SIR: শুনানির লাইনে এবার খোদ BLO ও তাঁর স্ত্রী! কেতুগ্রামের এই ঘটনা এখন টক অফ দ্য টাউন

SIR Hearing: এসআইআর (SIR) শুনানি ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঝেই অনন্য নজির কেতুগ্রামে। তথ্যগত ভুলে খোদ বিএলও (BLO) এবং তাঁর স্ত্রীকে শুনানিতে তলব। নিয়ম মেনে নিজের হাতেই স্ত্রীকে নোটিস ধরালেন স্বামী।

SIR Hearing: এসআইআর (SIR) শুনানি ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঝেই অনন্য নজির কেতুগ্রামে। তথ্যগত ভুলে খোদ বিএলও (BLO) এবং তাঁর স্ত্রীকে শুনানিতে তলব। নিয়ম মেনে নিজের হাতেই স্ত্রীকে নোটিস ধরালেন স্বামী।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
SIR Hearing, BLO Notice, Ketugram News, Election Commission West Bengal, Logical Discrepancy,AI in Voter List, Devshankar Chattopadhyay, Voter ID correction, East Buedwan News, Purba Bardhaman, Katwa SDO,এসআইআর শুনানি , বিএলও নোটিস, কেতুগ্রাম সংবাদ , নির্বাচন কমিশন , লজিক্যাল ডিসক্রিপেনসি ,দেবশঙ্কর চট্টোপাধ্যায়, ভোটার তালিকায় ভুল, এআই বিভ্রাট , কাটোয়ার মহকুমাশাসক, বিএলও এবং স্ত্রী, পূর্ব বর্ধমান সংবাদ

SIR Hearing: এসআইআর শুনানির নোটিস হাতে BLO স্বামী ও তাঁর স্ত্রী।

Ketugram News: রাজ্যজুড়ে যখন এসআইআর (SIR) শুনানিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর এবং বিডিও অফিসগুলোতে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। এবার এসআইআর শুনানিতে হাজির হওয়ার নোটিস পেলেন খোদ ১৬৫ নম্বর বুথের বিএলও (BLO) দেবশঙ্কর চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী অনিন্দিতা দেবী। নিয়মের জালে পড়ে নিজের স্ত্রীর হাতে নিজেই নোটিস তুলে দিয়ে কর্তব্যের পরিচয় দিলেন ওই বিএলও।

Advertisment

কেতুগ্রামের ভোমরকোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবশঙ্করবাবু বর্তমানে কাটোয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কমিশন সূত্রে জানা গিয়েছে, 'লজিক্যাল ডিসক্রিপেনসি' বা তথ্যগত অসংগতির কারণে তাঁদের দুজনকে শুনানিতে ডাকা হয়েছে। দেবশঙ্করবাবুর ক্ষেত্রে তাঁর বাবার নামের পদবির বানানে ভুল ধরা পড়েছে। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর (AI) মাধ্যমে তথ্য যাচাইয়ের সময় তাঁর স্ত্রীর বয়সের সঙ্গে তাঁর শ্বশুরের বয়সের ব্যবধান ৫০ বছর হয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে।

সবচেয়ে মজার বিষয় হলো, দেবশঙ্করবাবু নিজেই তাঁর বুথের বিএলও। ফলে কমিশনের নিয়ম মেনে স্ত্রীর নামে আসা শুনানির নোটিসটি তাঁকে নিজেকেই বিলি করতে হয়েছে। নোটিস পেয়ে প্রথমে অনিন্দিতা দেবী কিছুটা চিন্তিত হলেও, স্বামীর পেশাদারিত্ব এবং দায়িত্ববোধের পাশে দাঁড়িয়েছেন তিনি।

আরও পড়ুন- IPAC case: আইপ্যাক মামলায় জোর ধাক্কা রাজ্যের! ইডি আধিকারিকদের বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন বিডিও অফিসে হামলা বা পথ অবরোধের মতো ঘটনা ঘটছে, তখন দেবশঙ্করবাবুর এই মানসিকতা নজর কেড়েছে প্রশাসনের। তিনি বলেন, "আমি নির্বাচন কমিশনের নিয়ম মেনে কাজ করতে বাধ্য। আমি বা আমার পরিবার আইনের ঊর্ধ্বে নই। কমিশনের ডাকে সাড়া দিয়ে আমরা নির্দিষ্ট দিনে লাইনে দাঁড়িয়ে শুনানিতে অংশ নেব।" তাঁর স্ত্রী অনিন্দিতা দেবীও সাফ জানিয়েছেন, স্বামীর দায়িত্বের প্রতি সম্মান জানিয়ে তিনিও হাসিমুখে শুনানির লাইনে দাঁড়াবেন।

আরও পড়ুন-Top 5 Post Office Scheme: ৮.২% সুদ! সরকারি গ্যারান্টি, জানুন পোস্ট অফিসের ৫ স্কিম সম্পর্কে

কাটোয়ার মহকুমাশাসক অনির্বাণ বোস এই ঘটনা প্রসঙ্গে বলেন, "কেউ বিএলও হলেও তাঁকে কমিশনের নিয়ম মেনেই চলতে হয়। এক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হয়নি। বিএলও-র পরিবারের ক্ষেত্রেও একই নিয়ম সমানভাবে প্রয়োগ করা হয়েছে।"

আরও পড়ুন-ব্যাংকে চাকরির বিরাট সুযোগ, শতাধিক শূন্যপদ, কীভাবে করবেন আবেদন?

নির্বাচন কমিশনের আধিকারিকরা দেবশঙ্করবাবুর এই দায়িত্বশীল আচরণের প্রশংসা করেছেন। যেখানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বা ক্ষোভ রয়েছে, সেখানে একজন সরকারি কর্মীর সপরিবারে শুনানিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত দৃষ্টান্তমূলক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Bengali News Today BLO East Burdwan news SIR Hearing