পাখির চোখ বাংলা, ভোটমুখী বঙ্গে এবার বিজেপির নব নিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তৃণমূল্কে হারানোই চ্যালেঞ্জ

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৭ ও ২৮ জানুয়ারি দু দিনের বঙ্গ সফরে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন। সফরকালীন সময় তিনি দুর্গাপুর, পূর্ব বর্ধমান ও রানীগঞ্জে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করবেন।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৭ ও ২৮ জানুয়ারি দু দিনের বঙ্গ সফরে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন। সফরকালীন সময় তিনি দুর্গাপুর, পূর্ব বর্ধমান ও রানীগঞ্জে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
নিতীন নবীন, বিজেপি সভাপতি, পশ্চিমবঙ্গ সফর, দুর্গাপুর, বর্ধমান, রানীগঞ্জ, আসন্ন বিধানসভা নির্বাচন, বিজেপি জনসভা, অমিত শাহ, তৃণমূল কংগ্রেস, BJP President Nitin Nabin, West Bengal visit, BJP Bengal, Durgaur, Bardhaman, Raniganj, Assembly elections 2026, Amit Shah, TMC challenge

পাখির চোখ বাংলা, ভোটমুখী বঙ্গে এবার বিজেপির নব নিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৭ ও ২৮ জানুয়ারি দু দিনের বঙ্গ সফরে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন। সফরকালীন  সময় তিনি দুর্গাপুর, পূর্ব বর্ধমান ও রানীগঞ্জে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করবেন। দলীয় সূত্রের খবর, তার সফরের ঠিক পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র বিজেপি নেতা অমিত শাহ রাজ্যে দু দিনের সফরে আসবেন।

Advertisment

আরও পড়ুন-মোদীর দৃঢ়তাকেই কী অহঙ্কার চূর্ণ ট্রাম্পের? ভারতের উপর আরোপিত শুল্ক আরোপ হ্রাসের বিরাট ইঙ্গিত

নিতীন নবীনের এই সফর মূলত ভোটের আগে রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা। দলীয় সূত্রে খবর, ২৭ জানুয়ারি তিনি দুর্গাপুরে স্টেট কোর টিম মিটিংয়ে সভাপতিত্ব করবেন, যেখানে পার্টির সাংগঠনিক কৌশল, রাজনৈতিক রোডম্যাপ এবং আসন্ন নির্বাচনে দলের রণনীতি নিয়ে আলোচনা হবে। পরদিন ২৮ জানুয়ারি তিনি পূর্ব বর্ধমানে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং বিকেলে রানীগঞ্জে আসানসোল জেলা কর্মী সভায় জেলা পর্যায়ের সাংগঠনিক বিষয় নিয়ে দিকনির্দেশনা দেবেন।

আরও পড়ুন- হামলা হলে ভয়ঙ্কর শিক্ষা পাবে আমেরিকা, সরাসরি এবার ট্রাম্পকে হুমকি, তেহরানের হুঙ্কারে কেঁপে উঠল বিশ্ব

বর্ধমানে জনসভা থেকে নিতীন নবীন সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাবেন এবং বিজেপির ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন। দলীয় সূত্র জানিয়েছে, নিতীন নবীন সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বঙ্গ রাজনীতির ওপর নিবিড় নজর রাখছেন। প্রথম বৈঠকে তিনি পার্টি কর্মীদের জানান, তাঁর প্রধান দায়িত্ব হবে পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। তিনি বলেন, “সংগঠন এতটাই শক্তিশালী যে আমরা পশ্চিমবঙ্গেও জিতব।”

আরও পড়ুন- ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’-তে কত নাম বাদ? সুপ্রিম নির্দেশের পর আজই তালিকা প্রকাশ কমিশনের?

এদিকে ভোটের আগে রাজ্য নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুই ডজনেরও বেশি জনসভা আয়োজনের জন্য অনুরোধ করেছে। পরিকল্পনা অনুযায়ী, ভোট ঘোষণার আগে মোদী দশটি জনসভা করবেন এবং ভোটের পরে অন্তত আরও দশটি সভা করবেন। ইতিমধ্যেই ছয়টি সভা অনুষ্ঠিত হয়েছে এবং ভোটের সময়সূচি ঘোষণার আগে বাকি চারটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Nitin Nabin