/indian-express-bangla/media/media_files/2026/01/11/birbhum-sir-hearing-elderly-death-2026-01-11-10-27-54.jpg)
SIR শুনানি Photograph: (পার্থ পাল)
ফের SIR শুনানির সময় মৃত্যু। তোলপাড় বঙ্গ রাজনীতি। কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল। মৃতের পরিবারের অভিযোগ, অতিরিক্ত মানসিক চাপের কারণে মৃত্যু হল কাঞ্চন কুমার মণ্ডলের।
বীরভূমের রামপুরহাটে শনিবার সকালে বিশেষ (SIR)-এর শুনানি চলাকালীন ৭৫ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। মৃত ব্যক্তির নাম কাঞ্চন কুমার মণ্ডল। তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে রামপুরহাট-১ ব্লক অফিসে SIR শুনানিতে হাজির হন।
কোটি কোটি টাকার বেআইনি লেনদেন, IPAC-এর বিরুদ্ধে 'বিস্ফোরক' অভিযোগ ইডির
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালেই প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে শুনানির জন্য উপস্থিত হন ওই বৃদ্ধ। তিনি BDO অফিসের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত সকলে তাকে সাহায্যে এগিয়ে আসেন। এরপর BDO নিজে তাঁকে তাঁর গাড়ি করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করেন। তবে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে তার স্ত্রী ও পরিবার দাবি করেছেন, SIR প্রক্রিয়ার অতিরিক্ত মানসিক চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারা এ ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন পরিবারের লোকজন। একই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেসও।
তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, “লোকদের বাংলা ভাষায় কথা বলার জন্য লক্ষ্যবস্তু করা হচ্ছে। আমরা দেখেছি সোনালি বিবির ক্ষেত্রে কী ঘটেছিল, তাকে এবং তার পরিবারকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। কেন্দ্রও এভাবেই কাজ করছে। তবে বাংলার মানুষ ন্যায়বিচার পাবেই।”
ট্রাম্পের ৫০০% শুল্ক আরোপের হুঁশিয়ারি, অস্থির বাজার, রূপা ২.৬০ লাখ পার, সোনার দামও আকাশছোঁয়া
এই প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপি সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল কি বলছে তা গুরুত্বপূর্ণ নয়। নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন।”
উল্লেখ্য, এর আগে শুক্রবার হাওড়ার ডোমজুরে ব্লক অফিসে SIR শুনানির সময় ৭০ বছর বয়সী মদন ঘোষও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us