মাত্র ২৫০ টাকায় ১০০ GB হাইস্পিড ডেটা, তোলপাড় ফেলা অফার, বুকে কাঁপুনি ধরালো BSNL

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল একের পর এক নতুন প্রিপেইড প্ল্যান ও আকর্ষণীয় অফার চালু করে গ্রাহক টানতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল একের পর এক নতুন প্রিপেইড প্ল্যান ও আকর্ষণীয় অফার চালু করে গ্রাহক টানতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL

মাত্র ২৫১ টাকায় পাবেন মোট ১০০ জিবি হাই-স্পিড ডেটা

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল একের পর এক নতুন প্রিপেইড প্ল্যান ও আকর্ষণীয় অফার চালু করে গ্রাহক টানতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি  একাধিক প্ল্যানে ডেটা সুবিধা বাড়ানোর পর এবার আরও একটি চমকপ্রদ অফার নিয়ে এসেছে সংস্থা। কম বাজেটে বেশি সুবিধা খুঁজছেন এমন গ্রাহকদের জন্য বিএসএনএলের ২৫১ টাকার ‘ক্রিসমাস বোনানজা অফার’ হতে পারে একটি আদর্শ বিকল্প।

Advertisment

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

এই বিশেষ প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা মাত্র ২৫১ টাকায় পাবেন মোট ১০০ জিবি হাই-স্পিড ডেটা। পাশাপাশি রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং বিনামূল্যে বিএসএনএল বিআইটিভি সাবস্ক্রিপশন। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন।

আরও পড়ুন- ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

বিএসএনএল জানিয়েছে, এই ক্রিসমাস বোনানজা অফারটি ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বৈধ থাকবে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই অফারের সুবিধা নিতে হবে গ্রাহকদের। কম দামে বেশি ডেটা ও বিনোদনমূলক পরিষেবা খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য এই প্ল্যান বিশেষভাবে লাভজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এছাড়াও বিএসএনএল বর্তমানে আরও একটি বিশেষ ‘কিকস্টার্ট ২০২৬’ অফার চালু করেছে। এই অফারের আওতায় মাত্র ১ টাকায় নতুন সিমের সঙ্গে একাধিক সুবিধা দেওয়া হচ্ছে। তবে সংস্থা জানিয়েছে, অফারের প্রাপ্যতা সার্কেলভেদে আলাদা হতে পারে। তাই রিচার্জ করার আগে বিএসএনএলের অফিসিয়াল চ্যানেল বা নিকটবর্তী কাস্টমার কেয়ার থেকে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

bsnl BSNL 5G