/indian-express-bangla/media/media_files/2025/04/07/XxZY7sBTBitS9bb87isc.jpg)
BJP protest march: ফাইল ছবি।
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে 'বোমা ফাটালেন' প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতির সুরেই এবার সুর মেলালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুরের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, 'ভিনরাজ্যের নেতাদের দিয়ে চলবে না, সাধারণভাবে এটা ঠিক। হিন্দি বলয়ের মানুষের ভাবনাচিন্তার সঙ্গে বাংলার মানুষের ভাবনা অন্যরকম। হিন্দি বলয়ের মানুষ যেভাবে জাত বিচার করেন, পশ্চিমবঙ্গে তা হয় না। পশ্চিমবঙ্গে মানুষ জাতপাত দেখে ভোট দেয় না। পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতাকে আনা ভুল হয়েছিল। ২০২১-এ আমাদের ক্ষমতায় আসার কথা ছিল, আমরা ভুলের মাশুল দিয়েছি'। এর পাশাপাশি তিনি এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে লিখেছেন, "অবাঙালি নেতা মানেই অযোগ্য নয় । আমি বাংলাভাষী ত্রিপুরায় রাজ্যপাল থাকাকালীন নেপথ্যে দাঁড়িয়ে দেখেছি, এক মহারাষ্ট্রীয়, সুনীল দেওধর, কি করে ২০১৮ সালে বিজেপিকে শূন্য থেকে ক্ষমতায় এনেছিলেন।
তার পাশাপাশি এও দেখেছি, ২০২১ সালে পশ্চিমবঙ্গে জেতা গেম কি করে হারিয়ে দিল মধ্যপ্রদেশ থেকে আসা 'শয়তান' কৈলাস বিজয়বর্গীয়র দলবল এবং তার বুদ্ধিহীন বাঙালি চ্যালারা। শুধু বাংলার রাজনীতি না বোঝার জন্য নয়, অন্য এবং অত্যন্ত জঘন্য কারণে - যার নাম 'কামিনী-কাঞ্চন'। তাই জিততে হলে যথাযথ লোককে দায়িত্ব দিতে হবে"।
এর আগে তৃণমূল সরকারের কড়া সমালোচনার পাশাপাশি এবার নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তমলুকের BJP সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির ভূমিকা এবং কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে মুখ খুলেছেন তিনি।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, “আমি বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলাম একটাই উদ্দেশ্যে — মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। কিন্তু বিজেপি সেই লক্ষ্যের ধারে কাছেও পৌঁছতে পারেনি।” তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারও এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে আগ্রহী নয়।
সাংসদের কথায়, “কেন্দ্রের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে, কেন্দ্র পশ্চিমবঙ্গের এই অব্যবস্থার পরিবর্তন চায় না। এতদিনেও কেন ৩৫৫ ধারা জারি করা হবে না, সেটাই আমার কাছে বড় প্রশ্ন।” তিনি আরও বলেন, রাজ্যের বিজেপি সংগঠনের শক্তি এখনো পর্যাপ্ত নয়। “মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে হলে যে সংগঠন দরকার, সেই শক্তি রাজ্য বিজেপির নেই,” মন্তব্য করেন প্রাক্তন বিচারপতি।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের অবাঙালি প্রভাবও দলের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর স্পষ্ট বক্তব্য, “হিন্দি বলিয়ে নেতাদের এনে এখানে ভোট করানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষের মন, মেজাজ, অভিমান— এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না।”
এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ের মন্তব্য রাজ্য-রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। রাজনৈতিক মহলে বিজেপির দুই দাপটে নেতার মন্তব্য নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। দলের অভ্যন্তরেই এমন প্রকাশ্য ক্ষোভে বিজেপির অন্দরে অস্বস্তি বাড়ছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
আরও পড়ুন- রবিতেও 'সোনায় সোহাগা', বিয়ের মরসুমে সোনার দাম কমায় ক্রেতাদের মুখে চওড়া হাসির ঝলক
ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই? SIR-এর ফর্ম ফিলআপে এই কাজ করতেই হবে আপনাকে
আরও পড়ুন- হুড়মুড়িয়ে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীত কবে? রইল আবহাওয়ার ব্রেকিং আপডেট
বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মধ্যেই বিরাট 'অ্যাকশনে' আসরে অভিষেক, সরাসরি এবার চ্যালেঞ্জ ছুড়লেন
কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী?
উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম
Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে
“মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি
মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট
আরও পড়ুন-সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস
দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?
চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ
‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা
নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us