Budget 2026: AI হাব হবে ভারত! বাজেটে ডেটা সেন্টারের জন্য ২০৪৭ পর্যন্ত 'ট্যাক্স হলিডে' ঘোষণা

Union Budget 2026: ভারতকে এআই হাব বানাতে বড় ঘোষণা। বিদেশি কোম্পানিরা দেশে ডেটা সেন্টার তৈরি করলে ২০৪৭ সাল পর্যন্ত মিলবে কর ছাড় বা ট্যাক্স হলিডে। জানুন শর্তাবলী ও বিস্তারিত।

Union Budget 2026: ভারতকে এআই হাব বানাতে বড় ঘোষণা। বিদেশি কোম্পানিরা দেশে ডেটা সেন্টার তৈরি করলে ২০৪৭ সাল পর্যন্ত মিলবে কর ছাড় বা ট্যাক্স হলিডে। জানুন শর্তাবলী ও বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Tax Holiday Data Centers India, Union Budget 2026, Union Union Budget 2026, Budget 2026 AI Infrastructure, Nirmala Sitharaman, Cloud Services Tax Break, Foreign Investment in India,ডেটা সেন্টার ট্যাক্স হলিডে, বাজেট ২০২৬, এআই পরিকাঠামো, নির্মলা সীতারামন, বিদেশি বিনিয়োগ, ক্লাউড পরিষেবা

Union Budget 2026: ২০২৬ সালের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর যুগে ভারতকে বিশ্বের অন্যতম প্রধান হাব হিসেবে গড়ে তুলতে বড় পদক্ষেপ নিল মোদী সরকার। রবিবার বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, বিদেশি কোম্পানিগুলি ভারতে ডেটা সেন্টার বা ক্লাউড পরিকাঠামো তৈরি করলে ২০৪৭ সাল পর্যন্ত বিশেষ কর ছাড় বা 'ট্যাক্স হলিডে' (Tax Holiday) পাবে।

Advertisment

শর্ত কী?

তবে এই ছাড় পাওয়ার জন্য একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "যেসব বিদেশি সংস্থা ভারত থেকে বিশ্বজুড়ে ক্লাউড পরিষেবা দেবে, তাদের এই সুবিধা দেওয়া হবে। তবে ভারতীয় গ্রাহকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাদের অবশ্যই কোনো ভারতীয় রিসেলার সংস্থার (Indian Reseller Entity) মাধ্যমে কাজ করতে হবে।"

আরও পড়ুন- Budget 2026: "শিলান্যাসের পর শিলান্যাস, বাংলা প্রস্তর যুগে গিয়েছিল!" মমতাকে কড়া জবাব শমীকের

পাশাপাশি, যদি কোনো কোম্পানি তাদেরই কোনো সহযোগী সংস্থাকে (Related Entity) ডেটা সেন্টারের পরিষেবা দেয়, তবে খরচের ওপর ১৫ শতাংশ পর্যন্ত 'সেফ হারবার' (Safe Harbour) সুবিধাও মিলবে।

আরও পড়ুন-Budget 2026: "বাংলাকে ১০ পয়সাও দেওয়া হয়নি," হারের প্রতিশোধ নিচ্ছে কেন্দ্র? তোপ অভিষেকের

কেন এই সিদ্ধান্ত?

বর্তমানে এআই প্রযুক্তির রমরমার কারণে বিশ্বজুড়ে 'কম্পিউটিং পাওয়ার'-এর চাহিদা তুঙ্গে। বড় এআই সিস্টেম তৈরি করতে বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং ক্ষমতার প্রয়োজন হয়, যা ছোট কোম্পানিগুলির পক্ষে জোগাড় করা কঠিন। ভারত চাইছে বিদেশি লগ্নিকারীদের ডেকে এনে এই পরিকাঠামো দেশেই তৈরি করতে।

আরও পড়ুন-Budget 2026 : বিহার পেয়েছিল, বাংলা পেল না! ২০২৬ নির্বাচনে কি বঙ্গ জয়ের সম্ভাবনা কম বিজেপির?

বিনিয়োগের জোয়ার ও বাজারদর

ভারতে ডেটা সেন্টার বা এআই পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই বিনিয়োগের জোয়ার এসেছে।র্তমানে ভারতের ডেটা সেন্টার বাজারের মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার বা ৮৩ হাজার কোটি টাকা।জেএলএল (JLL)-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ভারতে আরও ৭৯৫ মেগাওয়াট নতুন ক্ষমতা যুক্ত হবে।

আরও পড়ুন-Budget 2026: "ভোট পাবে না তাই বঞ্চনা," বাজেটে বাংলার 'শূন্য' প্রাপ্তি নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

বড় বিনিয়োগ:

গত কয়েকমাসে গুগল (আদানির সাথে হাত মিলিয়ে ১৫ বিলিয়ন ডলার), মাইক্রোসফট (১৭.৫ বিলিয়ন ডলার) এবং টিসিএস (৬.৫ বিলিয়ন ডলার)-এর মতো সংস্থাগুলি ভারতে এআই ডেটা সেন্টার তৈরিতে বিপুল লগ্নির ঘোষণা করেছে।কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত মাসেই জানিয়েছিলেন, চলতি অর্থবছরে (FY26) ভারতের এআই পরিকাঠামোয় বেসরকারি বিনিয়োগ গত বছরের ৭০ বিলিয়ন ডলার থেকে বেড়ে দ্বিগুণ হতে পারে।

Nirmala Sitharaman AI Union Budget 2026 Budget 2026 Income Tax