/indian-express-bangla/media/media_files/2025/04/07/XxZY7sBTBitS9bb87isc.jpg)
প্রতীকী ছবি।
বুধবার পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দুরা প্রতিবেশী বাংলাদেশে থাকা হিন্দুদের মতোই সমানভাবে ঝুঁকির মুখে রয়েছেন বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই দাবির পেছনে সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করেছে গেরুয়া শিবির, যেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলাদেশের বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন।
তসলিমা ওই পোস্টে বাংলাদেশের চট্টগ্রামের ভয়াবহ ঘটনার ভিডিও ও ছবি শেয়ার করেছেন। পোস্টে দাবি করা হয়,মুসলিম জনতা হিন্দুদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে একাধিক হিন্দু বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। কোনওমতে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হন আক্রান্ত পরিবারগুলির সদস্যরা।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর অফিসিয়াল এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে তসলিমা নাসরিনের সেই পোস্টটি শেয়ার করে মন্তব্য করেন, বাংলাদেশে মৌলবাদী জনতার হাতে হিন্দুরা গণহত্যার শিকার হচ্ছেন, আর পশ্চিমবঙ্গে সেই গণহত্যার প্রতিবাদে পথে নামা হিন্দুদের উপর রাজ্য পুলিশের বর্বরতা নেমে আসছে। মালব্য লেখেন, “বাংলাদেশে উগ্র মৌলবাদী জনতা নির্মমভাবে হিন্দুদের শিকার করছে ও হত্যা করছে। আর পশ্চিমবঙ্গে রাজ্য সরকার নিজেই পুলিশকে ব্যবহার করে হিন্দুদের প্রতিবাদ দমনে নৃশংসতা চালাচ্ছে।”
এই তুলনা টানতে গিয়ে তিনি মঙ্গলবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হওয়া একটি বিক্ষোভের কথাও উল্লেখ করেন। বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের ডাকে ওই বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশি লাঠিচার্জ করে বলে অভিযোগ। সেই ঘটনাকেই সামনে রেখে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয় বিজেপি।
অমিত মালব্য আরও বলেন, “গতকালের শান্তিপূর্ণ হিন্দু প্রতিবাদকারীদের উপর নির্মম লাঠিচার্জ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক কলঙ্ক।” অন্যদিকে, তসলিমা নাসরিন তাঁর পোস্টে বাংলাদেশে হিন্দুদের উপর চলতে থাকা অত্যাচার নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, আর কতদিন বাংলাদেশের হিন্দুদের এই বর্বরতার শিকার হতে হবে এবং বর্তমান সরকার কতদিন এ ধরনের ঘটনাকে উপেক্ষা করে যাবে।
তসলিমা নাসরিন লেখেন, “চট্টগ্রামের রাউজানে বর্বর মুসলিমরা বাইরে থেকে হিন্দুদের বাড়ির দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাড়িগুলি পুড়ে ছাই হয়ে যায়। কোনওমতে প্রাণ বাঁচিয়ে হিন্দুরা পালাতে পেরেছে। তারা আবার কী ভরসায় নিজেদের ঘর গড়বে? ইউনুস কি হিন্দু-বিদ্বেষী এই বর্বরদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবেন? ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন? নাকি বিদেশে খবর না ছড়ানোর সুযোগে বিষয়টি উপেক্ষা করবেন?”।
আরও পড়ুন- 'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের
আরও পড়ুন-ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে
আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ
আরও পড়ুন-'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us