/indian-express-bangla/media/media_files/2026/01/16/bjp-national-president-election-schedule-2026-nitin-naveen-2026-01-16-14-51-37.jpg)
নাড্ডার জায়গায় কে হতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি?
ভারতীয় জনতা পার্টি তাদের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে। দলীয় ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি সর্বভারতীয় সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং পরদিন ২০ জানুয়ারি নতুন সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। রাজনৈতিক মহলের ধারণা, এবারের নির্বাচন কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে চলেছে।
আরও পড়ুন- মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট
দলীয় সূত্রে খবর, ১৯ জানুয়ারি দুপুর ২টো থেকে থেকে বিকেল ৪টের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ওই দিনই বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে মনোনয়নপত্র যাচাই পর্ব চলছে এবং বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে প্রার্থীরা চাইলে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। যদি একাধিক প্রার্থী থাকেন, তাহলে ২০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভোটের প্রয়োজন না হলে সেদিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির নাম ঘোষণা করা হবে।
দলীয় সূত্রের খবর, বর্তমানে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার স্থলাভিষিক্ত হিসেবে বিজেপির কার্য নির্বাহী সভাপতি নীতিন নবীনের নাম প্রায় চূড়ান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দলের শীর্ষ নেতৃত্ব তাঁর উপরেই আস্থা রাখতে চলেছেন বলেই খবর।
আরও পড়ুন- নোবেল পেলেন ট্রাম্প, হতভম্ব 'নোবেল কমিটি'
উল্লেখ্য, জে পি নাড্ডাকে প্রথমবার ২০১৯ সালের জুন মাসে বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে ২০২০ সালের ২০ জানুয়ারি তিনি অমিত শাহের স্থলাভিষিক্ত হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন।
বর্তমানে বিজেপিকে কার্যকারী সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আরএসএসের আদর্শে অনুপ্রাণিত এবং দক্ষ সংগঠক। প্রয়াত বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র নীতিন নবীনের বয়স বর্তমানে ৪৫ বছর। তিনি বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং এর আগে দু’বার বিহার সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us