Brown University Shooting : কেঁপে উঠল আমেরিকা, গুলিতে ঝাঁঝরা ব্রাউন ইউনিভার্সিটি ক্যাম্পাস, ২ জন নিহত, গুরুতর আহত আরও ৮, হুঙ্কার ট্রাম্পের

Brown University Shooting : মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটিতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছেন।

Brown University Shooting : মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটিতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Brown University Shooting, ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণ, USA Campus Shooting, আমেরিকা ক্যাম্পাস গুলিকাণ্ড, Rhode Island News, রোড আইল্যান্ড খবর, Providence Shooting, প্রভিডেন্স গুলিবর্ষণ, Two Killed Eight Injured, ২ জন নিহত ৮ জন আহত, Active Shooter Alert, অ্যাক্টিভ শুটার সতর্কতা, Brown University Lockdown, ব্রাউন ইউনিভার্সিটি লকডাউন, US Gun Violence, মার্কিন বন্দুক হিংসা, FBI Investigation, এফবিআই তদন্ত, Donald Trump Reaction, ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া, Campus Security Issue, ক্যাম্পাস নিরাপত্তা, Breaking News USA, আমেরিকার ব্রেকিং নিউজ, International News, আন্তর্জাতিক সংবাদ

কেঁপে উঠল আমেরিকা, গুলিতে ঝাঁঝরা ব্রাউন ইউনিভার্সিটি ক্যাম্পাস

Brown University Shooting :আবারও কেঁপে উঠল আমেরিকা, গুলিতে ঝাঁঝরা ব্রাউন ইউনিভার্সিটি ক্যাম্পাস, ২ জন নিহত, গুরুতর আহত আরও ৮, হুঙ্কার ট্রাম্পের।  

Advertisment

মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটিতে ভয়াবহ  গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে হঠাৎ এই হামলার ঘটনায় গোটা ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস সম্পূর্ণভাবে লকডাউন করে দেয় এবং শিক্ষার্থী ও কর্মীদের যেখানে আছেন সেখানেই আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন- বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুললেন ক্রিড়ামন্ত্রী, কড়া বিবৃতি AIFF-এর

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে জানা গিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত আটজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালানোর  ঘটনাটি ঘটে ব্রাউন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিদ্যা ভবনের কাছে, যেখানে সেই সময় বিপুল সংখ্যক পড়ুয়া উপস্থিত ছিলেন।

ঘটনার পর স্থানীয় সময় বিকেল প্রায় ৪টা ১৫ মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ের তরফে সতর্কতা জারি করা হয়। প্রাথমিকভাবে প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই বার্তা প্রত্যাহার করে জানানো হয়, এখনও কোনও সন্দেহভাজনকে গ্রেপ্তার করা যায়নি এবং হামলাকারী এখনও  পলাতক।

স্থানিয় পুলিশের ডেপুটি চিফ টিম ও’হারা জানান, সন্দেহভাজন ব্যক্তি কালো পোশাক পরা একজন পুরুষ। সে পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন কীভাবে ক্যাম্পাসে  প্রবেশ করেছিল তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত তার কোনও ছবি বা পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি, যদিও গুলিবর্ষণে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুন- পারল না কলকাতা, করে দেখালো হায়দ্রাবাদ, একান্ত সাক্ষাতে মেসিকে কি বার্তা দিলেন রাহুল গান্ধী?

ঘটনার তদন্তে স্থানীয় পুলিশের পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা সংস্থা তল্লাশি শুরু করেছে। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোশ্যাল মিডিয়ায় জানান, ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের বিষয়ে তাঁকে অবহিত করা হয়েছে এবং এফবিআই ঘটনাস্থলে পৌঁছেছে। তবে পরে তিনি স্পষ্ট করেন, বিশ্ববিদ্যালয় পুলিশের পূর্বের বক্তব্য সংশোধনের পর জানা গিয়েছে যে সন্দেহভাজন এখনও আটক হয়নি।

গুলির ঘটনার জেরে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কয়েক ঘণ্টা ধরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বহু পড়ুয়া নিরাপদ স্থানে লুকিয়ে থাকতে বাধ্য হন এবং দীর্ঘ সময় ধরে তাঁদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। এই ঘটনার মধ্য দিয়ে ফের একবার মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজ  ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন- খসড়া তালিকা প্রকাশের পরই রাজ্যে মোদী, বিরাট জনসভা থেকে তৃণমূলকে আগুনে আক্রমণের জোর প্রস্তুতি

USA Outdoor Shooting Mass Shooting