/indian-express-bangla/media/media_files/2026/01/11/bjp-shamik-bhattacharya-dabgram-fulbari-meeting-2026-election-2026-01-11-08-51-36.jpg)
রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী বলে দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার উত্তরবঙ্গের ডাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প সভা’-য় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “২০২৬ আমাদের ডেডলাইন। এবার বাংলায় পরিবর্তন হবেই।” তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলই বিজেপির মূল লক্ষ্য।
আরও পড়ুন- শুভেন্দুর কনভয়ে হামলা, রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, তোলপাড় রাজ্য-রাজনীতি
এই সভা থেকে শাসক তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেন শমীক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, দুর্নীতি বেড়েছে এবং শিল্প রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে অবহেলা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বলেন, তৃণমূল সরকারের ব্যর্থ নীতির কারণেই সাধারণ মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে রয়েছে।
ডাবগ্রাম–ফুলবাড়িতে আয়োজিত এই পরিবর্তন সংকল্প সভায় বিজেপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। তাঁরা প্রত্যেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, বেকারত্ব, আইনশৃঙ্খলার অবনতি ও উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে ধরেন।
সভা থেকে বিজেপি নেতৃত্ব সাধারণ মানুষের কাছে আবেদন জানান, সিএএ এবং এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ায় সহযোগিতা করতে। পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের লক্ষ্যে একজোট হওয়ার ডাক দেন বিজেপি নেতৃত্ব।
কোচবিহার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি রাজ্য সভাপতি @samikbjphttps://t.co/Q1s42EUNPx
— BJP West Bengal (@BJP4Bengal) January 10, 2026
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us