Union Budget 2026 Expectations: বাজেটে এই ৫ বড় ঘোষণায় ১৪০ কোটির মন জিততে পারেন মোদী সরকার, আয়কর থেকে সোনার দাম বড়সড় স্বস্তি মধ্যবিত্ত শ্রেণির

Union Budget 2026 Expectations: আসন্ন বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে, বিশেষ করে মধ্যবিত্ত, বেতনভোগী, কৃষক ও রেলযাত্রীদের মধ্যে বাজেট ঘিরে তুঙ্গে প্রত্যাশা।

Union Budget 2026 Expectations: আসন্ন বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে, বিশেষ করে মধ্যবিত্ত, বেতনভোগী, কৃষক ও রেলযাত্রীদের মধ্যে বাজেট ঘিরে তুঙ্গে প্রত্যাশা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Budget 2026, Union Budget 2026, Nirmala Sitharaman budget, Budget 2026 announcements, income tax relief 2026, new tax regime India, standard deduction hike, middle class budget expectations, PM Kisan installment increase, farmer welfare scheme, Railway Budget 2026, Vande Bharat trains, Amrit Bharat trains, Indian Railways allocation, Surya Ghar Yojana subsidy, solar panel subsidy India, Ayushman Bharat scheme, health budget India

১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে এই ৫ বড় ঘোষণা?

Union Budget 2026 Expectations: ১ ফেব্রুয়ারি রবিবার সংসদে ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি হবে তাঁর নবম বাজেট। আসন্ন বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে, বিশেষ করে মধ্যবিত্ত, বেতনভোগী, কৃষক ও রেলযাত্রীদের মধ্যে বাজেট ঘিরে তুঙ্গে প্রত্যাশা। সরকারের তরফে আয়কর, রেলওয়ে এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার সম্ভাবনা রয়েছে। 

Advertisment

আরও পড়ুন-অর্থমন্ত্রী কি মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণ করবেন? কর ছাড়ের সীমা আরও বাড়বে? বাজেটের আগে জোর জল্পনা

আয়কর ক্ষেত্রে বেতনভোগী শ্রেণির জন্য বড় স্বস্তির ইঙ্গিত মিলতে পারে। নতুন কর ব্যবস্থার আওতায় স্ট্যান্ডার্ড ডিডাকশন বর্তমান ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনটা হলে বেতনভোগীদের করমুক্ত আয়ের সীমা বর্তমান ১২.৭৫ লক্ষ টাকা থেকে বেড়ে প্রায় ১৩ লক্ষ টাকায় পৌঁছতে পারে, যা মধ্যবিত্তদের উপর করের চাপ অনেকটাই কমাবে।

কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতেও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। বাজেটে এই পরিমাণ বাড়িয়ে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা করা হতে পারে বলে জোর জল্পনা চলছে। গত কয়েক বছর ধরেই এই সহায়তার পরিমাণ বৃদ্ধির দাবি উঠছে, ফলে এবারের বাজেটে তা বাস্তবায়িত হতে পারে বলে আশা বাড়ছে।

আরও পড়ুন-রাজীব বিদায়! কে হবেন রাজ্যের পরবর্তী ডিজিপি? তুঙ্গে চর্চা  

রেলওয়ে খাতেও উল্লেখযোগ্য ঘোষণার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের ওয়েটিং লিস্টের সমস্যা কমাতে এবং পরিষেবা উন্নত করতে নতুন ট্রেন চালুর উপর জোর দিতে পারে কেন্দ্র। এই বাজেটে ৩০০টিরও বেশি নতুন বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেন চালুর ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। গত বাজেটে রেলের জন্য রেকর্ড ২.৬৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। চলতি বাজেটে রেলের পরিকাঠামোকে  আরও শক্তিশালী করতে এই বরাদ্দ বাড়ানো হতে পারে।

নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রেও বড় স্বস্তির ইঙ্গিত মিলছে। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় সৌরশক্তি ব্যবহারে ভর্তুকি বাড়ানোর কথা ভাবছে সরকার। বর্তমানে ২ কিলোওয়াট পর্যন্ত সৌর প্যানেলে প্রতি কিলোওয়াটে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়। বাজেটে যদি এই ভর্তুকি বাড়িয়ে প্রতি কিলোওয়াটে ৪০ হাজার টাকা করা হয়, তাহলে ২ কিলোওয়াট সৌর ব্যবস্থায় মোট ভর্তুকি বেড়ে ৮০ হাজার টাকা হতে পারে। এতে সাধারণ পরিবারের বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।

স্বাস্থ্য খাতেও বড় ঘোষণা আসতে পারে। আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়ার বয়সসীমা ৭০ বছর থেকে কমিয়ে ৬০ বছর করা হতে পারে, ফলে আরও বেশি প্রবীণ নাগরিক এই প্রকল্পের আওতায় আসবেন। পাশাপাশি, বিনামূল্যে চিকিৎসার বার্ষিক সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার বিষয়টিও বিবেচনাধীন, যার ফলে ক্যান্সার ও হৃদরোগের মতো গুরুতর অসুখের চিকিৎসার খরচ অনেকটাই মেটানো সম্ভব হবে।

আরও পড়ুন- ট্রাম্পের শুল্ক আরোপের উপর সরকারের 'মাস্টারস্ট্রোক', বাজেটে বেজায় চমকই লক্ষ্য মোদী সরকারের

Union Budget Budget