Bihar Election Result 2025: নীতীশের শপথের চূড়ান্ত প্রস্তুতি, আজই পদত্যাগ, কোন ফর্মূলায় মন্ত্রীসভা গঠন?

Bihar Election Result 2025: বিহারে রাজনৈতিক পালাবদলের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজ, সোমবার ১৭ নভেম্বর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন।

Bihar Election Result 2025: বিহারে রাজনৈতিক পালাবদলের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজ, সোমবার ১৭ নভেম্বর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar election, Bihar new government, Nitish Kumar resignation, NDA majority, Gandhi Maidan oath ceremony, Bihar politics, JDU, BJP, Bihar cabinet formation, Arif Mohammed Khan, oath-taking ceremony, NDA alliance, cabinet allocation, Bihar Governor, political developments Bihar, BJP-JDU formula, Patna administration closure, Bihar ministers list, government formation Bihar

কোন ফর্মূলায় মন্ত্রীসভা গঠন বিহারে? নীতীশের পদত্যাগ নিয়ে রইল ব্রেকিং আপডেট

Bihar Election Result 2025: বিহারে রাজনৈতিক পালাবদলের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজ, সোমবার ১৭ নভেম্বর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন।  যেখানে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদিত হওয়ার সম্ভাবনা প্রবল। বৈঠকের পরই তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দাবিও জানাবেন।

Advertisment

আরও পড়ুন-SIR-এর কাজে ক্ষোভ বাড়ছে BLO-দের, এই আবহে আজ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এবং এনডিএ জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সেই অনুযায়ী রাজ্যপাল খুব শীঘ্রই এনডিএকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। রবিবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা রাজভবনে নির্বাচিত বিধায়কদের তালিকা জমা দেওয়ার পরই রাজ্যে কার্যকর আদর্শ আচরণবিধি বিকেল ৫টা থেকে উঠে যায়।

Advertisment

নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে হওয়ার সম্ভাবনা প্রবল। প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। ইতিমধ্যে পাটনা জেলা প্রশাসন ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত গান্ধী ময়দান সাধারণ মানুষের জন্য বন্ধের  ঘোষণা করেছে।

আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি?  

এদিকে গতকাল রবিবার দিনভর পাটনায় দফায় দফায় চলেছে  রাজনৈতিক বৈঠক। বিহার বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন। পরে জেডিইউ-র জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝা তিন ঘণ্টা দীর্ঘ বৈঠকে মন্ত্রিসভা গঠনের বিষয় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন-Abhishek Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের, ঘুম উড়ল বিজেপির

নতুন সরকারে মন্ত্রী পদ বণ্টনকে ঘিরে এখন মূলত আলোচনার কেন্দ্রবিন্দু— কোন দলে কতজন মন্ত্রী থাকবে এবং কোন দফতর কার হাতে যাবে। সূত্রের খবর, বিজেপি ও জেডিইউর মধ্যে ৫০-৫০ ফর্মুলা নিয়ে আলোচনা চলছে। তবে আগের জোটের মতোই বণ্টন হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি এলজেপি, এইচএএম, আরএলডি-সহ এনডিএ-র অন্যান্য মিত্র দলও মন্ত্রিসভায় ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জানিয়েছে। ফলে নয়া মন্ত্রিসভার কাঠামো কেমন হতে চলেছে, তার দিকে এখন সবার নজর।

আরও পড়ুন-West Bengal News Updates: পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ, 'কার দালালি করছে' প্রশ্ন মমতা ঘনিষ্ঠ মন্ত্রীর

Nitish Kumar Bihar Election 2025 results