/indian-express-bangla/media/media_files/2025/11/14/bihar-election-nda-win-bjp-nitish-focus-on-bengal-tmc-reaction-2025-11-14-12-07-15.jpg)
বিহারে বিজেপি-নীতীশের তান্ডবে তছনচ মহাজোট,পরের টার্গেট বাংলা
ফলাফলের নিরিখে এক্সিট পোলের পরিসংখ্যানকে ছাপিয়ে যাচ্ছে এনডিএ জোট। নীতীশ কুমারের জেডিইউ ও বিজেপি জোটের কাছে কুপোকাত লালুপুত্র তেজস্বী যাবদের মহাজোট। সকাল থেকে নির্বাচনী ট্রেন্ড যত এগিয়েছে ততই পিছিয়ে পড়েছে তেজস্বী যাদব। ম্যাজিক ফিগারের থেকে বেশ কয়েকটি আসনে এগিয়ে গিয়েছে এনডিএ। একক সংখ্যাগরিষ্ট দল হিসাবে কখনও নীতীশ কখনও বিজেপি এগিয়ে থাকছে। এদিকে মহাজোটে একক ভাবে এগিয়ে জেজস্বীর জনতা দল ইউনাইটেড। বিহারে এগিয়ে থাকতে থাকতেই বাংলার দিকে নজর পড়েছে বিজেপি নেতৃত্বের। স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার লক্ষ্য বাংলা।
আরও পড়ুন- উড়িয়ে দেওয়া হল দিল্লি বিস্ফোরণ কান্ডে মাস্টারমাইণ্ডের বাড়ি, বিরাট পদক্ষেপ মোদী সরকারের
এসআইআর হওয়ার পর প্রথম ভোট হল বিহারে। এবারও ফের নীতীশ-বিজেপি জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। ক্ষমতায় আসা ফের সময়ের অপেক্ষা। এনডিএ ঝড়ের কাছে মহাজোট বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে। সামনে ২০২৬ -এ বাংলায় বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে বাংলায় চলছে এসআইআর। মৃত ভোটার ও ভূয়ো ভোটার বাদ দিলে বাংলায় মমতা সরকার থাকবে না বলে দাবি বিজেপির। বিহারের পর বাংলা দখলের আশা করছে বিজেপি। বিহারের ভোটের ফর বাংলায় প্রভাব পড়বে বলে মনে করছে পদ্মশিবির। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য় বিহারের ফলের প্রভাব কোনওভাবেই বাংলায় পড়বে না। গত নির্বাচনের পরও বাংলায় তৃণমূল হইহই করে জয় পেয়েছিল। এবার সেই দৃশ্য দেখা যাবে।
আরও পড়ুন- বিহার ভোটের ফল: জোর টক্কর পোড়খাওয়া নিতীশ বনাম তরুণ তেজস্বীর!
বিহারের নির্বাচন নিয়ে এক্সিট পোলে সব সংস্থাই এনডিএ জোটকে এগিয়ে রেখেছিল। গণনার শুরু থেকে সেই ভবিষ্যৎবানী বাস্তবে পরিনত হতে শুরু করে। বিজেপির বক্তব্য, আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে ডায়মন্ডহারবার সর্বত্র পিছিয়ে পড়বে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, "বিহারে শান্তি ও উন্নয়মনের জয় হচ্ছে। নরেন্দ্র মোদী ও নীতীশের ওপর ভরসা রেখেছে বিহার বাসী। অন্ধকারে কে থাকতে চায়? এরপর লক্ষ্য বাংলা। বাংলায় রোহিঙ্গা ও বাংলাদেশী অনুপ্রবেশকারীরা অরাজকতা করে তৃণমূল ক্ষমতায় রয়েছে।"
আরও পড়ুন- ৬ সিপিএম কর্মী খুনে ৪৫ জনের যাবজ্জীবন, আদালতের নজিরবিহীন নির্দেশ জোর চর্চায়!
তৃণমূল কংগ্রেসের বক্তব্য, "বাংলার রাজনীতি সম্পূর্ণ আলাদা। এখানে বিহারের ফলের কোনও প্রভাব পরবে না। বিজেপি এখানে বাঙালির শত্রু।" বাংলার সংস্কৃতিই বোঝে না বিজেপি। পাশাপাশি জাতপাতের অঙ্ক বা ধর্মের রাজনীতি এখানে কোনও জায়গা পাবে না। দাবি ঘাসফুল শিবিরের।
আরও পড়ুন-'টাইগার অভি জিন্দা হ্যায়', এনডিএ-র বিশাল জয়ের ইঙ্গিতেই চওড়া হাসি নীতীশের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us