/indian-express-bangla/media/media_files/2025/11/17/bihar-new-government-assembly-dissolution-oath-ceremony-nda-2025-11-17-15-29-29.jpg)
বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে।
Nitish Kumar: বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এনডিএ-র ঐতিহাসিক জয়ের (২০২ আসন) পর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মন্ত্রিসভার বৈঠক শেষে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ১৯ নভেম্বর বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন। বিধানসভা ভেঙে দেওয়ার পরই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন।
আরও পড়ুন-কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য
এর আগে মন্ত্রিসভার বৈঠকে নীতীশ কুমারকে রাজ্যপালের কাছে বিধানসভা ভাঙার প্রস্তাব দেওয়ার ক্ষমতা দিয়ে একটি প্রস্তাব পাস হয়। একদিন আগেই মুখ্য নির্বাচনী কর্মকর্তা বিনোদ সিং গুঞ্জিয়াল নির্বাচিত বিধায়কদের তালিকা রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। শুক্রবার নির্বাচনী ফলাফলে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২৪৩ বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৮৯, জেডিইউ ৮৫, চিরাগ পাসওয়ানের এলজেপিআর ১৯ এবং এইচএএম ও আরএলএম মিলিয়ে আরও ৯টি আসন দখল করেছে।
আরও পড়ুন- আজই মৃত্যুদণ্ড হাসিনার? ঢাকায় জারি হাই-অ্যালার্ট, হিংসা বন্ধে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ
বিহার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল নিশ্চিত করেছেন যে নতুন সরকারে নীতীশ কুমারই হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামীকাল সকাল ১০টায় বিহার বিজেপি কার্যালয়ে বিধায়কদের এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। এর পর এনডিএ-এর বৈঠকে নীতীশকে আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচিত করা হবে।
২০ নভেম্বর পাটনার গান্ধী ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সমস্ত এনডিএ-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধানসহ একাধিক কেন্দ্রীয় নেতাদেরও আমন্ত্রণ পাঠানো হয়েছে।
আরও পড়ুন- ভয়ঙ্কর দুর্ঘটনা, সৌদিতে হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ ওয়েইসির
একইসঙ্গে নতুন মন্ত্রিসভা গঠনের চূড়ান্ত রূপরেখাও সামনে এসেছে। দিল্লিতে অমিত শাহের সভাপতিত্বে হওয়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রতি ছয়জন বিধায়কের জন্য একজন মন্ত্রী রাখা হবে। এতে বিজেপি পেতে পারে ১৫-১৬টি এবং জেডিইউ পেতে পারে ১৪টি মন্ত্রী পদ। এলজেপিআর, এইচএএম ও আরএলএম—এই তিন মিত্রদল থেকে তিনজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে।এনডিএ-তে তিনজন উপমুখ্যমন্ত্রী থাকার সম্ভাবনাও জোরালো—দু’জন বিজেপি, একজন জেডিইউ থেকে। গান্ধী ময়দানে ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন- কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য
সম্ভাব্য মন্ত্রিসভার নাম (আলোচনায় থাকা):
বিজেপি: সম্রাট চৌধুরী, রামকৃপাল যাদব, নীতিন নবীন, মঙ্গল পান্ডে, হরি সাহনি, বিজয় সিনহা
জেডিইউ: বিজয় চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব, শ্রাবণ কুমার, অশোক চৌধুরী, লেশি সিং, মদন সাহনি, জয়ন্ত রাজ, সুনীল কুমার
এলজেপিআর: রাজু তিওয়ারি, সঞ্জয় পাসওয়ান, রাজীব রঞ্জন সিং
এইচএএম: জিতন রাম মাঞ্জির ছেলে সন্তোষ সুমন
আরএলএম: উপেন্দ্র কুশওয়াহার স্ত্রী স্নেহলতা কুশওয়াহা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us