Bihar Election Result: নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু, শীঘ্রই পদত্যাগ করবেন নীতীশ কুমার

Bihar Election Result: বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, বিহারের বিদায়ী নীতীশ কুমার শীঘ্রই পদত্যাগ করতে পারেন। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

Bihar Election Result: বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, বিহারের বিদায়ী নীতীশ কুমার শীঘ্রই পদত্যাগ করতে পারেন। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
bihar election 2025, bihar election result live, jdu party, eci results, election results bihar, election commission of bihar, election result, election commission result, eci bihar result, eci bihar, bihar election live, rjd party, rjd, bihar election result live 2025, live election results, election commission of india results, live bihar election result, election commission bihar result, nitish kumar, bihar news, bihar election results live, bihar results, bihar election live result, bihar election commission, election commission bihar, bihar election live counting, bihar election 2025 live, bihar election news, bihar news live, bihar counting, by poll election results today live, election results live, eci result bihar 2025, eci result bihar, result of bihar election, live, tejashwi yadav, bihar elections, nda party in bihar, election commission of bihar result, live election results 2025, bihar election results 2025, election commi

Bihar Assembly Election 2025 Result: বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

Bihar Election Result: বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, বিহারের বিদায়ী নীতীশ কুমার শীঘ্রই পদত্যাগ করতে পারেন। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

Advertisment

আরও পড়ুন- ভোটের আগে বিরাট বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, CBI-কে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ

জেডিইউ সোমবার তাদের বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে। বৈঠকে ভবিষ্যতের কৌশল, রাজনৈতিক পরিকল্পনা এবং সরকার গঠনের পথে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি নীতীশ কুমার তার মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ এবং সম্ভবত চূড়ান্ত বৈঠক করতে পারেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিহারের রাজনীতিতে আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Advertisment

আরও পড়ুন-   SIR আতঙ্কে বাংলায় পরপর মৃত্যু! দায় কার? কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল 

সূত্রের খবর, সোমবার বিজেপির সংসদীয় দলের বৈঠকও হতে পারে। এই বৈঠকে নীতীশ কুমারকে এনডিএ-র নেতা নির্বাচিত করা হবে। এনডিএ আইনসভা দলের নেতা নির্বাচিত হওয়ার পর, নীতীশ কুমার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের দাবি জানাবেন। এবং রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। 

আরও পড়ুন- কাঁপছে দার্জিলিং, চলতি সপ্তাহেই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা? জানুন রবিবারের ওয়েদার রিপোর্ট

উল্লেখযোগ্য, বর্তমান ১৭তম বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে, অর্থাৎ ২২ নভেম্বরের আগে নতুন সরকার গঠন করতে হবে। তবে, নতুন সরকার শপথ নেওয়ার সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। চলতি নির্বাচবনে এনডিএ ২০২টি আসন জিতেছে, যার মধ্যে বিজেপি ৮৯টি এবং জেডিইউ ৮৫টি আসন পেয়েছে।

আরও পড়ুন- 'ব্রিটিশের দালাল ছিলেন রামমোহন রায়', বিজেপি মন্ত্রীর মন্তব্যে হুলস্থূল, 'অস্মিতার প্রশ্নে আপস নয়', পালটা সরব TMC

Nitish Kumar Bihar Election Results 2025