/indian-express-bangla/media/media_files/2025/12/16/bondi-beach-shooting-2025-12-16-22-39-14.jpg)
বন্ডি বিচ গণহত্যায় নয়া মোড়
Bondi Beach Shooting: গত ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত বন্ডি বিচে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী (Terrorist ) হামলা হয়েছে। এই ঘটনায় উঠে এসেছে হায়দরাবাদের একটি যোগসূত্র। এই হামলায় ইহুদি সম্প্রদায়ভুক্ত সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি (Terrorist Attack) চালানো হয়। অভিযুক্ত শ্যুটার সাজিদ আক্রমের বাড়ি ভারতের হায়দরাবাদ শহরে।
প্রসঙ্গত, তেলাঙ্গানা পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমন খবরই জানানো হয়েছে। দাবি করা হয়েছে, প্রায় ২৭ বছর আগে আর্থিক সংস্থানের জন্য সাজিদ অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। এরপর সেখানেই পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে।
স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া গিয়েছিল সাজিদ
সাজিদের ব্যাপারে তদন্ত করতে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত হত্যাকারী হায়দরাবাদ থেকেই বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছিল। ১৯৯৮ সালে স্টুডেন্ট ভিসায় সে অস্ট্রেলিয়া চলে যায়। ২০২২ সালে শেষবার এসেছিল হায়দরাবাদে।
উল্লেখ্য, ইউরোপিয়ান বংশোদ্ভুত মহিলা বেনরো গ্রাসকে বিয়ে করেন সাজিদ। এরপর দুজনে পাকাপাকিভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন। সাজিদের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। সাজিদের ছেলে নাভিদও অস্ট্রেলিয়ার এই ভয়ঙ্কর হামলায় (Terrorism) অংশীদার ছিলেন।
পরিবারের সঙ্গে ছিন্ন হয়েছে যাবতীয় সম্পর্ক
সাজিদ আক্রমের কাছে বর্তমানে ভারতের পাসপোর্ট রয়েছে। কিন্তু, তার দুই সন্তানই অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছে। সেকারণে ওরা অস্ট্রেলিয়ারই নাগরিক। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগেই সাজিদ যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু, এই হামলায় সাজিদ এবং তাঁর ছেলের নাম উঠে আসতেই গোটা পরিবার কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছে। কেউ ভাবতেই পারছেন না, তাঁদের পরিবারের সদস্য কীভাবে একজন কট্টরপন্থী হয়ে গেল?
গত ১৪ ডিসেম্বর উৎসব উদযাপনের জন্য ইহুদিরা অস্ট্রেলিয়ার বন্ডি বিচে একত্রিত হয়েছিলেন। সেইসময় তাঁদের উপর সাজিদ আক্রম এবং নাভিদ আক্রম ফায়ারিং শুরু করেন। এই ঘটনায় ১০ বছরের শিশু থেকে শুরু করে ৮২ বছরের বয়স্ক সহ একাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বজুড়ে নিন্দারর ঝড় ওঠে। এই হামলার পর ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ক্ষোভ প্রকাশ করেছেন। এই হামলার জন্য় নেতানিয়াহু সরাসরি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সরকারকে দায়ী করেছেন। এর আগে তিনি অস্ট্রেলিয়া সরকারকে সতর্ক করেছিলেন বলেও দাবি করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us