Suvendu Adhikari: 'নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, তৃণমূলের সাপরা বেরিয়ে এসেছে', SIR ইস্যুতে তুলোধনা শুভেন্দুর

West Bengal BJP: রাজ্যের ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ তুলে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাঁচটি লোকসভা কেন্দ্রের ১৩ লক্ষ ২৫ হাজার ভোটারের ডাবল এন্ট্রির তথ্য জমা দিলেন কমিশনে।

West Bengal BJP: রাজ্যের ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ তুলে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাঁচটি লোকসভা কেন্দ্রের ১৩ লক্ষ ২৫ হাজার ভোটারের ডাবল এন্ট্রির তথ্য জমা দিলেন কমিশনে।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari, Suvendu Adhikari threat call,Pakistan threat calls, Bangladesh threat calls, BJP West Bengal, Trinamool Congress reaction, Arup Chakraborty TMC, Delhi blast, Jaish-e-Mohammed, Bengal politics, NIA raid Murshidabad, Suvendu statement, political controversy West Bengal,শুভেন্দু অধিকারী, পাকিস্তান থেকে হুমকি, বাংলাদেশ থেকে ফোন, তৃণমূল কংগ্রেস, বিজেপি, দিল্লি বিস্ফোরণ, জয়েশ-ই-মহম্মদ, মুর্শিদাবাদ এনআইএ অভিযান, অরূপ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজনীতি, শুভেন্দুর দাবি, হুমকি ফোন, রাজনৈতিক বিতর্ক

Suvendu Adhikari: নির্বাচন কমিশনের দফতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

West Bengal politics-SIR: বুধবার ফের একবার রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন BJP-র রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ দলের একাধিক নেতৃত্ব। রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় বড়সড় গরমিলের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের হাতে বিস্তারিত নথি তুলে দেন তাঁরা।

Advertisment

শুভেন্দু অধিকারীর দাবি, এই পাঁচটি লোকসভা কেন্দ্রের প্রায় ১৩ লক্ষ ২৫ হাজার ভোটারের তথ্য নিয়ে গরমিল রয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, একই নাম একাধিক ভোটার তালিকায় রয়েছে, আবার অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তিদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। এই সংক্রান্ত সমস্ত প্রমাণ ও কাগজপত্র বুধবার কমিশনের হাতে তুলে দেন বিজেপি নেতারা।

আরও পড়ুন- West Bengal News Live Updates: চিকিৎসার আড়ালে ভারতে জৈশ-এর মহিলা শাখার নেতৃত্বে শাহিন? বোনের গ্রেফতারিতে দাদা কী বলছেন জানেন?

Advertisment

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “মমতার পায়ে কাঁটা ফুটেছে, তাই চিৎকার করছে। নির্বাচন কমিশন এখন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, তাই তৃণমূলের সাপরা রাস্তায় বেরিয়ে এসেছে। ১৩ লক্ষ ২৫ হাজার ভোটারের তথ্য আমরা কমিশনকে দিচ্ছি — সবই ডাবল এন্ট্রি।”

আরও পড়ুন- Partha Chatterjee: “খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়

তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের একাধিক জেলায় ভোটার তালিকা সংশোধন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া চলাকালীন অনিয়ম হয়েছে। কিছু ক্ষেত্রে শাসক দলের প্রভাব খাটিয়ে ভুল তথ্য ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন-Weekend Getaway: কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!

বিজেপির দাবি, এই গরমিল গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর সরাসরি আঘাত। তাই কমিশনের কাছে তারা সুষ্ঠু তদন্তের আবেদন জানিয়েছেন। দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, “গণতন্ত্রে ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষা করা জরুরি। মৃত বা ভুয়ো ভোটারদের নাম থাকা মানেই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে।”

আরও পড়ুন-SIR পর্বে BLA নিয়োগে বড় বদল আনল নির্বাচন কমিশন, স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সূত্রে এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। দলের বক্তব্য, “বিজেপি রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচন কমিশনকে চাপের মুখে রাখতে চাইছে।”

kolkata news Mamata Banerjee Suvendu Adhikari west bengal latest news SIR voter list 2025 Voter List 2002