Malda News: মাথায় ইটের বস্তা, হাতে কোদাল! রাস্তা সারাতে নামলেন বিজেপি বিধায়ক, 'ভোটের নাটক' বলে কটাক্ষ তৃণমূলের

MLA Repairing Road Viral Video: মাথায় ইটের বস্তা, হাতে কোদাল! গাজোলে রাস্তা সারাচ্ছেন বিজেপি বিধায়ক চিম্ময় দেব বর্মন। তৃণমূল বলল ‘ভোটের নাটক’। ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল জেলায়।

MLA Repairing Road Viral Video: মাথায় ইটের বস্তা, হাতে কোদাল! গাজোলে রাস্তা সারাচ্ছেন বিজেপি বিধায়ক চিম্ময় দেব বর্মন। তৃণমূল বলল ‘ভোটের নাটক’। ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল জেলায়।

author-image
Madhumita Dey
New Update
BJP MLA Chinmoy Deb Barman  ,Malda Gajol News,  MLA Repairing Road Viral Video,  TMC vs BJP West Bengal  ,Gajol Assembly Constituency,  Political Drama Malda  ,Patal Singh Village Road,  West Bengal Politics  ,BJP Development Work Controversy,বিজেপি বিধায়ক চিম্ময় দেব বর্মন,  গাজোল মালদহ  ,বিধায়কের রাস্তা সারাই , মাথায় ইটের বস্তা  ,ভাইরাল ভিডিও,  তৃণমূল বিজেপি তরজা  ,পাতাল সিং গ্রাম  ,বেহাল রাস্তা সংস্কার  ,পশ্চিমবঙ্গ রাজনীতি

West Bengal Politics: মাটি ভর্তি বস্তা মাথায় রাস্তা সারাইয়ে খোদ বিধায়ক।

মাথায় ইটের টুকরো ভর্তি বস্তা, হাতে কোদাল। নিজেই শ্রমিক হয়ে বেহাল রাস্তা মেরামতে নামলেন বিধায়ক। ভোটমুখী বাংলায় মালদহের গাজোলের বিজেপি বিধায়ক চিম্ময় দেব বর্মনের এমনই একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্জা। বিধায়কের দাবি মানুষের সুবিধার্থেই এই উদ্যোগ, অন্যদিকে একে ‘ভোটের আগে নাটক’ বলে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। নেটিজেনদের একাংশও এই কাজ নিয়ে সমালোচনা করেছেন।

Advertisment

গাজোলের মাঝরা অঞ্চলের পাতাল সিং গ্রামের রাস্তার অবস্থা দীর্ঘ দিন ধরেই শোচনীয়। বর্ষায় কাদা আর অন্য সময়ে বড় বড় গর্ত, এটাই রাস্তার চেনা ছবি। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। গর্ভবতী মহিলা বা মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তির শিকার হতে হয়। গত ২২ জানুয়ারি রামচন্দ্রের পুজোয় গ্রামে এসে রাস্তার এই হাল দেখে বিষয়টি উপলব্ধি করেন বিধায়ক।

আরও পড়ুন- West Bengal News Live: দিল্লিতে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ কর্মসূচিতে ‘সার্ভিলেন্স’? স্বরাষ্ট্র মন্ত্রকের তৎপরতায় বাড়ছে জল্পনা

এরপরই সরকারি ব্যবস্থার অপেক্ষা না করে ব্যক্তিগত উদ্যোগে ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা সারাতে নেমে পড়েন তিনি। বিধায়ক চিম্ময় দেব বর্মন বলেন, “প্রায় ২ কিলোমিটার এই রাস্তা পাকা করতে দু’কোটি টাকা প্রয়োজন, যা ব্যক্তিগতভাবে করা সম্ভব নয়। তাই আপাতত এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে ভাঙা ইট দিয়ে গর্ত ভরাট করছি।”

আরও পড়ুন-Air India: মাঝ আকাশে ইঞ্জিন বন্ধের আতঙ্ক! পাইলটের তৎপরতায় কীভাবে বড় বিপদ এড়ালো এয়ার ইন্ডিয়া?

যদিও বিধায়কের এই কাজকে সম্পূর্ণ ‘গিমিক’ বলে দাবি তৃণমূল কংগ্রেসের। পরিসংখ্যান বলছে, মাঝরা গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে। ২০১৯, ২০২১ এবং ২০২৪ সালের নির্বাচনে এই অঞ্চল থেকে বিজেপি যথাক্রমে ৫ হাজার ও ৮ হাজার ভোটের লিড পেয়েছিল।

আরও পড়ুন-Trump-Modi: "আপনাকে পাশে চাই", মোদীকে চিঠি লিখে কী প্রস্তাব দিলেন ট্রাম্প? জানলে গর্ব হবে

তৃণমূলের প্রশ্ন, টানা এত বছর ক্ষমতায় থেকেও কেন মাত্র দু'কিলোমিটার রাস্তা তৈরি হল না? পাঁচ বছরে কাজ না করে এখন ভোটের মুখে ইটের বস্তা মাথায় নেওয়া আসলে সহানুভূতি আদায়ের কৌশল মাত্র। সব মিলিয়ে, ভাঙা রাস্তা জুড়বে কি না জানা নেই, তবে এই ঘটনাকে কেন্দ্র করে গাজোলের রাজনীতি এখন সরগরম।

Malda West Bengal Assembly Election 2026 BJP MLA Chinmoy Deb Barman MLA Repairing Road Viral Video