মমতার বিপরীতে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী মুখ? বিরাট ইঙ্গিতে তোলপাড় ফেললেন শমীক

নির্বাচনের প্রাক্কালে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? এই নিয়ে চলছে তুঙ্গে জল্পনা। এর মাঝেই বুধবার বিরোধী দলনেতার উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

নির্বাচনের প্রাক্কালে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? এই নিয়ে চলছে তুঙ্গে জল্পনা। এর মাঝেই বুধবার বিরোধী দলনেতার উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP CM candidate Bengal, Samik Bhattacharya, Suvendu Adhikari, West Bengal Assembly elections 2026, BJP state president comment, Leader of Opposition Bengal, BJP CM face speculation, Kolkata police coordination meeting, Bengal BJP politics

বিরাট ইঙ্গিতে তোলপাড় ফেললেন শমীক

নির্বাচনের প্রাক্কালে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? এই নিয়ে চলছে তুঙ্গে জল্পনা। এর মাঝেই  বুধবার বিরোধী দলনেতার উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

Advertisment

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শমীক ভট্টাচার্য জানান, ২০২৬ সালের টি-২০ ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে। এই মন্তব্যের পরই সাংবাদিকদের তরফে প্রশ্ন ওঠে, তবে কি শুভেন্দু অধিকারীকেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবছে দল?

এই প্রশ্নের জবাবে শমীক ভট্টাচার্য বলেন, "বিরোধী দলনেতা সকাল  থেকে রাত পর্যন্ত পুলিশের সঙ্গে লড়াই করছেন, আদালতে যাচ্ছেন। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ হিসেবে শুভেন্দু অধিকারী পরিচিত। পুলিশ তাঁকে ভালভাবেই চেনে এবং তিনিও পুলিশকে চেনেন। তাই তাই ওই কথা বলেছি।’’ পাশাপাশি রাজ্য সভাপতি স্পষ্ট করে দেন, বিজেপি কোনও ব্যক্তি-কেন্দ্রিক দল নয় এবং মুখ ও ‘মুখোশের রাজনীতি’তে বিশ্বাস করে না। তাঁর কথায়, দলের সিদ্ধান্ত পারফরম্যান্সের ভিত্তিতেই নেওয়া হয়।

আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা আরও তীব্র হচ্ছে। বুধবার এই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পরোক্ষভাবে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরার ইঙ্গিত দেন।

যদিও শমিক ভট্টাচার্য সরাসরি কোনও ঘোষণা করেননি, তবে তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে তিনি বলেন, "আগামী বছর টি-টোয়েন্টি  ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে জুন মাসে কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় বৈঠক হবে। সেই বৈঠকে একজন অংশগ্রহণকারী হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখা যাবে বলেই মন্তব্য করেন তিনি"। উল্লেখ্য, জুন মাসের মধ্যেই নির্বাচন, ফলপ্রকাশ ও শপথগ্রহণ সম্পন্ন হয়ে রাজ্যে নতুন সরকার গঠনের কথা।

পরে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মুখ করা হচ্ছে কি না,এই প্রশ্নে শমীক ভট্টাচার্য স্পষ্টতই উত্তর এড়িয়ে যান। তিনি বলেন, বিজেপি সাধারণত মুখকেন্দ্রিক রাজনীতি করে না। তবে আগামী বছর যে নতুন রাজ্য মন্ত্রীসভা গঠিত হবে, সেখানে বর্তমান বিরোধী দলনেতার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবেই বলে তিনি নিশ্চিতভাবে জানান।

কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিতির দাবি কেন করছেন? এই প্রশ্নের উত্তরে শমিক ভট্টাচার্য বলেন, বর্তমান শাসনকালে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের মুখ হিসেবে শুভেন্দু অধিকারী পরিচিত। পুলিশ তাঁকে ভালভাবেই চেনে এবং তিনিও পুলিশকে চেনেন। তাই তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর ওই বৈঠকে উপস্থিত থাকা কার্যত ‘দেওয়ালে লেখা’ বিষয়।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে একাধিক রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা না করেই লড়াই করেছে, যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা গিয়েছে। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও বিজেপি কোনও মুখ্যমন্ত্রী মুখ সামনে আনেনি। এই প্রেক্ষাপটে শমীক ভট্টাচার্যের মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা ও আলোড়ন সৃষ্টি করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিরাট ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ইউনূস? বিরাট মন্তব্যে 'বোমা' ফাটালেন হাসিনা পুত্র জয়

আরও পড়ুন-রাজ্যপালের পর শুভেন্দু, যুবভারতীতে ঢুকতে বাধা, ৩০০ কোটি দুর্নীতির বিরাট অভিযোগে তোলপাড় 

আরও পড়ুন-দলীয় সাংসদের প্রতি অসন্তোষ প্রকাশ, কড়া বার্তা অভিষেকের

আরও পড়ুন-তৃণমূলের দাপুটে সাংসদের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অভিযোগ, ভিডিও ফাঁস হতেই হুলস্থূল, অভিষেক যা বললেন....    

tmc bjp mamata Suvendu