SIR: গলায় জুতোর মালা, রক্তাক্ত BJP এজেন্ট! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

BJP BLA assaulted: বিজেপি বুথ লেভেল এজেন্টকে মারধর ও গলায় জুতোর মালা পরানোর অভিযোগ উঠেছে। ভোটার তালিকা সংশোধন বা SIR-এর কাজের সময় এলাকায় উত্তেজনা, বিএলও-র ভূমিকা নিয়েও প্রশ্ন।

BJP BLA assaulted: বিজেপি বুথ লেভেল এজেন্টকে মারধর ও গলায় জুতোর মালা পরানোর অভিযোগ উঠেছে। ভোটার তালিকা সংশোধন বা SIR-এর কাজের সময় এলাকায় উত্তেজনা, বিএলও-র ভূমিকা নিয়েও প্রশ্ন।

author-image
Sandip Sarkar
New Update
Mathabhanga violence, BJP booth agent assaulted, shoegarland incident Bengal, Trinamool Congress attack, voter list revision violence, BLO controversy, Bengal politics, BJP complaint, TMC vs BJP clash, election commission complaint, Cooch Behar news, political violence in West Bengal,মাথাভাঙ্গা ঘটনা, বিজেপি কর্মী মারধর, তৃণমূলের হামলা, গলায় জুতোর মালা, ভোটার তালিকা সংশোধন, বিএলও বিতর্ক, কোচবিহার খবর, পশ্চিমবঙ্গ রাজনীতি, তৃণমূল বনাম বিজেপি, নির্বাচন কমিশনে অভিযোগ, রাজনৈতিক অশান্তি, বুথ লেভেল এজেন্ট হামলা

Cooch Behar news: এই সেই বিজেপি বুথ লেভেল এজেন্ট।

BJP-র বুথ লেভেল এজেন্টকে মারধর ও গলায় জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগড় পঞ্চায়েতের ছাটখাটেরবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisment

ছাটখাটেরবাড়িতে ২৩৯ নম্বর বুথে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য এদিন ফর্ম বিলি চলছিল। সঙ্গে ছিলেন বিজেপির বুথ লেভেল এজেন্ট নিবাস দাস।

আরও পড়ুন- West Bengal News Live Updates: থমকে যাবে বাংলার SIR প্রক্রিয়া? বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিজেপির অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু নেতা ও বুথ লেভেল অফিসার নিশিথ রায়ের নেতৃত্বে নিবাসের উপর হামলা চালানো হয়। নিবাসকে মারধরের পাশিপাশি তাঁর গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন-same-sex marriage: সুন্দরবনের বুকে এক অন্যরকম ভালোবাসার কাহিনি — বিবাহবন্ধনে আবদ্ধ রিয়া ও রাখি

বিষয়টি নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। দলের তরফে মাথাভাঙ্গা থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি বিএলও এবং আরও ৩ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন মাথাভাঙ্গার বিজেপি সুশীল বর্মন। 

আরও পড়ুন-West Bengal Weather: শীতের 'সিগন্যাল’ মিলেছে, কিন্তু জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

যদিও বিএলও নিশিথ রায়ের বক্তব্য, ‘এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই। অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।’ তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেছেন, ‘বিষয়টি আমরা জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে এধরনের ঘটনা ঘটে থাকলে তা নিন্দনীয়।’

tmc West Bengal News SIR Mathabhanga violence BJP booth agent assaulted Cooch Behar news