বইমেলা প্রাঙ্গণেই ১০ কোটির 'বইতীর্থ', উদ্বোধনে এসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

​Kolkata International Book Fair 2026: ৪৯তম কলকাতা বইমেলার উদ্বোধনে ১০ কোটির 'বইতীর্থ' প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি নিজের রয়্যালটি ও কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

​Kolkata International Book Fair 2026: ৪৯তম কলকাতা বইমেলার উদ্বোধনে ১০ কোটির 'বইতীর্থ' প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি নিজের রয়্যালটি ও কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

author-image
IE Bangla Web Desk
New Update
​Kolkata International Book Fair 2026 ​,Boitirtha Central Park Salt Lake ​,CM Mamata Banerjee Book Fair Inauguration, ​50th Year Kolkata Book Fair Gift, ​Book Royalty Income Mamata Banerjee, ​Central Agency Probes West Bengal, ​Jay Goswami Central Agency Row ​,10 Crore Budget Boitirtha, ​West Bengal Government Cultural Projects,আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৬ ,​মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলা উদ্বোধন, ​বইতীর্থ ১০ কোটি টাকা প্রকল্প ,​কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী, ​মুখ্যমন্ত্রীর বইয়ের রয়্যালটি ,​কবি জয় গোস্বামী কেন্দ্রীয় এজেন্সি, ​সল্টলেক সেন্ট্রাল পার্ক বইমেলা, ​বইমেলা পরিকাঠামো উন্নয়ন ,​মমতা বন্দ্যোপাধ্যায়ের পেনশন ত্যাগ

​Kolkata International Book Fair 2026: কলকাতা বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Kolkata Book Fair 2026: বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী মঞ্চ থেকেই আগামী বছরের সুবর্ণ জয়ন্তীকে মাথায় রেখে বড়সড় উপহারের ঘোষণা করলেন তিনি। আজ ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের কলকাতা বইমেলা। এবার কলকাতা বইমেলার 'থিম-কান্ট্রি' আর্জেন্টিনা। বইমেলায় ১১০০টি স্টল থাকছে।

Advertisment

আসছে 'বইতীর্থ'

আগামী বছর কলকাতা বইমেলা পা দেবে ৫০ বছরে। সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মেলা প্রাঙ্গণেই স্থায়ীভাবে গড়ে তোলা হবে ‘বইতীর্থ’। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লক্ষ্য হলো, আগামী বছর ৫০তম বইমেলার আগেই যেন এই 'বইতীর্থ' তৈরি হয়ে যায়। বইমেলার পরিকাঠামো উন্নয়ন এবং সারাবছর বই সংক্রান্ত চর্চার কেন্দ্র হিসেবেই এটি কাজ করবে।

আরও পড়ুন- Malda News: ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু! চেন্নাইয়ে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ

"ব্যক্তিগত ইনকাম বইয়ের রয়্যালটি"

মঞ্চ থেকে এদিন বিরোধীদের সমালোচনার কড়া জবাবও দেন মুখ্যমন্ত্রী। নিজের ব্যক্তিগত জীবনযাত্রার স্বচ্ছতা তুলে ধরে তিনি বলেন, "আমার একমাত্র ইনকাম বইয়ের রয়্যালটি। সাংসদ হিসেবে সাতবার জিতেছি, চাইলে মাসে দেড় লক্ষ টাকা পেনশন পেতে পারতাম। কিন্তু ১৫ বছর ধরে এক পয়সা নিইনি। মুখ্যমন্ত্রী হিসেবেও সরকারের থেকে কোনো বেতন নিই না।"

আরও পড়ুন-Kolkata Metro: যাত্রী স্বার্থে এবার সবচেয়ে যুগান্তকারী উদ্যোগ! নজির গড়ল কলকাতা মেট্রো

তিনি আরও যোগ করেন, "সার্কিট হাউসে থাকলে আমি নিজের পকেট থেকে ভাড়া দিই। এমনকি নিজের চায়ের খরচও নিজে চালাই। যারা গালাগালি দেয়, তাদের মগজে মরুভূমি রয়েছে।"

নির্বাচন কমিশনের তৎপরতা নিয়ে তোপ

রাজ্যে নির্বাচন কমিশন কর্তৃক চলা SIR প্রক্রিয়া এবং সাধারণ মানুষের হয়রানি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। সম্প্রতি কবি জয় গোস্বামী বা বিশিষ্টজনদের এসআইআর শুনানিতে ডাকা প্রসঙ্গ টেনে তিনি বলেন, "অমর্ত্য সেনকে যদি জিজ্ঞেস করা হয় আপনার বাবা-মায়ের বয়সের পার্থক্য কত, এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে! কবি জয় গোস্বামীকেও ডাকা হয়েছে।" তিনি স্পষ্ট জানান, শান্তি বজায় রেখে মেলা চলুক, তবে মানুষের এই হয়রানি কোনোভাবেই কাম্য নয়।

আরও পড়ুন-BREAKING NEWS: জম্মু-কাশ্মীরে বুক কাঁপানো দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক মৃত্যু ১০ সেনার

​শান্তিপূর্ণ মেলার আহ্বান

মুখ্যমন্ত্রী এদিন সবাইকে শান্তিপূর্ণভাবে বইমেলায় সামিল হওয়ার আহ্বান জানান। তাঁর কথায়, "প্রত্যেকের কথা বলার এবং আলোচনা করার অধিকার আছে। বাংলা স্বাধীনতা আন্দোলনের পুণ্য ভূমি, এখানে সংস্কৃতির মিলন মেলা চলুক।"

kolkata news Mamata Banerjee ​Kolkata International Book Fair 2026 Boitirtha Central Park Salt Lake ​