/indian-express-bangla/media/media_files/2025/11/09/blo-death-during-sir-enumeration-burdwan-2025-11-09-20-31-07.jpg)
নমিতা হাঁসদা
Bengal SIR: বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) কাজের অংশ হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি। সেই কাজ করতে গিয়েই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বিএলও-র। মৃতার নাম নমিতা হাঁসদা (৫০)। পূর্ব বর্ধমানের মেমারি থানার বোহার ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক বলরামের বাঙালপুকুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। নমিতাদেবী পেশায় ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং মন্তেশ্বর বিধানসভার অধীনে বিএলও হিসেবে কাজ করছিলেন।
শনিবার বেলা নাগাদ যখন তিনি বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছিলেন, তখন হঠাৎই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। ওই রাতেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
স্ত্রীর মৃত্যুর জন্য এসআইআর কাজের অতিরিক্ত চাপকেই দায়ী করেছেন মৃতার স্বামী মাধব হাঁসদা। শ্মশানঘাটে স্ত্রীর মরদেহের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “বিডিও অফিস থেকে প্রতিদিন অনেক বেশি ফর্ম বিলি করার চাপ দেওয়া হচ্ছিল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছিল ওকে। এতটা চাপ ও নিতে পারেনি।”
নমিতাদেবীর পরিবার আর্থিকভাবে তেমন স্বচ্ছল নয়। স্বামী মাধব হাঁসদা পেশায় পেইন্টার। এক ছেলে ও এক মেয়ে—মেয়ের বিয়ে হয়েছে, আর ছেলে মানিক কর্মসূত্রে বাইরে থাকেন। মায়ের অসুস্থতার খবর শুনে তিনি তড়িঘড়ি বাড়ি ফিরলেও, মাকে আর বাঁচানো যায়নি। তিনিও মায়ের মৃত্যুর জন্য কাজের অতিরিক্ত চাপকেই দায়ী করেছেন।
ঘটনা নিয়ে জেলাশাসক আয়েষা রানী জানান, “ঘটনার খবর পেয়েছি। সাধারণত যাঁরা অসুস্থ, তাঁদের বিএলও ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রকৃত ঘটনা কী, তা খতিয়ে দেখা হচ্ছে।” জেলা প্রশাসন মৃতার চিকিৎসার রিপোর্ট সংগ্রহ করে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন- রবিতেও 'সোনায় সোহাগা', বিয়ের মরসুমে সোনার দাম কমায় ক্রেতাদের মুখে চওড়া হাসির ঝলক
ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই? SIR-এর ফর্ম ফিলআপে এই কাজ করতেই হবে আপনাকে
হুড়মুড়িয়ে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীত কবে? রইল আবহাওয়ার ব্রেকিং আপডেট
বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মধ্যেই বিরাট 'অ্যাকশনে' আসরে অভিষেক, সরাসরি এবার চ্যালেঞ্জ ছুড়লেন
কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী?
উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম
Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে
“মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি
মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট
আরও পড়ুন-সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস
দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?
চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ
‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা
নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us