Nitish Kumar: নীতীশ 'ম্যাজিকে' মাতোয়ারা বিহার, আগামীকালই শপথ, মোদীর উপস্থিতিতে জমকালো আয়োজন

Nitish Kumar10th term as Bihar Chief Minister: বুধবারই পদত্যাগে করতে চলেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এরপরই শুরু হবে দশমবারের তাঁর ঐতিহাসিক শপথগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া।

Nitish Kumar10th term as Bihar Chief Minister: বুধবারই পদত্যাগে করতে চলেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এরপরই শুরু হবে দশমবারের তাঁর ঐতিহাসিক শপথগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া।

author-image
Sayan Sarkar
New Update
"Bihar New Government Formation"," Nitish Kumar news"," Nitish Kumar swearing in"," bihar new cm"

নীতীশ কুমার

Nitish Kumar10th term as Bihar Chief Minister: বুধবারই পদত্যাগে করতে চলেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এরপরই শুরু হবে দশমবারের তাঁর ঐতিহাসিক শপথগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে এনডিএ-র দুর্দান্ত জয়ের পর রাজ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে।

Advertisment

আরও পড়ুন- পুলিশ কুকুরের তল্লাশিতে মিলল নিখোঁজ শিশুর দেহ, তুমুল উত্তেজনা এলাকায়

বুধবার সকাল ১১টায় জেডিইউ বিধানসভা দলের বৈঠক। সেই বৈঠকেই নীতীশ কুমারকে দলীয় বিধায়করা আনুষ্ঠানিকভাবে নেতা হিসেবে নির্বাচন করবেন। এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে বিধানসভার সেন্ট্রাল হলে এনডিএ-র পাঁচ সহযোগী দলের বিধায়করা মিলিত হবেন এবং তাঁকে জোটনেতা হিসেবে মনোনীত করবেন। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নীতীশ কুমার রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেবেন এবং নতুন সরকার গঠনের দাবি জানাবেন। পরবর্তীতে ভেঙে দেওয়া হবে বিদায়ী বিধানসভা।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: প্রাথমিকে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু আজই, অনলাইনে আবেদন, কারা যোগ্য?

গত সপ্তাহে ঘোষিত ফলাফলে এনডিএ ২৪৩ আসনের মধ্যে ২০২টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ৮৯ আসন নিয়ে বিজেপি হয়ে ওঠে একক বৃহত্তম দল, আর জেডিইউ ৮৫ আসন পেয়েছে। 

বৃহস্পতিবার পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে দশমবার শপথ নেবেন নীতীশ কুমার। তাঁর সঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। অনুষ্ঠানস্থল ঘিরে কড়া নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। 

শপথগ্রহণের ঠিক আগে মন্ত্রিত্ব বণ্টন নিয়ে জোটের অভ্যন্তরে তৎপরতা তুঙ্গে। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ মন্ত্রক ভাগাভাগি নিয়ে শেষ মুহূর্তে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রককে ঘিরেই বিতর্ক সর্বাধিক। দীর্ঘদিন ধরে এই দফতর নীতীশ কুমারের নিয়ন্ত্রণে থাকায় জেডিইউ তা ছাড়তে নারাজ, অন্যদিকে একক বৃহত্তম দল হিসেবে বিজেপি গুরুত্বপূর্ণ মন্ত্রকের এক্া বড় অংশ দাবি করছে।পিটিআই সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর মোট ১৬ জন বিজেপি বিধায়ক এবং জেডিইউ–র ১৪ জন বিধায়কসহ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শপথ নেবেন।

আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের স্বাদ মিলতেই বাধা! নতুন নিম্নচাপের আশঙ্কা জোরালো, সপ্তাহান্তে ঝেঁপে বৃষ্টি?

বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে। আজই রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এরপর ভেঙে দেওয়া হবে বিদায়ী বিধানসভা। আগামী ২০ নভেম্বর শপথ নেবে নতুন মন্ত্রিসভা। এনডিএ জোটের বৈঠক চলছে জোরকদমে, মন্ত্রীত্ব বণ্টন নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে।

নতুন সরকার গঠনের আগে গোটা বিহারে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে ২০ নভেম্বর নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য চলছে যুদ্ধকালীন প্রস্তুতিতে। পাশাপাশি আজ, ১৯ নভেম্বর, বিজেপি ও জেডিইউ – দুই দলই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে।। সকাল ১১টায় জেডিইউ বিধায়কদের বৈঠক হবে মন্ত্রী শ্রাবণ কুমারের বাসভবনে। একই সময়ে পাটনায় বিজেপির রাজ্য সদর দপ্তরে হবে পৃথক বৈঠক। দুই বৈঠকের পর আজই বিধানসভার সেন্ট্রাল হলে এনডিএ আইনসভা দলের যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আনুষ্ঠানিকভাবে এনডিএ আইনসভা দলের নেতা হিসেবে নির্বাচিত হবেন নীতীশ কুমার। এরপরই তিনি রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন।

আরও পড়ুন-Nadia News: দিল্লি বিস্ফোরণে নাম জুড়েছে নদিয়ার, জঙ্গি যোগের নতুন সূত্রে তোলপাড়!

মঙ্গলবার গান্ধী ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি ব্যক্তিগতভাবে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তার সঙ্গে ছিলেন সম্রাট চৌধুরী, নীতিন নবীন, মুখ্য সচিব প্রত্যয় অমৃত, ডিজিপি বিনয় কুমার, পাটনার জেলা শাসক ত্যাগরাজন এসএম, এসএসপি কার্তিকেয় কে. শর্মাসহ একাধিক শীর্ষ সরকারি আধিকারিকরা। সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সব দফতরকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

২০ নভেম্বর সকাল ১১:৩০ মিনিটে শপথ নেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার পাটনায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদী। বুধবারই আসবেন অমিত শাহ। বিজেপি এনডিএ-শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, জাতীয় সভাপতি এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।

Nitish Kumar Bihar election 2025 Bihar Election 2025 results