/indian-express-bangla/media/media_files/2026/02/01/shamik-b-2026-02-01-14-44-25.jpg)
Samik Bhattacharya & Mamata Banerjee: শমীক ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়।
Samik Bhattacharya-Mamata Banerjee: কেন্দ্রীয় বাজেট ২০২৬-কে 'দিশাহীন' ও 'মিথ্যার ফুলঝুরি' বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্রেট করিডর নিয়ে তাঁর দাবি, তিনি রেলমন্ত্রী থাকাকালীনই এর প্রস্তাব দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই দাবি এবং বাজেট সংক্রান্ত কটাক্ষের তীব্র বিরোধিতা করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। পাল্টা তোপ দেগে তিনি মনে করিয়ে দিলেন মমতার জমানার রেলমন্ত্রকের কথা।
"রেল আইসিইউতে, বলেছিলেন ওনার মন্ত্রীই"
ডানকুনি ফ্রেট করিডর নিয়ে মমতার দাবি নস্যাৎ করে শমীক ভট্টাচার্য বলেন, "মুখ্যমন্ত্রী তো অনেক কিছু ঘোষণা করেছিলেন। শিলান্যাসের পর শিলান্যাস করেছিলেন। পশ্চিমবঙ্গ তখন প্রস্তর যুগে চলে গিয়েছিল।"
আরও পড়ুন- Budget 2026: "ভোট পাবে না তাই বঞ্চনা," বাজেটে বাংলার 'শূন্য' প্রাপ্তি নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর
তৃণমূলের প্রাক্তন রেলমন্ত্রীর (দিনেশ ত্রিবেদী) প্রসঙ্গ টেনে শমীক আরও বলেন, "পরে ওনারই দলের রেলমন্ত্রী বলেছিলেন, ভারতীয় রেল আইসিইউতে (ICU) আছে, টেনে বের করার চেষ্টা করছি। সত্যি কথা বলার জন্য পরে তাঁর চাকরিও চলে গিয়েছিল।"
আরও পড়ুন-Budget 2026: শিলিগুড়িতেও এবার বুলেট ট্রেন! উত্তরবঙ্গের জন্য নির্মলার ঝুলি থেকে বেরোল 'জ্যাকপট'
'হাম্পটি ডাম্পটি' কটাক্ষ ও সংস্কৃতি বিতর্ক
বাজেটকে 'হাম্পটি ডাম্পটি' বলে কটাক্ষ করেছিলেন মমতা। এই শব্দচয়ন নিয়েও তীব্র আপত্তি জানিয়েছেন বিজেপি সভাপতি। শমীকের কথায়, "মুখ্যমন্ত্রীর এই শব্দচয়ন প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি কী! বাজেট সম্পর্কে তৃণমূলের ধ্যানধারণা ঠিক কতটা, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তিই প্রমাণ করছে।"
আরও পড়ুন-income tax slab 2026: "জেল নয়, জরিমানা!" কর ফাঁকিতে বড় স্বস্তি দিলেন নির্মলা, ১ এপ্রিল থেকে নতুন আইন
"উন্নয়নের বাজেট"
বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিয়ে শমীক ভট্টাচার্য দাবি করেন, এই বাজেট বাংলাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তিনি বলেন, "এটি উন্নয়নের বাজেট। এই বাজেট জীবনে গতি আনার বাজেট। এই বাজেট পশ্চিমবঙ্গকে ভবিষ্যতে বিকশিত করবে।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us