West Bengal SIR: চাপ-ভয়কে থোড়াই কেয়ার! ১৭ দিনেই SIR-এর কাজ সম্পূর্ণ, নজির গড়লেন এই মহিলা বিএলও

West Bengal SIR: অসুস্থতা বা আত্মহত্যা নয়, ১৭ দিনেই প্রায় ১০০ শতাংশ ফর্ম অনলাইন আপলোড করে বীরভূম নজির গড়লেন এক মহিলা বিএল ও। তাঁর বুথে তিনজন বাদ দিয়ে সমস্ত ফর্ম আপলোড করেছেন তিনি।

West Bengal SIR: অসুস্থতা বা আত্মহত্যা নয়, ১৭ দিনেই প্রায় ১০০ শতাংশ ফর্ম অনলাইন আপলোড করে বীরভূম নজির গড়লেন এক মহিলা বিএল ও। তাঁর বুথে তিনজন বাদ দিয়ে সমস্ত ফর্ম আপলোড করেছেন তিনি।

author-image
Ashis Kumar Mondal
New Update
BLO achievement, Birbhum BLO, Puja Ghosh, SIR workload, election forms upload, voter list update, Birbhum news, booth level officer, administrative pressure, digital upload, government work, voter forms, West Bengal election

নজির গড়লেন এই মহিলা বুথ লেভেল অফিসার।

BLO: অসুস্থতা বা আত্মহত্যা নয়, ১৭ দিনেই প্রায় ১০০ শতাংশ ফর্ম অনলাইন আপলোড করে বীরভূম নজির গড়লেন এক মহিলা বুথ লেভেল অফিসার। তাঁর বুথে তিনজন বাদ দিয়ে সমস্ত ফর্ম আপলোড করে ফেলেছেন তিনি।

Advertisment

আরও পড়ুন- পরিবারের কাছে 'মৃত' বিবেক ৩৭ বছর পরও জীবিত! SIR-এর দৌলতে পুনর্মিলন, বাংলার বুকে চমকে দেওয়া ঘটনা

উল্লেখ্য, বীরভূমের লাভপুর বিধানসভার ১৬৬ অংশের বিএলও পূজা ঘোষ। তার বুথে ১০১৭ জন ভোটার রয়েছেন। তিনি ১০১৪ জনের ফর্ম সংগ্রহ করে সেগুলি আপলোড করে ফেলেছেন। তিনি ৯৯.৯১ শতাংশ কাজ সম্পূর্ণ করেছেন। যখন দিকে দিকে কাজের চাপে প্রতিবাদ ও মৃত্যু নিয়ে প্রশ্নের মুখে SIR তখনই দৃষ্টান্ত গড়লেন  বীরভূমের এই বুথ লেভেল অফিসার। 

Advertisment

আরও পড়ুন-সপ্তাহের প্রথম দিনেই ধারণার বাইরে কমল সোনার দাম, জানুন আপনার শহরের ২৪, ২২ এবং ১৮ ক্যারেট গোল্ডরেট

পূজা ঘোষ বলেন, "সব কাজেই চাপ রয়েছে। তবে মনোসংযোগ দিয়ে কাজটা করলে কোন চাপই কোন  হতে পারে না"। তাঁর কথায়, প্রতিদিন রাত ১১ টা থেকে ভোর চারটে পর্যন্ত কাজ করতেন তিনি। পূজা বলেন, "আমি প্রতিদিন টার্গেট নিয়েছিলাম ১৫০ ফর্ম আপলোড করব। সেই মতো রাত ১১ টা থেকে আপলোড শুরু করতাম। রাতের দিকে সার্ভার ভালো থাকতো। ভোর তিনটে-চারটের মধ্যে লক্ষ্যপূরণ করতে পেরেছি। শুধুমাত্র তিনজনের ক্ষেত্রে অন লাইন 'নট ফাউন্ড' দেখানোয় তাদের ফর্ম আপলোড করা সম্ভব হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি। তাঁরা জানিয়েছেন পরে ওই তিনটে হয়ে যাবে।"

আরও পড়ুন-কষ্টার্জিত টাকা ফালতু বিনিয়োগ নয়, ৫ বছরে সঠিক ইনভেস্টমেন্টে গড়ে তুলুন লক্ষ লক্ষ টাকার বিরাট ফান্ড

সহকর্মীদের প্রতি তাঁর বার্তা, ভেঙে পড়লে চলবে না। মন থেকে পারব না, চাপ হচ্ছে, এসব মানসিকতা দূর করতে হবে। আত্মহত্যা করার মানসিকতা দূর করতে হবে। নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

Birbhum BLO West Bengal SIR 2025