Top 5 Breaking News Bengal: ফের BLO মৃত্যুতে উত্তাল বাংলা, রাজ্যপালের বিরুদ্ধে থানায় কল্যাণ, পড়ুন দিনের সেরা ৫ নিউজ হাইলাইটস

Top 5 Breaking News Bengal:মালবাজারে SIR-এর অতিরিক্ত কাজের চাপের কারণে এক BLO-র মৃত্যু, মানসিক অবসাদ, ভাষাগত সমস্যা, রাজ্যপাল-কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংঘাত, নীতীশ কুমারের পদত্যাগ ও বিহারের নতুন সরকার, আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্য ও নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন।

Top 5 Breaking News Bengal:মালবাজারে SIR-এর অতিরিক্ত কাজের চাপের কারণে এক BLO-র মৃত্যু, মানসিক অবসাদ, ভাষাগত সমস্যা, রাজ্যপাল-কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংঘাত, নীতীশ কুমারের পদত্যাগ ও বিহারের নতুন সরকার, আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্য ও নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Mukul Roy MLA disqualified, Kolkata High Court verdict, anti-defection law West Bengal, BJP vs TMC case, Shuvendu Adhikari statement,মুকুল রায়, বিধায়ক পদ খারিজ, কলকাতা হাইকোর্ট রায়, দলত্যাগ বিরোধী আইন, শুভেন্দু অধিকারী, তৃণমূল বনাম বিজেপি মামলা

top 5 breaking news : দিনের সেরা ৫ খবরের আপডেট জানুন।

Top 5 Breaking News Bengal: SIR আবহে ফের অতিরিক্ত কাজের চাপে মৃত্যু হল এক বিএলও-র। জলপাইগুড়ি জেলার মালবাজারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই বুথ লেভেল অফিসার (BLO)-এর দেহ। মৃতদেহ উদ্ধারের পর ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। মৃতের পরিবারের কাজের অতিরিক্ত চাপ এবং ভাষাগত অসুবিধার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ওই BLO, তার থেকেই  আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি।

Advertisment

মৃতের নাম শান্তিমুনি এক্কা (৪৮)। পেশায় তিনি ছিলেন ICDS কর্মী এবং পাশাপাশি রঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের ২০/১০১ নম্বর বুথের BLO হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবারের সদস্যদের দাবি, শান্তিমুনির মাতৃভাষা হিন্দি হওয়ায় বাংলা ভাষায় SIR-এর এনুমারেশন ফর্ম পূরণ করতে যথেষ্ট সমস্যা হচ্ছিল। ভুল ফর্ম জমা পড়লে তা সংশোধন করতে গিয়ে আরও চাপ বাড়ছিল তাঁর উপর।

এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় তিনি এক্স পোস্টে লিখেছেন, “মালবাজারে আবারও এক BLO-র মৃত্যু। শ্রীমতী শান্তি মুনি এক্কা, এক জন আদিবাসী মহিলা ও অঙ্গনওয়াড়ি কর্মী, SIR-এর অসহনীয় চাপ সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করেছেন। SIR চালুর পর থেকে ইতিমধ্যেই ২৮ জনের মৃত্যু হয়েছে—কেউ ভয়ে, কেউ অতিরিক্ত চাপ ও মানসিক অবসাদে। নির্বাচনের আগে মাত্র দু’মাসে তিন বছরের কাজের অমানবিক চাপ BLO-দের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।” তিনি আরও দাবি করেন, অবিলম্বে এই ‘SIR’ প্রক্রিয়া বন্ধ করা হোক।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের, সরকারের আপত্তি উড়িয়ে মেমারিতে শুভেন্দুর সভায় ছাড়

রাজ্য-রাজ্যপাল সংঘাতের নয়া মোড়। রাজ্যপালের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করলেন কল্যাণ বন্দোপাধ্যায়। বুধবার হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল সিভিআনন্দ বোসের বিরুদ্ধে আইনজীবীর মারফত ভারতীয় ন্যায় সংহিতার ৬১, ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের  রাজ্যপাল সিভি আনন্দ বোসের-র মধ্যে 'লড়াই' আরও জটিল আকার ধারণ করেছে। বুধবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় হেয়ার স্ট্রিট থানা-তে রাজ্যপালের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য কল্যাণের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এর ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শ্রীরামপুরের সাংসদ। 

বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে বুধবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন নীতীশ কুমার। তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের হাতে নিজের পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি এনডিএ বিধায়কদের সমর্থনের চিঠিও রাজ্যপালের কাছে তুলে দেন এবং নতুন সরকার গঠনের দাবি জানান।  এনডিএ বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার পরই তিনি এই প্রক্রিয়া সম্পন্ন করেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাটনার গান্ধী ময়দানে শপথ গ্রহণের জন্য ইতিমধ্যে প্রস্তুতি জোরকদমে চলছে। নীতীশ কুমার দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।এদিন রাজভবনে যাওয়ার আগে জেডিইউ বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর বাসভবনে, যেখানে সর্বসম্মতিক্রমে নীতীশ কুমারকে দলীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এর পর এনডিএ বিধায়ক দলের বৈঠকে বিজেপি নেতা সম্রাট চৌধুরী নীতীশ কুমারের নাম মুখ্যমন্ত্রী পদে প্রস্তাব করেন।

আরও পড়ুন-BLO death: কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী মহিলা বিএলও? SIR বন্ধের দাবি ক্ষুব্ধ মমতার

'ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনও প্রয়োজন নেই', আরএসএস প্রধান মোহন ভাগবতের বড় বক্তব্য।  রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন যে, যারা ভারত নিয়ে গর্ব করে তারাই হিন্দু। মঙ্গলবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। তিনি বলেন, ভারতকে বিশ্বনেতা হিসেবে গড়ে তোলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর অগ্রাধিকার। তিনি আরও বলেন যে ভারত এবং হিন্দু সমার্থক। হিন্দু রাষ্ট্রের জন্য ভারতের আনুষ্ঠানিক ঘোষণার কোন প্রয়োজন নেই। ভারতীয় সভ্যতা ও চেতনা এই সত্যিকে ইতিমধ্যেই প্রতিফলিত করেছে। সংঘ প্রধান বলেন, আরএসএস কারুর বিরোধিতা বা ক্ষতি করার জন্য প্রতিষ্ঠিত হয়নি, বরং সংঘের লক্ষ্য চরিত্র গঠন এবং ভারতকে বিশ্বনেতা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখা।ভাগবত সমাজের সকল অংশকে দেশ গঠনের জন্য সম্মিলিতভাবে এবং নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। 

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার তাঁর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই দাখিল করা মামলাতেই এই জামিন পেলেন তিনি। জানা গিয়েছে, এর আগে নিয়োগ দুর্নীতির প্রায় সব ক’টি মামলাতেই জামিন পেয়ে গিয়েছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়।   

আরও পড়ুন-SIR: “দেশছাড়া হতে হবে”, SIR নিয়ে নথির ভুলেই ভরসা হারালেন শফিকুল, আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

West Bengal SIR 2025