West Bengal SIR 2025: 'গান পয়েন্ট রেখে ভুয়ো নাম আপলোড করতে বাধ্য করা হচ্ছে', বিস্ফোরক অভিযোগে বোমা ফাটালেন শমীক

West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও বিজেপির মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য।

West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও বিজেপির মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Samik Bhattacharya, BJP West Bengal, SIR controversy, voter list revision, BLO security, Election Commission, Gyanesh Kumar, West Bengal politics, TMC vs BJP, SIR protest, West Bengal 2026 elections, BJP campaign Bengal

বিস্ফোরক অভিযোগে বোমা ফাটালেন শমীক

West Bengal SIR 2025: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও বিজেপির মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য। শনিবার তিনি  অভিযোগ করেন, টিএমসির লক্ষ্য হল মৃত ব্যক্তিদের নাম ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা।

Advertisment

SIR নিয়ে বিরাট আপডেট, বড় সিদ্ধান্ত কমিশনের

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘‘টিএমসির এজেন্ডা স্পষ্ট। যাঁরা আর এই পৃথিবীতে নেই তাঁদের নাম ভোটার তালিকায় রাখা, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্ত করা। এসবের ভিত্তিতেই নির্বাচন লড়াই করতে চায় তারা। আর আমাদের এজেন্ডা এক ‘ডিলিট অ্যান্ড ডিপোর্ট’।’’

এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল-বিজেপির সংঘাত চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন  (Special Intensive Revision - SIR) ঘিরে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে যে বিজেপি ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে এবং ভোটার বাদ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। অন্যদিকে বিজেপির দাবি, টিএমসি ভুয়ো ভোটারদের রক্ষা করছে।

Advertisment

শুক্রবার তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের এক সংসদীয় প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এসআইআর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা জানায়। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, তাঁরা সিইসি-কে জানিয়েছেন যে ‘‘কমিশনের হাতে রক্ত লেগে আছে’’ এবং এসআইআর প্রক্রিয়ার কারণে মৃত ৪০ জনের একটি তালিকাও তুলে দিয়েছেন।

বিরাট লাফ! সোনার দাম বাড়ল ৪হাজার টাকা, জানুন আপনার শহরের আজ হলুদ ধাতুর দর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এসআইআর-কে ‘‘যোগ্য ভোটারদের নাম মুছে ফেলার প্রক্রিয়া’’ বলে দাবি করেছেন। তাঁর পাল্টা বিজেপির অভিযোগ, টিএমসি জাল ও অযোগ্য ভোটারদের রক্ষা করছে যাতে তাদের রাজনৈতিক লাভ হয়।

এই ইস্যুতে দুই পক্ষের রাজনৈতিক লড়াই দিন দিন আরও তীব্র হচ্ছে, এবং ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে বিতর্ক ফের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

এদিকে শনিবার বুথ লেভেল অফিসারদের (বিএলও) নিরাপত্তা নিশ্চিত করার দাবি ফের একবার তুলে ধরলেন রাজ্য বিজেপি সভাপতি সামিক ভট্টাচার্য। শনিবার সন্ধ্যায় আসানসোলের গির্জা মোড়ে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’-তে যোগ দিয়ে তিনি মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে নিজের আগের মন্তব্যেই অনড় থাকেন।

সভামঞ্চ থেকে তিনি বলেন, “আমি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন তুলি-নি। আমি যা বলেছি, তা হল এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া, এটি সুস্থ ভাবে পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। অথচ বহু এলাকায় বিএলওদের উপর হামলা হচ্ছে, চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁদের পঞ্চায়েত অফিস, পার্টি অফিসে নিয়ে গিয়ে হেনস্থা করা হচ্ছে, বন্দুক দেখিয়ে মিথ্যা তথ্য আপলোড করানো হচ্ছে।”তিনি আরও বলেন, “বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। শুনেছি আজ ১২ জন অফিসার পাঠানো হয়েছে। কিন্তু দিল্লিতে বসে এর সমাধান হবে না। আমরা দাবি করছি, জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতেই হবে।”

শমিক ভট্টাচার্য রাজ্যের রাজনৈতিক পরিবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “বাংলার রাজনীতি ভারতের বাকি রাজ্যগুলোর চেয়ে আলাদা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর মাত্র ২৭ দিনে ৫৬ জন কর্মী খুন হয়েছিলেন। বিহার, হরিয়ানা, দিল্লিতে এ ধরনের ঘটনা ঘটে না। সেখানে কোনও সংঘর্ষ নেই, গণধর্ষণের অভিযোগ নেই। মানুষ সরকার বদলায় বা রাখে, কোনো হিংসা ছাড়াই।”

বিরাট বিপাকে কংগ্রেস, রাহুল সোনিয়ার বিরুদ্ধেই দায়ের FIR

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রচারে নেমেছে। রাজ্যের প্রতিটি জেলায় সংগঠন শক্তিশালী করতে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ ও বিভিন্ন সভা-সমাবেশ চলেছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই শনিবার আসানসোলে সভার আয়োজন হয়। সভায় তিনি টিএমসিকে তীব্র আক্রমণ করে বলেন, “বাংলায় ভোটের সময় আমরা দেখি মৃত বাবা-মা ভোট দিতে আসছেন। এ একমাত্র বাংলার ‘ম্যাজিক’। এসব বন্ধ করতেই এসআইআর চলছে।”

Shamik Bhattacharya West Bengal SIR 2025