Richa Ghosh: বিশ্বজয়ী রিচার বাড়িতে হঠাৎ হাজির শুভেন্দু, উপহারের তালিকা দেখে চমকে গেলেন বঙ্গতনয়া

Richa Ghosh: ভারতের বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানালেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Richa Ghosh: ভারতের বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানালেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari, Richa Ghosh, BJP leader meets Richa, India women’s cricket team, World Cup winner Richa Ghosh, Siliguri news, Bengal politics, Raju Bista, Shankar Ghosh, Shikha Chattopadhyay, Women’s ODI World Cup, Richa Ghosh performance, Indian cricket

বিশ্বজয়ী রিচার বাড়িতে হঠাৎ হাজির শুভেন্দু

Richa Ghosh: ভারতের বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানালেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশ্বকাপ জয়ে রিচার গুরুত্বপূর্ণ অবদানকে প্রশংসা করে শুভেন্দু বলেন, "বিশ্বকাপ জয়ের পর রিচার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল। বাড়িতেও এসেছিলাম। কিন্তু সেদিন রিচা ছিল না। বাইরে ছিল। বিশ্বজয়ের পর নানা জায়গায় সংবর্ধনা নেওয়ার ব্যস্ততা ছিল। আজ আবার ওর বাড়িতে এসে রিচার সঙ্গে দেখা হল, কথা হল। আমি খুবই খুশি।'

Advertisment

আরও পড়ুন- “মেনে নেবেন না” থেকে “মেনে নিলেন”, মমতার ওয়াকফ আইনে দ্বিমত নিয়ে কটাক্ষ অধীরের

 রিচা ঘোষের পারফরম্যান্সের প্রশংসা করে শুভেন্দু উল্লেখ করেন, বিশ্ব মঞ্চে ভারতীয় মহিলা দলের এই সাফল্য দেশের জন্য গর্বের বিষয়। রিচা শুধু উইকেটকিপার হিসেবে নয়, ব্যাট হাতে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের হয়ে অবদান রেখেছেন। বিশ্বকাপ টুর্নামেন্টে ৮টি ইনিংসে তিনি মোট ২৩৫ রান করেছেন, গড় ৩৯.১৬ এবং স্ট্রাইক রেট ১৩৩-এর বেশি। 

Advertisment

বিশেষ উল্লেখযোগ্য হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৪ রানের ইনিংস এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ১৬ বলেই ২৬ রান করে ভারতকে অভূতপূর্ব রানের লক্ষ্য পূরণে বিশেষ অবদান রাখেন। ফাইনালে ২৪ বলেই ৩৪ রান করে ভারতকে জয়ী করেন তিনি।

আরও পড়ুন-SIR নিয়ে পথে মতুয়ারা, তৃণমূলের মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন মিছিলে থাকছেন অধীর চৌধুরী

রিচা ৫১টি ওয়ানডেতে ১,১৪৫ রান করেছেন, গড় ২৯.৩৫, স্ট্রাইক রেট ১০৩-এর বেশি, সাতটি অর্ধশত এবং সর্বোচ্চ ইনিংস ৯৬ রানের। এদিন শুভেন্দুর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়সহ অন্যান্য নেতৃত্ব। রিচাকে ফুলের তোড়া ও ৫ লক্ষ টাকার চেক ও  সোনার চেন উপহার দিয়ে অভিনন্দন জানান রাজ্যের বিরোধী দলনেতা

আরও পড়ুন-India Pakistan debate: পাকিস্তানের দাবিতে আগুন, ভারতের পাল্টা প্রমাণ! অক্সফোর্ড বিতর্কে আসলে কী ঘটেছিল?

শুভেন্দু জানান, বিশ্বকাপ জয়ের পর নানা সংবর্ধনা অনুষ্ঠান ও ব্যস্ততার কারণে আগে দেখা হয়নি, আজ আবার বাড়িতে এসে তাঁকে দেখা ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। শুভেন্দু জানান,  ভারতের এই সাফল্য শুধু ক্রিকেট মাঠেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও দেশের মর্যাদা বাড়িয়েছে। রিচার এই উজ্জ্বল সাফল্য ভারতীয় মহিলা ক্রিকেটের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মত শুভেন্দুর। তিনি জানান, এমন প্রতিভাবান খেলোয়াড়কে কাছ থেকে অভিনন্দন জানাতে পেরে তিনি গর্বিত।

Suvendu Adhikari Richa Ghosh