/indian-express-bangla/media/media_files/2024/11/11/uMJCA2jA12Jb52U1ORax.jpg)
Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। Photograph: (pp)
Abhishek Banerjee : রাজ্য সরকারের বিরুদ্ধে যখন বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগে সরব হয়েছে কমিশন। তখন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। "পুরনো নোটিফিকেশনকে সাজিয়ে তা নতুন করে তুলে ধরে মিথ্যে উত্তেজনা ছড়াচ্ছে বিজেপি”। এবার এই ইস্যুতে অভিষেকের নিশানায় বিজেপি।
আরও পড়ুন- ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ নাম বাদ না দেওয়ার চক্রান্ত, রাজ্য প্রশাসনকে একহাত নিলেন শুভেন্দু
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ফের বিজেপি-কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তাঁর অভিযোগ, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলাকালীন বিজেপি তাদের "প্রচারযন্ত্র" ব্যবহার করে চার মাসের পুরনো নির্বাচন কমিশনের একটি নোটিফিকেশন ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে কমিশনকে 'মিথ্যে মহিমান্বিত' করার চেষ্টা করছে।
একটি প্রতিবেদনের উল্লেখ করে অভিষেক জানান, সেখানে দাবি করা হয়েছে যে নির্বাচন কমিশন BLO–দের পারিশ্রমিক ৬ হাজার থেকে ১২ হাজার এবং BLO সুপারভাইজারদের ১২ হাজার থেকে ১৮ হাজার টাকা করেছে, সেই নোটিফিকেশনটি আসলে ২ আগস্টে জারি করা পুরনো এক নির্দেশিকা। তিনি এক্স-এ সেই নোটিশের কপি পোস্ট করেন।
আরও পড়ুন-SIR নিয়ে পথে মতুয়ারা, তৃণমূলের মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন মিছিলে থাকছেন অধীর চৌধুরী
অভিষেক লিখেছেন, “বিজেপির প্রচারযন্ত্র যখন চার মাস পুরনো নোটিফিকেশন ঘুরিয়ে ভুয়ো উত্তেজনা তৈরি করতে ও নির্বাচন কমিশনকে মহিমান্বিত করতে ব্যস্ত, তখন একটাই সত্য সামনে আসে, মিস্টার SIR–এর কৌশল শুধু ব্যর্থই নয়, সম্পূর্ণ ভেঙে পড়েছে।”
When BJP’s propaganda ecosystem starts recycling four-month old notifications to whip up fake excitement and glorify the EC, it exposes just one truth : Mr. SIR’s strategy hasn’t JUST FAILED, it has COLLAPSED in full public view.
— Abhishek Banerjee (@abhishekaitc) November 29, 2025
Despite deploying every weapon at their command-… https://t.co/OU6K8ClnT4
তিনি আরও দাবি করেন, কেন্দ্রের প্রশাসনিক ক্ষমতা, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, আয়কর দফতর, কেন্দ্রীয় বাহিনী, ‘গদি’ মিডিয়া এবং বিচারব্যবস্থার একটি অংশকে ব্যবহার করেও বিজেপি জানে, “বাংলা আবারও তাদের হার নিশ্চিত এবং তৃণমূল কংগ্রেস ২০২১-এর থেকেও বড় ম্যান্ডেট নিয়ে ফিরবে।” ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “বিজেপি নেতাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন, নাকি আগের মতোই পুরনো প্রচারকে হাতিয়ার করে রাষ্ট্রশক্তির আড়ালে লুকিয়ে থাকবেন?”
আরও পড়ুন-বড় সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের! রাজভবনের নাম পাল্টে দিলেন এক ঝটকায়
এর আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে কমিশনকে নিশানা করেন অভিষেক। শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের বৈঠকের পর রাতে অভিষেক প্রশ্ন তোলেন, “কমিশনের যদি গোপন করার কিছু না-থাকে, তবে বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা যাবে না কেন?” নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক এক্স-এ লেখেন, “নির্বাচন কমিশন ইচ্ছে করে ‘সিলেকটিভ লিক’ ছড়াচ্ছে। এই দাবিগুলি শুধু বিভ্রান্তিকর নয়, সম্পূর্ণ ‘মিথ্যে’। কমিশনকে অবিলম্বে সমস্ত সিসিটিভি ফুটেজ ও নথি প্রকাশ করতে হবে। তার বদলে ভিন্ন কিছু হলে তাদের অসৎ উদ্দেশ্যই প্রমাণিত হবে।” তিনি দাবি করেন, তৃণমূলের হাতে কমিশনের ‘বানানো ও সাজানো’ তথ্য ফাঁসের বিরুদ্ধে পর্যাপ্ত ডিজিটাল প্রমাণ রয়েছে। তিনি আরও সতর্ক করে লেখেন, “সতর্ক হোন। পশ্চিমবঙ্গ ও @AITCofficial–এর সঙ্গে লড়াইয়ে নামার আগে দু’বার ভাবুন।”
চিফ ইলেকশন কমিশনারকে উদ্দেশ করে অভিষেক বলেন, “আপনার হতাশা আমি বুঝতে পারছি, মিস্টার SIR। কিন্তু তথ্য সুবিধেমতো বদলানো যায় না। গল্প ফাঁস করার শক্তি যদি থাকে, তবে পাঁচটি সাধারণ প্রশ্নের জবাব দেওয়ার শক্তিও থাকা উচিত"। শুক্রবার দিল্লিতে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে দলের তরফে অভিযোগ করা হয়েছে SIR চলাকালীন এপর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। যার মধ্যে কয়েকজন অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
আরও পড়ুন-“মেনে নেবেন না” থেকে “মেনে নিলেন”, মমতার ওয়াকফ আইনে দ্বিমত নিয়ে কটাক্ষ অধীরের
তৃণমূলের দাবি, BLO-দের উপর অসহনীয় কাজের চাপ, অপর্যাপ্ত প্রশিক্ষণ ও স্বাস্থ্যগত নিরাপত্তা উপেক্ষার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অভিষেকের পোস্টে প্রশ্ন তোলা হয়, কেন শুধু পশ্চিমবঙ্গেই ভোটার তালিকা সংশোধনী নিয়ে এত তাড়াহুড়ো? যখন বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত সংলগ্ন অন্যান্য রাজ্যে SIR কর্মকান্ড পরিচালিতই হয়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us