BLO নিজেই পেলেন SIR শুনানির নোটিশ! চরম অস্বস্তিতে স্কুল-শিক্ষক

BLO hearing notice: সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের ২১১ নম্বর বুথে খোদ BLO তথা শিক্ষক আবু ওবায়দা বিন জাররাহের নামেই হিয়ারিং নোটিশ জারি হওয়ায় চাঞ্চল্য। নিজের বুথে নোটিশ বিলি করতে গিয়ে নিজেই নোটিশ পাওয়ায় প্রশাসনিক বিভ্রাট নিয়ে উঠছে প্রশ্ন।

BLO hearing notice: সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের ২১১ নম্বর বুথে খোদ BLO তথা শিক্ষক আবু ওবায়দা বিন জাররাহের নামেই হিয়ারিং নোটিশ জারি হওয়ায় চাঞ্চল্য। নিজের বুথে নোটিশ বিলি করতে গিয়ে নিজেই নোটিশ পাওয়ায় প্রশাসনিক বিভ্রাট নিয়ে উঠছে প্রশ্ন।

author-image
Gopal Thakur
New Update
BLO hearing notice controversy,  Booth Level Officer notice,  Samserganj BLO case , Election Commission notice West Bengal  ,BLO receives notice to self,  Voter list revision hearing,  Chachand Gram Panchayat Booth 211,  School teacher BLO West Bengal  ,Election process irregularity  ,Panchayat member notice Election Commission,BLO হিয়ারিং নোটিশ  ,বুথ লেভেল অফিসার নোটিশ  ,সামশেরগঞ্জ BLO বিতর্ক,  নির্বাচন কমিশনের নোটিশ,  নিজের নোটিশ নিজেকেই,  ভোটার তালিকা সংশোধন  ,চাচন্ড গ্রাম পঞ্চায়েত  ,২১১ নম্বর বুথ,  শিক্ষক BLO আবু ওবায়দা  ,পঞ্চায়েত সদস্য নোটিশ

BLO hearing notice: BLO-র পাশাপাশি পঞ্চায়েত সদস্যও পেয়েছেন শুনানি নোটিশ।

এবার খোদ বুথ লেভেল অফিসার (BLO)-এর নামেই হিয়ারিং নোটিশ জারি হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জে। মঙ্গলবার সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত চাচন্ড গ্রাম পঞ্চায়েতের ২১১ নম্বর বুথের BLO তথা শিক্ষক আবু ওবায়দা বিন জাররাহের নামে নির্বাচন কমিশনের তরফে একটি হিয়ারিং নোটিশ আসে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন সংশ্লিষ্ট BLO।

Advertisment

সাংবাদিকদের কাছে আবু ওবায়দা বিন জাররাহ জানান, তিনি ১৯৯৯ সাল থেকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। একইসঙ্গে দীর্ঘদিন ধরে নির্বাচন সংক্রান্ত দায়িত্বও পালন করে আসছেন। তাঁর দাবি, প্রথমে তিনি DO (ডিজাইনেটেড অফিসার) এবং পরবর্তীতে BLO হিসেবে কর্মরত রয়েছেন। ২০০২ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই নামের বানানসহ সমস্ত তথ্য সঠিক রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন- East Burdwan News: গৃহস্থ বাড়িতে চুরি! শীতের কম্বল থেকে সোনা-টাকা সব সাফ, গ্রেফতার তৃণমূল নেতা

আবু ওবায়দার অভিযোগ, শেষবার ফাইনাল BLO তালিকা প্রস্তুতের সময় নির্বাচন কমিশনের তরফে তাঁর সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়েছে। পরিচয়পত্র, ঠিকানা সংক্রান্ত নথি-সহ সবকিছু যাচাই-বাছাই করা হলেও হঠাৎ করে তাঁর নামেই কেন হিয়ারিং নোটিশ জারি করা হল, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, “সবকিছু ঠিক থাকার পরও কেন আমাকেই নোটিশ পাঠানো হল, সেটাই বুঝতে পারছি না।”

আরও পড়ুন-নরমাংস খাওয়ার বিকৃত লালসা! বাংলার বুকে হাড়হিম হত্যা, চমকে গেলেন দুঁদে পুলিশকর্তারা

মঙ্গলবার সকালে নিজের দায়িত্বপ্রাপ্ত বুথের প্রায় অর্ধশতাধিক ভোটারের হাতে হিয়ারিং নোটিশ তুলে দেন আবু ওবায়দা বিন জাররাহ। কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁকে নিজের নোটিশ নিজেকেই গ্রহণ করতে হয়। এই ঘটনাকে তিনি চরম অস্বাভাবিক এবং অপমানজনক বলে উল্লেখ করেন। তাঁর মতে, এতে প্রশাসনিক ব্যবস্থার ত্রুটিই স্পষ্ট হয়ে উঠেছে।

আরও পড়ুন-Donald Trump: ইরানের সঙ্গে ব্যবসা করলেই ২৫% শুল্ক! খামেইনিকে কব্জা করতে 'মাস্টারপ্ল্যান' মার্কিন প্রেসিডেন্টের

এদিকে জানা গিয়েছে, শুধু BLO নয়, একই বুথের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের সদস্য ওসিকুল আলমের নামেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছে। একসঙ্গে BLO এবং গ্রাম পঞ্চায়েত সদস্যকে নোটিশ দেওয়ার ঘটনায় এলাকায় তৈরি হয়েছে বিভ্রান্তি ও প্রশ্ন। পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

Bengali News Bengali News Today BLO Murshidabad SIR