Birbhum News: বীরভূমে লজ্জার অধ্যায়, যাত্রা দেখে ফেরার পথে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

Birbhum gang rape: যাত্রা দেখে বাড়ি ফেরার পথে বীরভূমের মল্লারপুর থানার শিবপুর গ্রামে আদিবাসী এক নাবালিকার উপর গণধর্ষণের অভিযোগ। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Birbhum gang rape: যাত্রা দেখে বাড়ি ফেরার পথে বীরভূমের মল্লারপুর থানার শিবপুর গ্রামে আদিবাসী এক নাবালিকার উপর গণধর্ষণের অভিযোগ। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
Ashis Kumar Mondal
New Update
Birbhum gang rape  ,Minor gang rape West Bengal  ,Tribal minor rape case,  Mallarpur police station incident,  Jatra return crime,  POCSO case Birbhum , Rampurhat court news  ,Birbhum crime news  ,West Bengal minor assault,  Six arrested gang rape  ,Tribal girl assault India  ,Rural Bengal crime,বীরভূম গণধর্ষণ  নাবালিকা গণধর্ষণ,  আদিবাসী নাবালিকা নির্যাতন,  মল্লারপুর থানার ঘটনা  ,যাত্রা দেখে ফেরার পথে ধর্ষণ  ,পকসো মামলা বীরভূম,  রামপুরহাট আদালত,  শিবপুর গ্রাম ঘটনা  ,বীরভূম অপরাধ খবর,  নাবালিকা যৌন নির্যাতন,  আদিবাসী মহিলা নিরাপত্তা  ,পশ্চিমবঙ্গ অপরাধ সংবাদ

Mallarpur Police Station: মল্লারপুর থানা।

Minor gang rape West Bengal: বীরভূমের মল্লারপুর থানার শিবপুর গ্রামে যাত্রা দেখে বাড়ি ফেরার পথে এক আদিবাসী নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ ছয় জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ধৃতদের রামপুরহাট মহকুমা পকসো আদালতে তোলা হলে বিচারক তাঁদের ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Advertisment

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বাড়ি রামপুরহাট থানার ধরমপুর গ্রামে। সোমবার রাতে মল্লারপুর থানার শিবপুর গ্রামের বাগানপাড়ায় আদিবাসীদের যাত্রানুষ্ঠান চলছিল। সেই যাত্রা দেখতে গিয়েছিল নাবালিকা। সঙ্গে ছিলেন মহম্মদবাজার থানার আগোয়া গ্রামের বাসিন্দা তাঁর এক নিকট আত্মীয়। যাত্রা দেখে রাত সাড়ে ১০টা নাগাদ মোটরবাইকে তাঁরা বাড়ির পথে রওনা দেন।

আরও পড়ুন- West Bengal news live updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই

অভিযোগ, শিবপুর গ্রামের কাছে পৌঁছলে কয়েকজন দুষ্কৃতী বাইক থামিয়ে নাবালিকাকে জোর করে জঙ্গলে তুলে নিয়ে যায় এবং সেখানে গণধর্ষণ ও যৌন নির্যাতন করে। সেই সময় বাইকচালককে আটকে রাখা হয়। নিকট আত্মীয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে মল্লারপুর থানায় খবর দেওয়া হয়।

আরও পড়ুন- SIR List: ৫৮ লক্ষ নাম বাদ! 'মুখ্যমন্ত্রীর চক্রান্তে বিভ্রান্ত উদ্বাস্তুরাও, দায় তাঁকেই নিতে হবে', হুঁশিয়ারি সুকান্তর

নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিবপুর গ্রামের বাসিন্দা সমাপ্ত কোনাই, অরিন্দম সোরেন, শুভজিৎ ঘোষ, বনমালি ঘোষ, সুজিত ঘোষ ও অভিজিৎ ঘোষ, এই ছয় জনকে গ্রেফতার করে। মঙ্গলবার নাবালিকাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়।

আরও পড়ুন-Arup Biswas resignation: মেসি-কাণ্ডে বিরাট সিদ্ধান্ত, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান অরূপ বিশ্বাস

এদিন ধৃতদের আদালতে তোলা হলে আদালত চত্বরে উত্তেজিত আদিবাসীরা অভিযুক্তদের উপর চড়াও হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আট দিনের হেফাজত চেয়ে আবেদন করলেও বিচারক ছয় দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। পকসো আদালতের সরকারি আইনজীবী দেবপ্রসাদ ভট্টাচার্য বলেন, “ধৃতদের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। আগামী ২২ ডিসেম্বর তাদের ফের আদালতে তোলা হবে।”

crime Birbhum Gangrape Bengali News Today