/indian-express-bangla/media/media_files/2026/01/22/sankar-ghosh-2026-01-22-14-01-31.jpg)
অনশনে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ
পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কদের হেনস্থার অভিযোগ তুলে অনশন কর্মসূচিতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বিজেপি বিধায়কের অভিযোগ, রাজ্য সরকার ও জেলা প্রশাসন তার নির্বাচনী এলাকায় উন্নয়ন তহবিল (MLA Local Area Development Scheme – MLALAD) খরচে বাধা দিচ্ছে।
শঙ্কর ঘোষের অভিযোগ, দীর্ঘ সময় ধরে উন্নয়ন তহবিল না খরচ করতে পারায় অনেক উন্নয়ন প্রকল্প কার্যত বন্ধ রয়েছে তার বিধানসভা এলাকায়। এদিকে বিধানসভা নির্বাচনের আগে শঙ্কর ঘোষের এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। যদিও শাসক দলের তরফে শঙ্কর ঘোষের এই অভিযোগকে 'নাটক' বলে কটাক্ষ করা হয়েছে।
রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে অনশনে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, “MLALAD-এর জন্য বরাদ্দকৃত অর্থ খুবই সীমিত। সেটাও আমি ঠিকমত ব্যাবহার করতে পারছি না। সরকার-প্রশাসনের তরফে কোনও রকমের কোন সহযোগিতা পাচ্ছি না। তাই আজ আমি অনশন শুরু করছি। এই অনশন আগামীকালও চলবে।” শঙ্কর ঘোষের আরও অভিযোগ অন্যান্য বিরোধী বিধায়করাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আরও পড়ুন- সুপ্রিম নির্দেশের জের! ফের পিছোবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ?
অনশনরত অবস্থায় শঙ্কর ঘোষ সংবাদ সংস্থা ANI-কে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একটি ডেপুটেশন জমা দিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। চিফ সেক্রেটারি এবং স্পিকারকে চিঠি দিয়েছি, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রকে আলোচনায় সঙ্গে বসার অনুরোধ করেছি। তবুও কোনো সহযোগিতা পাইনি।” তিনি আরও বলেন, "বিরোধী দলের প্রতিনিধিদের হেনস্থা করা হচ্ছে। অনেক বিধায়কের মতো আমি ও আমার এলাকা উন্নয়ন তহবিল ব্যবহার করতে পারছি না। শঙ্কর ঘোষ আরও জানিয়েছেন, “MLALAD-এর জন্য বরাদ্দকৃত অর্থ খুবই সীমিত। তাই আজ আমি অনশন শুরু করছি, এই অনশন আগামীকালও চলবে।”
এদিকে, বুধবার বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করে বলেন, তিনি সাংবিধানিক ব্যবস্থার প্রতি কোনরকম কোন সম্মান দেখান না এবং পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে বারে বারে বাধা দিচ্ছেন। সরকার, পুলিশ এবং রাজ্য সরকারি কর্মীদের কাজ SIR-এর কাজে সহযোগিতা করা, কিন্তু তারা করছে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান না SIR সম্পন্ন হোক এবং ভুয়ো নাম বাদ যাক। তাই নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্কভাবে SIR সম্পন্ন করার নির্দেশ দিতে হবে।”
আরও পড়ুন- দিল্লি থেকে এসে গেল বড় নির্দেশ, SIR নিয়ে সাফ ঘোষণা কমিশনের


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us