ভোটের আগে বিহারের নম্বরপ্লেটের একের পর এক বাইক ঢুকছে বিজেপির পার্টি অফিসে! ব্যাপারটা কী?

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে শনিবার বিহারের নম্বর প্লেটের ৫৫টি পুরনো বাইক এলো বিজেপির বর্ধমান জেলা পার্টি অফিসের ঠিকানায়।

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে শনিবার বিহারের নম্বর প্লেটের ৫৫টি পুরনো বাইক এলো বিজেপির বর্ধমান জেলা পার্টি অফিসের ঠিকানায়।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
cats

ভোটের আগে বিহারের নম্বরপ্লেটের একের পর এক বাইক ঢুকছে বিজেপির পার্টি অফিসে

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে শনিবার বিহারের নম্বর প্লেটের ৫৫টি পুরনো বাইক এলো বিজেপির বর্ধমান জেলা পার্টি অফিসের ঠিকানায়।সেই বাইক গুলি ট্রেনে থেকে নামিয়ে বর্ধমান রেল স্টেশনের ইস্টার্ন রেলওয়ের পার্সেল অফিসের সামনে রাখা হয়। এই খবর পেয়েই নড়ে চড়ে বসেন বর্ধমান দক্ষিনের তৃণমূল বিধায়ক খোকন দাস। তিনি দলের সতীর্থদের সঙ্গে নিয়ে বর্ধমান স্টেশনের পার্সেল অফিসের সামনে পৌছে গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন। বাইক গুলির সমস্ত নথি ও তথ্য প্রকাশ্যে আনার দাবি করেন। তারই সাথে তিনি বিহার থেকে ৫৫টি 
বাইক শুধুমাত্র বর্ধমানের বিজেপি পার্টি অফিসের ঠিকানায় আসার কি কারণ তাও জানতে চান । যদিও বিজেপির দাবি,তৃণমূল আনা সব অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক  উদ্দেশ্য প্রণোদিত । 
 
বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূলের নেতা  কর্মীরা দাবি করেছেন,“বিহারের রাজেন্দ্রনগর থেকে বিহারের নম্বর প্লেট যুক্ত ৫৫টি বাইক সুনীল গুপ্তার নামে বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসের ঠিকানায় পাঠানো হয়েছে। “তাঁরা এও  বলেন, 
“বিধানসভা ভোটের আগে এখন বাইক বিহার থেকে বর্ধমানে ঢোকানো হচ্ছ। এরপর একই ভাবে আগামী দিনে রাজ্যে অপরাধী ঢোকানোর চেষ্টা হতে পারে।বিধায়ক খোকন দাস। পরিস্কার জানান,“ এতগুলি বাইক বিহার থেকে কী উদ্দেশ্যে বাংলায় ঢোকানো হচ্ছে,তা স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা চুপ থাকব না।ভোটের আগে বিজেপি এইসব বাইকে করে বাইরে থেকে ক্রিমিনাল এনে রাজ্যকে অশান্ত করতেও পারে। মনেহচ্ছে ২৬ শের বিধানসভা ভোটের  আগে পরিকল্পিত অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই বাইকগুলি আনা হয়েছে। এই নিয়ে বিধায়ক খোকন দাস প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবিও করেছেন" । 

Advertisment

দলের বর্ধমান শহর সভাপতি তন্ময় সিংহ রায় বলেন, "বিহার থেকে আসা বাইকের সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আনতে হবে। রেল সহ রাজ্য ও জেলা প্রশাসনকে এর সবিস্তার জানাতে হবে ।বিধায়ক খোকন দাসের সাফ কথা ,”এতগুলি বাইক বিহার থেকে কি ভাবে বর্ধমানে এল এবং কি উদ্দেশ্যে এল তা তাঁদের জানাতে হবে । তা না হলে কোন ভাবেই বাইকগুলি পার্সেল অফিস থেকে কাউকে নিয়ে যেতে যেওয়া হবে না"। 

যদিও তৃণমূলের এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।  বিজেপি নেতা দেবজ্যোতি সিংহরায় বলেন,“ কিছুদিন আগে বিহারে ভোট হয়েছিল।সেখানে ভোটের সময় আমাদের কর্মীদের দলীয় কাজে ব্যবহারের জন্য মোটর বাইক দেওয়া হয়েছিল। বিহারের ভোট শেষ হয়েছে। এবার ভোট হবে পশ্চিমবঙ্গে। তাই বাইকগুলি বিহারর থেকে  এখানে আনা হয়েছে। বিজেপির বর্ধমানের জেলা পার্টি অফিসটি রাঢ়বঙ্গ জোনের অফিস হওয়ায় এখানকার ঠিকানাতেই বাইকগুলি পাঠানো হয়েছে ।প্রত্যেক নির্বাচনের সময়েই এভাবে বাইক আনা হয়। তা জেনেও বিষয়টি নিয়ে তৃণমূল অহেতুক জলঘোলা করছে বলে দেবজ্যোতি সিংহরার জানিয়েছেন "। 

আরও পড়ুন- ' বিজেপির দৃষ্টিকোণ থেকে সংঘকে দেখাটা ভুল', সংঘের ১০০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলকাতায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের

আরও পড়ুন- মমতার সম্পর্কে একি বললেন হুমায়ুন? দল গঠনের আগেই বিস্ফোরক মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি

আরও পড়ুন-‘আমাকে বাঁচাও' কথা শেষের আগেই ঝলসে গেল সাত বছরের ছোট্ট আয়েশা, ইউনূসের বাংলাদেশে হচ্ছে টা কী?

আরও পড়ুন-শতদ্রু দত্তের অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত ২২ কোটি টাকা, এবার কি ফেরত পাওয়া যাবে টিকিটের দাম?

tmc bjp burdwan