/indian-express-bangla/media/media_files/2025/11/21/bihar-new-cabinet-2025-ministers-education-qualification-nitish-kumar-2025-11-21-15-32-43.jpg)
ইঞ্জিনিয়ার, ডক্টরেট, ডিপ্লোমা, শিক্ষার বৈচিত্র্যে নজর কাড়ল নীতিশের নতুন ক্যাবিনেট
Bihar New Cabinet 2025: বিহারে নতুন সরকারের সূচনা হয়েছে। বৃহস্পতিবার পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ এক ঝাঁক বিজেপির শীর্ষ নেতৃত্ব। নতুন সরকার ঘোষণার পর মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন- কবে প্রকাশিত হবে ফলাফল? জানুন ডাইরেক্ট লিঙ্ক ও স্কোরকার্ড ডাউনলোড পদ্ধতি
নবগঠিত মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারই একমাত্র ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট। তিনি বিহার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং (বর্তমানে এনআইটি পাটনা) থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বেগুসরাই পলিটেকনিক কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছেন, আর মন্ত্রী দীপক প্রকাশ মণিপাল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বি.টেক সম্পন্ন করেছেন। অন্যদিকে, মন্ত্রী নারায়ণ প্রসাদ মন্ত্রিসভার একমাত্র সদস্য যিনি শুধুমাত্র ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন।
আরও পড়ুন- বিরাট বিস্ফোরণে মৃত্যু মিছিল, শোকে আঁতকে উঠল সকলেই, ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে
এই মন্ত্রিসভায় চারজন পিএইচডি ডিগ্রিধারী মন্ত্রী রয়েছেন। উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সাম্মানিক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। দিলীপ কুমার জয়সওয়াল মাধেপুরার বিএনএম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন। পিএইচডিধারী অন্যান্য মন্ত্রীরা হলেন অশোক চৌধুরী, সন্তোষ কুমার সুমন এবং ড. প্রমোদ কুমার।
এছাড়া, চারজন মন্ত্রীর স্নাতকোত্তর ডিগ্রি এবং সাতজন মন্ত্রীর স্নাতক স্তরের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। স্নাতকোত্তর ডিগ্রিধারী মন্ত্রীরা হলেন বিজয় কুমার চৌধুরী, সুনীল কুমার, অরুণ শঙ্কর প্রসাদ এবং শ্রেয়সী সিং। স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে রয়েছেন মঙ্গল পান্ডে, মদন সাহনি, রামকৃপাল যাদব, সঞ্জয় সিং টাইগার, লক্ষেন্দ্র কুমার রোশন এবং সঞ্জয় কুমার।
আরও পড়ুন- BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা
নতুন মন্ত্রিসভার মধ্যে সাতজন মন্ত্রী দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এদের মধ্যে রয়েছেন বিজেন্দ্র প্রসাদ যাদব, শ্রাবণ কুমার, লেশি সিং, নীতিন নবীন, জামা খান, সুরেন্দ্র মেহতা এবং রমা নিশাদ। রমা নিশাদ প্রথমবার বিধায়ক এবং একই সঙ্গে প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন। বাকি ছয়জন মন্ত্রী আগেও সরকারের বিভিন্ন দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন- যত কাণ্ড মুর্শিদাবাদে! বহরমপুরে পিস্তলের পাহাড়, ফরাক্কায় তাজা বোমায় তোলপাড়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us