ব্যাখ্যা করেন, তখন ওয়াইসি সরাসরি বলেন—“আর কতদিন এসআইআর আর ইভিএম নিয়ে বাজে কথা বলবেন? এভাবে চললে বিজেপিকে আটানো যাবে না।” ওয়াইসির মতে, বিরোধীদের আত্মতুষ্টি এবং ভোটারদের প্রতি ‘রাজা-প্রজা’ ভাবমূর্তিই তাদের প্রধান দুর্বলতা। তিনি মন্তব্য করেন, “যদি মনে করেন আপনারাই রাজা আর ভোটাররা আপনাদের প্রজা, তবে জেনে রাখুন সেই যুগ শেষ। মানুষ আর এমন দলকে ভোট দেবে না।”
आखिर INDIA गठबंधन, @BJP4India को क्यों नहीं रोक पा रहा है? | बैरिस्टर @asadowaisi ने दी सलाह pic.twitter.com/NiTKWh11nR
— AIMIM (@aimim_national) November 15, 2025
এআইএমআইএম-এর সাফল্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ওয়াইসি বলেন, তাঁর দল বিহারের মানুষের রায়কে শ্রদ্ধা জানায় এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে অভিনন্দন। তিনি জানান, বিহারের উন্নয়নে তাঁদের দল সরকারকে সবরকমের সহযোগিতা করবে। তাঁর কথায়, “আমাদের লক্ষ্য বিহারের উন্নয়ন, শিশু মৃত্যুহার কমানো, মহিলা ও শিশুদের জন্য স্কুল-হাসপাতাল তৈরি, সেতু ও শিল্প গড়ে তোলা। এই কাজে আমরা সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলব।”
আরও পড়ুন-লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে বাংলা যোগ! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us