SIR পর্বে ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে সুর চড়াল তৃণমূল! BJP-র বুথ সভাপতির নামেই ধরা পড়ল গরমাগরম ভুল

Ghost voter Bengal: পূর্বস্থলীতে ভোটার তালিকায় একই ব্যক্তির নামে দুটি এপিক নম্বর মেলায় তোলপাড় রাজনীতি। তৃণমূলের কটাক্ষ—‘ভুতুড়ে ভোটার বিজেপিরই’। বিজেপি বলছে, এটা ছাপার ভুল।

Ghost voter Bengal: পূর্বস্থলীতে ভোটার তালিকায় একই ব্যক্তির নামে দুটি এপিক নম্বর মেলায় তোলপাড় রাজনীতি। তৃণমূলের কটাক্ষ—‘ভুতুড়ে ভোটার বিজেপিরই’। বিজেপি বলছে, এটা ছাপার ভুল।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
BJP BLA controversy,  Ghost voter Bengal,  Double EPIC number case  ,Voter list revision SIR,  Purba Bardhaman voter list  ,West Bengal election news,  BJP booth president,  Trinamool vs BJP,  Voter ID duplication  ,Bengal politics 2025,বিজেপি বিএলএ বিতর্ক,  ভুতুড়ে ভোটার,  পূর্বস্থলী খবর,  দুই এপিক নম্বর  ,ভোটার তালিকা সংশোধন , এসআইআর কাজ  ,পূর্ব বর্ধমান রাজনীতি,  তৃণমূল বনাম বিজেপি,  ভোটার আইডি ভুল,  পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৫

Ghost voter Bengal: একই ব্যক্তির নামে দুটি ভোটার কার্ড।

Double EPIC number: ভোটার তালিকার নিবিড় সংশোধনে কাজ (SIR)শুরু হয়েছে বাংলায়। আর সেই কাজ শুরু হতেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর একটি বুথের বিজেপি বিএলএ (BLA) গৌরাঙ্গ হালদার পড়লেন মহা ফাঁপড়ে। একই ভোটার তালিকায় আলাদা-আলাদা দুটি এপিক নম্বর ও সিরিয়াল নম্বরে তাঁর নাম থাকার বিষয়টি প্রকাশ্যে চলে আসে। বিষয়টি নিয়ে কটাক্ষ করে তৃণমূল নেতারা বলতে শুরু করেছেন, “ভুতুড়ে ভোটার নিয়ে চিৎকার করা বিজেপির লোকজনই আসলে ভুতুড়ে ভোটার“।
যদিও বিজেপির বিএলএ এটাকে ছাপার ভুল বলে দাবি করেছেন। 

Advertisment

এসআইআর নিয়ে তপ্ত হয়ে রয়েছে বঙ্গ রাজনীত ।তারই মধ্যে মঙ্গলবার থেকে এসআইআরের কাজ বাংলায় শুরু হয়ে গিয়েছে। বিএলও-রা বাড়ি বাড়ি  যাওয়া শুরু করে দিয়েছেন। তাদের সঙ্গে বিভিন্ন  রাজনৈতিক দলের বিএলএ-রাও থাকছেন। এমন কাজ চলাকালীন এদিন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অধীন পাঁচলকি গ্রামের ১১৭ নম্বর বুথের ভোটার তালিকায় মেলে এক ভুতুড়ে ভোটারের হদিশ। সেই ভুতুড়ে ভোটারের তথ্য অনুসন্ধানে নামেন ওই বুথের তৃণমূলের বিএলএ সহ দলীয় কর্মীরা ।

আরও পড়ুন- SIR: "আমি নাগরিক নই?", SIR আতঙ্কে ছিন্ন হল জীবন! মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া

Advertisment

 তথ্য অনুসন্ধান সেরে তৃণমূলের লোকজন নিশ্চিত হন ওই ভুতুড়ে ভোটার আসলে হলেন বিজেপির বিএলএ তথা বুথ সভাপতি গৌরাঙ্গ হালদার। তাঁর নামই রয়েছে ১১৭ নম্বর বুথের ৪১৬ ও ৬৮০ নম্বর সিরিয়ালে। শুধু তাই নয়,তৃণমূলের লোকজন ভোটার তালিকা খতিয়ে দেখে এও জানতে পারেন,’একই ভোটার তালিকায় গৌরাঙ্গ হালদারের নাম সহ তাঁর বাবার নাম এবং তাঁর ছবি, বয়স, বাড়ির নম্বর সব একই রয়েছে। তবে আলাদা-আলাদা রয়েছে এপিক নম্বর“ । 

আরও পড়ুন- West Bengal News Live Updates: থমকে যাবে বাংলার SIR প্রক্রিয়া? বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

এদিকে এমন ঘটনা প্রকাশ্যে চলে আসতেই মহা ফাঁপড়ে পড়ে যান বিজেপির বিএলও গৌরাঙ্গ হালদার। তিনি বলেন, “হ্যাঁ- এসআইআর প্রক্রিয়ায় 
আমি পূর্বস্থলীর নসরতপুর অঞ্চলের ১১৭ নম্বর বুথে বিজেপির বুথ লেভেল এজেন্ট হিসাবে কাজ করছি। সেই কাজ করার সময় আমিও দেখতে পাই ২০২৫ সালের ভোটার তালিকায় আমার নাম দু-বার এসেছে। এটা ভেটার তালিকা ছাপার ভুল বলে তিনি দাবি করেন“। আর আলাদা আলাদা এপিক নম্বর নিয়ে গৌরাঙ্গ বাবু কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ নিয়ে আমার কিছু জানা নেই। আমি কিছু বলতেও পারবো না।" 

আরও পড়ুন-Humayun Kabir: “৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদের রং বদলে দেব!” দলে থাকলেও দলে নেই? ফের বিস্ফোরক হুমায়ুন কবীর!

তবে এই ঘটনা নিয়ে বিজেপিকে বিঁধতে ছাড়েনি তৃণমূলের বুথ সভাপতি তথা বিএলএ সনাতন ঘোষ। তিনি বলেন,বাংলার ভোটার তালিকায় বহু ভুতুড়ে ভোটার আছে বলে দাবি করে বিজেপি নেতারা প্রতিনিয়ত চিৎকার করে যাচ্ছেন। সেই ভুতুড়ে ভোটার আসলে যে বিজেপি’ই লোকজন সেটা এদিন কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। তবে কি আর করা যাবে,ওই ভুতুড়ে ভোটারকে পাশে নিয়েই আমাদের এখন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরতে হচ্ছে।এই ভুতুড়ে ভোটার এমন ভুতুড়ে ভোটার ,যাঁর দুটো এপিক নম্বর। হয়তো উনি এতদিন  দুবার করে ভোটও দিয়েছেন নির্বাচন কমিশনের নজরে বিষটি এনেছেন বলে সনাতন ঘোষ  জানিয়েছেন। 

tmc bjp Purba Bardhaman west bengal latest news SIR Latest news voter list 2025