/indian-express-bangla/media/media_files/2026/02/13/sarjis-2026-02-13-07-48-08.jpg)
Bangladesh Election Results 2026: পরাজিত সারজিস আলম।
Bangladesh Election Results 2026 Updates: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুটি আসনেই নিরঙ্কুশ জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বড় চমক হিসেবে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় প্রধান সংগঠক সারজিস আলম পরাজিত হয়েছেন। আজ শুক্রবার ভোরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
সার্জিস আলম তীব্র ভারত বিদ্বেষী বক্তব্য রাখতেন। ক্ষমতা পাওয়ার পর তার আচার-আচরণেও ব্যাপক পরিবর্তন হয়। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ থেকে ভারতের সেভেন সিস্টার দখলেরও ডাক দিয়েছিলেন জুলাই আন্দোলনের এই নেতা। আওয়ামী লীগ ক্ষমতায থাকার সময় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখতেন এই সার্জিস আলম। যদিও পরে ভোলবদন করেন। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হলেন এই ভারত বিদ্বেষী নেতা।
পঞ্চগড় জেলা: নির্বাচনি ফলাফল এক নজরে
আসন ও প্রার্থী প্রাপ্ত ভোট (বেসরকারি) ফলাফল
পঞ্চগড়-১
ব্যারিস্টার নওশাদ জমির (বিএনপি) ১,৮৬,১৮৯ বিজয়ী
মো. সারজিস আলম ১,৬৮,০৪৯ পরাজিত
পঞ্চগড়-২
ফরহাদ হোসেন আজাদ (বিএনপি) ১,৭৪,৬৫০ বিজয়ী
মো. সফিউল্লাহ সুফি (জামায়াত) ১,২৮,৮৬২ পরাজিত
পঞ্চগড়ে গণভোটের চিত্র
দুই আসনেই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হয়েছে:
পঞ্চগড়-১: 'হ্যাঁ' ভোট ২,১৯,৫৭৬টি; 'না' ভোট ৯৯,৫৯৪টি।
পঞ্চগড়-২: 'হ্যাঁ' ভোট ১,৬৩,৮৭৫টি; 'না' ভোট ১,২৯,০৮৮টি।
কেন্দ্রীয় নির্দেশনা: বিজয় মিছিল নিষিদ্ধ, জুমার পর বিশেষ দোয়া
ঐতিহাসিক বিজয়ের পথে থাকলেও দেশজুড়ে কোনো ধরনের বিজয় মিছিল বা আনন্দ শোভাযাত্রা না করার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রেস সচিব সালেহ শিবলী এক বিবৃতিতে জানান, নেতাকর্মীদের বিনয়ী থাকতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
দোয়া মাহফিলের ডাক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আজ শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
গণতন্ত্রের মাতা' বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তিকামী মানুষের কল্যাণ প্রার্থনা।হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদেরও নিজ নিজ উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ চলে। প্রায় ১০ লাখ নিরাপত্তা কর্মী এবং সমসংখ্যক নির্বাচন কর্মীর সহায়তায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়। দেশজুড়ে এখন একটি শক্তিশালী গণতান্ত্রিক ম্যান্ডেট এবং সংস্কারের নতুন আশাবাদ দেখা দিচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us