/indian-express-bangla/media/media_files/2025/10/29/nitish-2025-10-29-11-49-42.jpg)
Bihar Assembly Election 2025 Result: বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
Nitish Kumar: বিহারে এনডিএ-র বিপূল জয়ের পর, নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরকদমে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। জানা গিয়েছে আগামী ১৯ তারিখে বিহার বিধানসভা ভেঙে দেওয়া হবে এবং ২০ তারিখে নতুন সরকার শপথ নেবে। নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য
২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ঐতিহাসিক জয়ের পর নতুন সরকারের বিধায়করা কী কী সুবিধা পাবেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। এনডিএ মোট ২০২টি আসন জিতে একচ্ছত্র ক্ষমতায় এসেছে, যেখানে মহাজোটের আসন নেমে দাঁড়িয়েছে মাত্র ৩৫-এ। নতুন বিধায়কদের জন্য শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন সরকারি সুবিধা কার্যকর হবে। নিয়ম অনুযায়ী, ভারতের প্রতিটি রাজ্য তার বিধায়কদের বেতন নিজেরাই নির্ধারণ করে। বিহারে বর্তমানে একজন বিধায়ক মাসিক প্রায় ৫০ হাজার টাকা মূল বেতন পান। বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রতি মাসে ২.১৫ লাখ টাকা বেতন পান। সেই সঙ্গে অন্যান্য ভাতাও অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন- ভয়ঙ্কর দুর্ঘটনা, সৌদিতে হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ ওয়েইসির
নীতীশ কুমারের মোট সম্পত্তির পরিমাণ?
ক্যাবিনেট সচিবালয় দফতরের প্রকাশিত নথি (৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত) অনুযায়ী, নীতীশ কুমারের মোট সম্পত্তির পরিমাণ ১.৬৪ কোটি টাকা।
স্থাবর সম্পত্তি – ১৬.৯৭ লাখ টাকা
নগদ অর্থ: ২১,০৫২ টাকা
ব্যাংক আমানত: ৬০,৮১১ টাকা (প্রায়)
অন্যান্য স্থায়ী আমানত এবং বিনিয়োগ মিলিয়ে মোট সম্পত্তি: ১৬.৯৭ লাখ টাকা
অস্থাবর সম্পত্তি – ১.৪৮ কোটি টাকা
পাশাপাশি রয়েছে ফ্ল্যাট ও জমি-জমা।
পিটিআই সূত্রে জানা গেছে, তাঁর নামে দিল্লির দ্বারকায় একটি সমবায় আবাসন সমিতির ফ্ল্যাট রয়েছে।
আরও পড়ুন- আজই মৃত্যুদণ্ড হাসিনার? ঢাকায় জারি হাই-অ্যালার্ট, হিংসা বন্ধে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us