/indian-express-bangla/media/media_files/2025/11/19/nitish-kumar-to-take-oath-as-bihar-cm-for-record-10th-time-on-nov-20-2025-11-19-19-46-16.jpg)
হিজাব বিতর্কে বিদ্ধ নীতীশকে তুলোধোনা
Hijab Row: বিহারে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে আয়ুষ চিকিৎসক নুসরাত পারভীনের হিজাব খুলে দেওয়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমশ তীব্রতর হচ্ছে। বিরোধী দল এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ভূমিকার কড়া সমালোচনা করছে। তাঁদের অভিযোগ, একজন মুসলিম মহিলা চিকিৎসকের ধর্মীয় পরিচয় ও ব্যক্তিগত মর্যাদার প্রতি চরম অসম্মান দেখানো হয়েছে।
সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান এই ঘটনাকে “অপমানজনক ও নিন্দনীয়” বলে উল্লেখ করেছেন। তিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তাঁর মতে, সরকারি মঞ্চে একজন মুসলিম মহিলার হিজাব নিয়ে এই ধরনের আচরণ সংবিধানসম্মত অধিকার ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।
এদিকে, AIMIM-এর জাতীয় মুখপাত্র ওয়ারিস পাঠান বলেন, হিজাব ও বোরখা মুসলিম নারীদের সম্মান, মর্যাদা ও আত্মপরিচয়ের প্রতীক। তিনি মুখ্যমন্ত্রীর নিঃশর্ত ক্ষমা দাবি করে বলেন, এই ধরনের ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা সংখ্যালঘু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে।
ঘটনার প্রেক্ষিতে মহারাষ্ট্র সংখ্যালঘু কমিশনেও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান পিয়ারে খান জানিয়েছেন, তিনি এই বিষয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীকে চিঠি লিখবেন। তাঁর বক্তব্য, কোনও রাজ্যেই এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। পিয়ারে খান বলেন, মুখ্যমন্ত্রীর এই আচরণ ভুল এবং কোনও গণতান্ত্রিক সরকারই একে সমর্থন করতে পারে না।
পিয়ারে খান আরও বলেন, এটি শুধুমাত্র প্রশাসনিক বিষয় নয়, বরং ধর্মীয় সংবেদনশীলতার সঙ্গে যুক্ত একটি গুরুতর বিষয়। একজন মহিলা চিকিৎসকের সঙ্গে এই ধরনের আচরণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে অভিযোগ আসতে শুরু করেছে এবং বিষয়টি নিয়ে জাতীয় স্তরে বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন- নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু-বিদ্বেষ, মেরে পুড়িয়ে দেওয়া হল হিন্দু যুবকের দেহ
আরও পড়ুন- Sourav Ganguly: ‘চিটিংবাজ’ মন্তব্যে রেগে আগুন দাদা! মেসি ভক্তের বিরুদ্ধে এফআইআর সৌরভ গঙ্গোপাধ্যায়ের
আরও পড়ুন- Deucha Pachami: শিল্প সম্মেলনের আগে বরাত বাতিল, দেওচা–পাঁচামি নিয়ে ভাঁওতাবাজির অভিযোগ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us