Yuva Sathi: রাজনীতি একদিকে, সুবিধা অন্যদিকে! যুবসাথীর লাইনে বিজেপি নেত্রী, মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা

Banglar Yuva Sathi Scheme 2026: রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিলেন বিজেপি নেত্রী সুদেষ্ণা অধিকারী। শুধু আবেদনই নয়, মুখ্যমন্ত্রীর প্রশংসাতেও পঞ্চমুখ তিনি। নেত্রীর এই পদক্ষেপ নিয়ে কী বলছে তৃণমূল? জানুন বিস্তারিত।

Banglar Yuva Sathi Scheme 2026: রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিলেন বিজেপি নেত্রী সুদেষ্ণা অধিকারী। শুধু আবেদনই নয়, মুখ্যমন্ত্রীর প্রশংসাতেও পঞ্চমুখ তিনি। নেত্রীর এই পদক্ষেপ নিয়ে কী বলছে তৃণমূল? জানুন বিস্তারিত।

author-image
Uttam Dutta
New Update
Banglar Yuva Sathi Scheme 2026,বাংলার যুবসাথী প্রকল্প, যুবসাথী প্রকল্প,Yuvashree Scheme,  সুদেষ্ণা অধিকারী মোহান্ত,Sudeshna Adhikari Mohanta,  গোঘাট নিউজ,Goghat News Today,বিজেপি নেত্রীর যুবসাথী আবেদন,BJP Leader Yuvashree Application,  মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee

Banglar Yuva Sathi Scheme 2026:'যুবসাথী' প্রকল্পের ফর্ম ফিলাপের লাইনে দাঁড়িয়ে বিজেপি নেত্রী।

Banglar Yuva Sathi Scheme 2026: সরকারি প্রকল্পের সুবিধা নিতে রাজনৈতিক রং যে বাধা হতে পারে না, তার এক অনন্য নজির দেখা গেল হুগলির গোঘাটে। রাজ্য সরকারের নতুন 'যুবসাথী' প্রকল্পের ফর্ম ফিলাপের লাইনে দাঁড়িয়ে এক বিজেপি নেত্রীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। কেবল আবেদন করাই নয়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গেল তাঁর মুখে।

Advertisment

গোঘাট-২ ব্লক অফিসে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য ভিড় জমিয়েছিলেন বহু যুবক-যুবতী। সেই দীর্ঘ লাইনেই দেখা যায় আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মোহান্তকে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে ফর্ম পূরণ করেন এবং তা জমা দেন। বিজেপি নেত্রীর এই অংশগ্রহণ মুহূর্তের মধ্যে ব্লক চত্বরে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন- ডুয়ার্সের কোলজুড়ে এক ফালি স্বর্গ! অপরূপ প্যারেনে পৌঁছলে মনে হবে আপনি পৃথিবীর বাইরে!

Advertisment

আবেদনের পর সুদেষ্ণাদেবী জানান, তিনি তাঁর ছেলের জন্য এই আবেদন করেছেন। তিনি বলেন, “রাজ্যে কত শিক্ষিত বেকার যুবক আছেন, তা নথিভুক্ত থাকা দরকার। এই টাকাটা কোনো দল দিচ্ছে না, সরকার দিচ্ছে। তাই এটি সাধারণ মানুষের প্রাপ্য।”

আরও পড়ুন- Adhir Chowdhury: 'বেকারদের লাইনে দাঁড় করিয়ে অপমান কেন? ওদের ইজ্জতে লাগছে'!, রাজ্যকে তুলোধনা অধীরের

একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “অনেক বেকার যুবক-যুবতী চাকরির ফর্ম ফিলাপের জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইতে পারেন না, তাঁদের জন্য এই সরকারি অনুদান খুবই প্রয়োজনীয়।”

আরও পড়ুন-যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান-আমেরিকা! খামেনিকে ১৫ দিনের আল্টিমেটাম ট্রাম্পের, তেহরান ও মস্কোর সামরিক মহড়া শুরু

বিজেপি নেত্রীর এই দাবি নিয়ে পাল্টাসুর শোনা গিয়েছে তৃণমূলের গলায়। গোঘাট-২ ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার দাবি করেন, “উনি ছেলের জন্য নয়, নিজের নামেই ফর্ম ফিলাপ করেছেন। ফর্মে গ্রাহক হিসেবে ওঁর নিজের নাম রয়েছে।” তবে সুদেষ্ণার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তিনি। সৌমেনবাবুর মতে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দলমত নির্বিশেষে সকলের মুখ্যমন্ত্রী, এই ঘটনাটিই তার বড় প্রমাণ।”

Bengali News Today bjp Banglar Yuva Sathi Scheme 2026