/indian-express-bangla/media/media_files/2025/11/06/kolkata-high-court-directs-eci-to-file-affidavit-on-sir-process-west-bengal-2025-11-06-14-43-50.jpg)
SIR নিয়ে তোলপাড়ের মাঝেই বাংলায় কমিশনের বিশেষ দল
Bengal SIR: বাংলায় চলছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ। আর তাকে কেন্দ্র করেই বিক্ষোভে নেমেছেন BLO-রা। অভিযোগ, দিনে দিনে কাজের চাপ বেড়েই চলেছে। দিন রাত এক করে চলছে এনুমারেশন ফর্ম বিলি। কাজের চাপে ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকজন বিএলও ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) একাংশ BLO রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে সময়সীমা বাড়ানো ও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের দাবিও জানিয়েছেন। তারা জানান, গত দশ দিনে কাজের চাপ ‘অসহনীয়’ হয়ে উঠেছে।
আরও পড়ুন- SIR আতঙ্কে বাংলায় পরপর মৃত্যু! দায় কার? কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল
Votekormi and BLO Aikya Mancha-র তরফে সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, “আমরা সিইও-র কাছে একটি চিঠি জমা দিয়েছি। তিনি আমাদের সমস্যাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে বিষয়টি নির্বাচন কমিশনকেও জানাবেন।”
BLO-দের মূল দাবি—এনুমারেশন পর্বের সময়সীমা বাড়ানো, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, ভুল তথ্য সংশোধনের সুযোগ, এবং হঠাৎ হঠাৎ নির্দেশ বদল বন্ধ করা। সংগঠনের অভিযোগ, ঘন ঘন নির্দেশ পরিবর্তনে BLO-দের পাশাপাশি ভোটারদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হচ্ছে।
আরও পড়ুন- ভোটের আগে বিরাট বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, CBI-কে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ
শনিবার শিলিগুড়ি ও হাওড়ায় BLO-দের একাংশ বিক্ষোভ দেখান, যেখানে তারা ‘অসহনীয় কাজের চাপ’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। ৪ নভেম্বর শুরু হওয়া এই এনুমারেশন পর্ব শেষ হবে ৪ ডিসেম্বর। এই ধাপে BLO-দের দায়িত্ব—ভোটারদের কাছে ফর্ম পৌঁছে দেওয়া, সংগ্রহ করা এবং BLO অ্যাপে ডিজিটাইজ করে আপলোড করা। রাজ্যের অধিকাংশ BLO সরকারি কর্মী, বিশেষ করে শিক্ষক হওয়ায় নিয়মিত কাজের পাশাপাশি এই অতিরিক্ত দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ।
এক প্রতিবাদী BLO বলেন, “দিনভর নিজেদের কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। তারপর ফর্ম বিলি-বণ্টন, সংগ্রহ—সবই দ্রুত শেষ করতে হচ্ছে। ডেটা আপলোড করতে অনেক সময় লাগে। আমাদের দাবি—ডেটা এন্ট্রির জন্য আলাদা অপারেটর নিয়োগ করা হোক।” অনেক BLO-র ডিজিটাল ডেটা এন্ট্রির অভিজ্ঞতা কম হওয়ায় কাজ আরও বিলম্বিত হচ্ছে বলেও অভিযোগ। এদিকে সিইও দপ্তরের দাবি, ডেটা ডিজিটাইজেশনের জন্য রাজ্যজুড়ে প্রশিক্ষণ কর্মসূচি চলছে। রাজ্যে বর্তমানে ৮০,০০০-এরও বেশি BLO SIR-এর কাজে নিযুক্ত রয়েছেন।
এদিকে শনিবার সিইও মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত সিইও, ডেপুটি সিইও, যুগ্ম সিইও এবং ২৬ জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের নিয়ে ভিডিও বৈঠকে SIR-এর অগ্রগতি পর্যালোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচনী কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভরতি।
আরও পড়ুন- রাজভবনে মজুত 'বোমা, গুলি, বন্দুক', বিস্ফোরক মন্তব্যে বিরাট বিপাকে কল্যান
সূত্রের খবর, ১৮ নভেম্বর একটি উচ্চপর্যায়ের ইসি প্রতিনিধি দল কলকাতায় আসছে SIR-এর অগ্রগতি খতিয়ে দেখতে এবং ইভিএম-এর ফার্স্ট-লেভেল চেকিং সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে। ওইদিন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে বলে জানা গিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us