Budget 2026 : বিহার পেয়েছিল, বাংলা পেল না! ২০২৬ নির্বাচনে কি বঙ্গ জয়ের সম্ভাবনা কম বিজেপির?

Budget 2026 :রবিবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৬ সালের বাজেট পেশ করেন। এর পরই বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল।

Budget 2026 :রবিবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৬ সালের বাজেট পেশ করেন। এর পরই বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
বাজেট ২০২৬, বাংলার প্রকল্প, কেন্দ্রীয় বাজেট, তৃণমূল কংগ্রেস, বিজেপি বাজেট প্রতিক্রিয়া, বিধানসভা নির্বাচন ২০২৬, বাংলার জন্য বাজেট, শিলিগুড়ি হাইস্পিড ট্রেন, ডানকুনি ফ্রেট করিডর, মেডিক্যাল ট্যুরিজম, ট্যুরিজম বিনিয়োগ, রাজ্য নেতৃত্ব, রাজনৈতিক বিশ্লেষণ, Budget 2026, Bengal projects, TMC reaction, BJP budget response, Assembly election 2026, High-speed train Siliguri, Dankuni freight corridor, Medical tourism investment

বিহার পেয়েছিল, বাংলা পেল না!

Budget 2026 :সংসদে বাজেট পেশ করতে গিয়ে বিকশিত ভারতের কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর পরিকাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে বাজেটে। যথারীতি বাজেটে পেশে কিছু জিনসের দাম কমে, কিছু দ্রব্যের দাম বাড়ে। স্বাভাবিক ভাবে এটা বাজেট পেশের প্রথম দিন থেকে দেখা যায়। কিন্তু ২০২৬-এ বাংলায় বিঘধানসভা নির্বাচন। সেই অঙ্ক ধরেই রাজনৈতিক মহল ভেবেছিল বাংলার জন্য ঢেলে প্রকল্প ঘোষণা করা হবে। কিন্তু বাজেটে সেভাবে কিছু পরিলক্ষিত হয়নি। তাহলে কি বাংলার দিকে নজর নেই কেন্দ্রীয় শাসক বিজেপির? ইতিমধ্যে তৃণমূল রেরে করে উঠেছে বাজেট নিয়ে।  

Advertisment

আরও পড়ুন- Income Tax Slabs Change Budget 2026 LIVE Updates: অর্থ কমিশনের পরিকল্পনা অনুযায়ী রাজ্যগুলো ১.৪ লক্ষ কোটি টাকা পাবে  

গতবছর বাজেটে বিহার ও অন্ধ্রপ্রদেশকে ঢেলে প্রকল্প দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০২৫ বিহারে বিধানসভার নির্বাচন ছিল। জোটসঙ্গীকে নিয়ে বিপুল ভোটে জয় পেয়েছিল বিজেপি। রীতিমতো খরকূটোর মতো উড়ে গিয়েছিল বিরোধীরা। এদিকে এদিনের বাজেটে বাংলার কপালে কিছু জোটেনি বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, বাংলা নিয়ে কোনও মাথা ব্যাথা নেই। বাংলা নিয়ে কিছু করবে না। বাংলার জন্য একটা শব্দ নেই। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার নাম পর্যন্ত উচ্চারিত হয়নি বাজেটে।

আরও পড়ুন- Union Budget 2026 Live: ক্যানসারের ১৭ ওষুধের দাম কমল, বাংলার জন্য বড় ঘোষণা, হাই স্পিড ট্রেন করিডরে জুড়ছে শিলিগুড়ি  

এদিন বিজেপি অফিসেও বাজেটের লাইভ দেখছিলেন রাজ্য নেতৃত্ব। বিজেপির বক্তব্য, সার্বিক ভাবে বাজেট পেশ হয়েছে। ট্যুরিজমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মেডিক্যাল ট্যুরিজমে বাংলার যথেষ্ট সম্ভাবনা আছে। রেলের ক্ষেত্রেও কিছু ঘোষণা হয়েছে বাংলার জন্য। শিলিগুড়ি থেকে হাইস্পিড ট্রেন, ডানকুনি থেকে ফ্রেট করিডর। 

রাজনৈতিক মহলের মতে, এবার বাংলায় বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে এই বাজেটে বাংলার জন্য বিশেষ কিছু প্রকল্প বরাদ্দ ঘোষণা করা হতে পারে, যেমন গতবার বিহারের ক্ষেত্রে হয়েছিল। এবার বাংলা কিন্তু তা পায়নি। প্রশ্ন উঠতে শুরু করেছে, বিহারে জয়ের বিরাট সম্ভাবনা ছিল বলে উজার করে দিয়েছিল কেন্দ্রীয় বাজেটে? তাহলে বাংলায় কি এবারও তেমন কোনও সম্ভাবনা নেই? তাই বাংলা নিয়ে তেমন কোনও প্রকল্প নেই এবারের বাজেটে।

আরও পড়ুন- ধুমপায়ীদের মাথায় হাত, সিগারেটের দামে বিরাট লাফ, হুড়মুড়িয়ে কমল মোবাইল, ইলেকট্রিক গাড়ির দাম

Union Budget Union Budget 2026