'দেশের সংস্কার অভিযানে নতুন গতি আনবে', বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদী

রবিবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৬ সালের বাজেট পেশ করেন। টানা নবমবারের মতো সীতারমন সংসদে বাজেট পেশ করেছেন। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মত রবিবার বাজেট পেশ করা হয়।

রবিবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৬ সালের বাজেট পেশ করেন। টানা নবমবারের মতো সীতারমন সংসদে বাজেট পেশ করেছেন। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মত রবিবার বাজেট পেশ করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Budget 2026, Narendra Modi, PM Modi budget reaction, Union Budget 2026, Budget 2026 news, India reform drive, Developed India 2047, Nirmala Sitharaman, central budget reaction, Modi on budget, economic reforms India, Make in India, Atmanirbhar Bharat, MSME growth, infrastructure development, data center hub, medical hub, employment generation

বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদী

রবিবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৬ সালের বাজেট পেশ করেন। টানা নবমবারের মতো সীতারমন সংসদে বাজেট পেশ করেছেন। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মত রবিবার বাজেট পেশ করা হয়। 

Advertisment

আরও পড়ুন- "বাংলাকে ১০ পয়সাও দেওয়া হয়নি," হারের প্রতিশোধ নিচ্ছে কেন্দ্র? তোপ অভিষেকের

২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই বাজেট ভারতের সংস্কার অভিযানে আরও গতি আনবে এবং ‘উন্নত ভারত’-এর ভিত্তিকে আরও মজবুত করবে। বাজেট পেশের পর প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী একে “অসাধারণ সুযোগের বাজেট” বলে উল্লেখ করেন। তাঁর কথায়, এই বাজেট সরকারের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দেওয়ার পথ প্রশস্ত করবে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রী বলেন, এই বাজেট বিপুল সুযোগের এক 'মহাসড়ক', যা উন্নয়নের নতুন দিশা দেখাবে। এর মাধ্যমে বর্তমান প্রজন্মের স্বপ্ন পূরণ হবে এবং ভবিষ্যতের ভারতের ভিত আরও পোক্ত হবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি, টানা নবমবার বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি একটি ঐতিহাসিক রেকর্ড গড়েছেন।

বাজেটকে ‘সংস্কার এক্সপ্রেস’-এর গতি বাড়ানোর মাধ্যম হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী মোদী জানান, এতে দেশের সংস্কার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। বিশেষ করে ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচিকে জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি থেকে দেশের যুবসমাজ সরাসরি উপকৃত হবে। তাঁর দাবি, এই চুক্তিগুলি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং ভারতের লক্ষ্য বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এই বাজেট একটি শক্তিশালী পদক্ষেপ।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই বাজেট বিশ্ব মঞ্চে ভারতের গ্রহণযোগ্যতা বাড়াবে এবং সুষম উন্নয়নের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষ উপকৃত হবেন।

বাজেটে ডেটা সেন্টার হাব হিসেবে ভারতকে গড়ে তুলতে করছাড়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একই সঙ্গে মেডিকেল হাব তৈরির উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। দক্ষতা ও পরিসরের উপর গুরুত্ব দিয়ে এই বাজেট তরুণদের স্বপ্ন, গতি ও ভবিষ্যতের প্রতিফলন ঘটায় বলেও মন্তব্য করেন তিনি।

শহর উন্নয়ন, পরিকাঠামো শক্তিশালীকরণ এবং শক্তিশালী ও প্রতিযোগিতামূলক MSME গড়ে তোলার মাধ্যমে এই বাজেট দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন- "ভোট পাবে না তাই বঞ্চনা," বাজেটে বাংলার 'শূন্য' প্রাপ্তি নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

modi Union Budget 2026