Bihar Election Result 2025: বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কি এই বিজেপি নেতাও? বাড়ল নীতীশের রক্তচাপ, চিরাগের বড় সিদ্ধান্ত

Nitish Kumar: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে লোক জনশক্তি (রাম বিলাস) দলের নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বড় দাবি তুলে ধরেছেন।

Nitish Kumar: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে লোক জনশক্তি (রাম বিলাস) দলের নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বড় দাবি তুলে ধরেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar election, NDA government, Chief Minister selection, Prem Kumar statement, BJP Bihar, Nitish Kumar, Bihar politics, NDA alliance, Bihar assembly results, BJP JDU relations

বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কি এই বিজেপি নেতাও?

Nitish Kumar: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে লোক জনশক্তি (রাম বিলাস) দলের নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বড় দাবি তুলে ধরেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানান, নীতীশ কুমারই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।

Advertisment

২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট ২০২টি আসনে জয় পেয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। মহাজোট পেয়েছে মাত্র ৩৫টি আসন, বাকী ৬টি অন্যদের দখলে গেছে। এই বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী নির্বাচনের দৌড়ে প্রতিযোগিতা তীব্র হলেও চিরাগ পাসওয়ান নিজের অবস্থান পরিষ্কার করেছেন।  ফল ঘোষণার পর তিনি নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেন এবং তাকে অভিনন্দন জানান। বৈঠকের পর চিরাগ পাসওয়ান জানান, “আমি যার সঙ্গে দেখা করতে এসেছি তিনি হলেন ভবিষ্যতের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।”

আরও পড়ুন-কোন ফর্মূলায় ১০ বার টানা কুর্সিতে নীতীশ? কবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ?

Advertisment

চিরাগ বলেন, “নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ ঐতিহাসিক জয় পেয়েছে। দলের তরফে এক প্রতিনিধিদল তার সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছে।” তিনি আরও দাবি করেন, জেডিইউ ও এলজেপি (আর)-এর মধ্যে দ্বন্দ্ব ছিল—এই বক্তব্য সম্পূর্ণ ভুল। এমনকি তিনি জানান, নিজের নির্বাচনী এলাকায় তিনি জেডিইউ-কে ভোট দিয়েছেন।

বর্তমান রাজনৈতিক সমীকরণ অনুযায়ী এনডিএ-র মধ্যে বিজেপি একাই জিতেছে  ৮৯টি আসন। জেডিইউ পেয়েছে ৮৫টি আসন, চিরাগ পাসওয়ানের এলজেপি (আর) জিতেছে ১৯টি আসন। জিতন রাম মাঝির এইচএএম পাঁচটি এবং উপেন্দ্র কুশওয়াহার আরএমএল পেয়েছে চারটি আসন। এসব হিসেবেই নীতীশ কুমারের নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্ভাবনা আরও শক্তিশালী হয়েছে।

আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র?

বিহারে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জোর জল্পনার মধ্যেই বিজেপির বিদায়ী মন্ত্রী ডঃ প্রেম কুমার এক  গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি স্পষ্টভাবে জানান, এনডিএ-র পাঁচটি শরিক দল যৌথভাবে সিদ্ধান্ত নেবে কে হবেন বিহারের আগামী মুখ্যমন্ত্রী। যদিও সভাস্থলে তার সমর্থকরা “ এবারের মুখ্যমন্ত্রী প্রেম কুমার” স্লোগান তোলেন, তবুও তিনি তা এড়িয়ে গিয়ে পরিষ্কার বার্তা দেন এই বিষয়ে  এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

প্রেম কুমার জানান, বিজেপি-সহ এনডিএর সব মিত্রদল মিলেই ভবিষ্যতের রণ কৌশল নির্ধারণ করবে। তিনি বলেন, “এনডিএ-র পাঁচটি দলই জিতেছে—আমরা সবাই পাণ্ডবের মতো এক পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতীশ কুমার, জিতন রাম মাঝি, উপেন্দ্র কুশওয়াহা এবং চিরাগ পাসওয়ানের নেতৃত্বেই বিহারে এই বিরাট জয় এসেছে।” তিনি আরও জানান, বিধানসভার দলীয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনা হবে এবং তা সর্বসম্মতিতেই গৃহীত হবে।

আরও পড়ুন-লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে বাংলা যোগ! উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া

বিজেপি বৃহত্তম দল হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন, “এনডিএই ঠিক করবে কে হবে মুখ্যমন্ত্রী। আমাদের জোটই পরিবার—পাঁচটি দল মিলেই বিহারের ভবিষ্যৎ পথ নির্দেশ করবে। লক্ষ্য একটাই একটি উন্নত, শক্তিশালী ও স্বনির্ভর বিহার।”

সমর্থকদের স্লোগান নিয়ে তিনি বলেন, “গণতন্ত্রে সকলের মত প্রকাশের অধিকার আছে, কিন্তু সিদ্ধান্ত নেবে এনডিএ।” এ সময় তিনি নিজের রাজনৈতিক যাত্রার কথাও উল্লেখ করেন। জানান, তিনি কখনও ক্ষমতার লোভ করেননি। ১৯৯০ সালেও নিজে থেকে টিকিট চাননি এবং দল যে দায়িত্ব দিয়েছে সবসময় নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। এবারও টিকিট নিয়ে গুজব ছড়ালেও তিনি দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিয়েছেন।

আরও পড়ুন-Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়!

শেষে তিনি বলেন, “বিহারের মানুষ এনডিএকে উন্নয়নের ম্যান্ডেট দিয়েছে। তাই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কোনও বিতর্ক বা বিভ্রান্তি থাকা উচিত নয়। একসঙ্গে কাজ করলেই স্বনির্ভর ও শক্তিশালী বিহার গড়ে তোলা সম্ভব।”

bjp NDA Nitish Kumar Bihar Election 2025 results