Bangladesh Election Results 2026: লক্ষ্মীর ভান্ডারের মডেলেই ভোটে বাজিমাত তারেক রহমানের? ইস্তেহারে 'ফ্যামিলি কার্ড'-এর প্রতিশ্রুতিতেই যুদ্ধজয়?

Bangladesh Election Results 2026: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে BNP।

Bangladesh Election Results 2026: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে BNP।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh Election Results 2026 LIVE,  Bangladesh General Election 2026 Live Updates,  13th Parliament Election Result Bangladesh,  BNP vs Jamaat Election Results,  Tarique Rahman Election News  ,Bangladesh Election Winner List 2026,Constituency-wise Results Bangladesh 2026  ,EC Bangladesh Live Results,  Post-July Revolution Election Results,  Dr. Muhammad Yunus Statement on Election,  Bangladesh Election News Today Live,  Seat Sharing BNP Jamaat NCP,বাংলাদেশ নির্বাচন ২০২৬ ফলাফল লাইভ,  তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল,  বাংলাদেশ সাধারণ নির্বাচন ২০২৬ লাইভ আপডেট,  বিএনপি বনাম জামায়াত নির্বাচনী ফলাফল  ,তারেক রহমান ও শফিকুর রহমান নির্বাচনের খবর  ,আসনভিত্তিক নির্বাচনী ফলাফল ২০২৬,নির্বাচন কমিশন বাংলাদেশ লাইভ আপডেট  ,কোন আসনে কে জিতল ২০২৬  ,জুলাই বিপ্লব পরবর্তী প্রথম নির্বাচন ফলাফল,  বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে?,  আওয়ামী লীগ বিহীন নির্বাচনের ফলাফল,  ঢাকা, চট্টগ্রাম, সিলেট নির্বাচনী ফলাফল লাইভ

তারেক রহমান

Bangladesh Election Results 2026: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে Bangladesh Nationalist Party বিএনপি। প্রাথমিকভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়েছে। এছাড়া Bangladesh Jamaat-e-Islami ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণ অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, খেলাফত মজলিস ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছে। 

Advertisment

তবে ফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত। একটি ফেসবুক পোস্টে দলের তরফে  অভিযোগ করে বলে হয়েছে, বিভিন্ন আসনে স্বল্প ব্যবধানে পরাজয়, অনানুষ্ঠানিক ফল ঘোষণায় অসঙ্গতি, ভোটার উপস্থিতির হার প্রকাশে অনীহা এবং প্রশাসনের একাংশের পক্ষপাতিত্ব এসব মিলিয়ে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে" । 

এদিকে ত্রয়োদশ সাধারণ নির্বাচনে বিশাল জয়ের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জনগণ এবং তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, "বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম রমজান মোবারক"।   তারেক রহমান, তাঁর দল এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন। পাশাপাশি দুই বাংলার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকুক বলেও আশা প্রকাশ করেন তিনি।

Advertisment

এই জয়ের ফলে তারেক রহমানের (Tarique Rahman) প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে সম্ভবত আগামীকাল প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উল্লেখ্য তিনি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হয়েছেন। প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তিনি।

বিশ্লেষকদের মতে, বিএনপির একতরফা জয়ের পেছনে কয়েকটি কারণ কাজ করেছে। প্রথমত, প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের  ভোটব্যাঙ্কের একটি বড় অংশ, বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের সমর্থন, বিএনপির দিকে গিয়েছে। বিএনপি খুলনা, সিলেট, চট্টগ্রাম, ঠাকুরগাঁও এবং আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জেও জয়ী হয়েছে । দ্বিতীয়ত, জামায়াতের অতীত ভূমিকা নিয়ে ভোটারদের একাংশে নেতিবাচক মনোভাব প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। তৃতীয়ত, ছাত্রদল ও ন্যাশনাল সিটিজেন পার্টির অভ্যন্তরীণ বিভাজন এবং জোটগত সমীকরণও ফলাফলে প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। সব মিলিয়ে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে এবং নতুন নেতৃত্বের অধীনে দেশ কোন পথে এগোয়, সেদিকেই এখন নজর সকলের। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর বিএনপি -র নির্বাচনী ইস্তাহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে অর্থনীতি, প্রশাসনিক সংস্কার এবং বিদেশ নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে দল।

নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিএনপি জানিয়েছে, মহিলাদের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি স্নাতকোত্তর স্তর পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষা ও সামাজিক সুরক্ষার মাধ্যমে নারীদের আর্থিক ও সামাজিক অবস্থান আরও মজবুত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ঢাকার সঙ্গে দেশের প্রধান শহরগুলিকে যুক্ত করতে উচ্চ-গতির রেল বা বুলেট ট্রেন পরিষেবা চালুর পরিকল্পনার কথাও ইস্তাহারে উল্লেখ রয়েছে। এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিয়েছে বিএনপি। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়নের আশ্বাস দেওয়া হয়েছে।

অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষুদ্র ও ছোট শিল্পকে কর ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলের তরফে। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি বিশেষ কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে, যাতে প্রবাসী আয়ের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা যায়।

প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে বিচার বিভাগকে আরও শক্তিশালী ও স্বাধীন করার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনকে অধিক ক্ষমতা প্রদান এবং প্রশাসনিক স্বচ্ছতা বাড়িয়ে দুর্নীতি হ্রাসের লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

বিদেশ নীতির ক্ষেত্রে বিএনপি একটি ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণের কথা জানিয়েছে। কোনও দেশের চাপের কাছে মাথা নত না করে করে স্বাধীন ও সমতাভিত্তিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। সব মিলিয়ে, নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কারে জোর দেওয়ার বার্তা দিয়েছে বিএনপি নেতৃত্ব।

আরও পড়ুন- আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ তারেক রহমানের? বিএনপির বিশাল জয়ে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

mamata Tarique Rahman